শিরোনাম
চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘দুঃসময়ের কাণ্ডারি’ ফয়সাল সিকদার সোহানকে চান তৃণমূল কর্মীরা বৃহত্তর নোয়াখালী সি অ্যান্ড এফ এজেন্টস মালিক কল্যাণ সমিতির সভাপতি মীর হোসেন ভূঁইয়া,সম্পাদক তাজুল ইসলাম রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানি ও চাঁদা দাবির অভিযোগ প্রবাসীর পরিবারে উপর সন্ত্রাসী হামলা,নারীসহ আহত ৭ (২) জন আইসিইউতে নিজের খেয়াল খুশী মতো বিদ্যালয়ে আসেন শিক্ষিকা লাকসামে ১০ কেজি গাঁজাসহ মাদক মামলার আসামি গ্রেফতার শিক্ষাই হচ্ছে সকলের সম্বল: শিক্ষামন্ত্রী ধুনটে প্রবল বর্ষণে কালভার্ট ক্ষতিগ্রস্ত,ঘটনাস্থল পরিদর্শন করলেন ইউএনও শ্রীপুরে আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিরোধে বিএনপির অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল ৭ নং বালুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে পরিদর্শন ও মতবিনিময় সভা
মঙ্গলবার ২৩ জুন ২০২৬
মঙ্গলবার ২৩ জুন ২০২৬

সাতক্ষীরায় জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত কমিটির প্রথম মতবিনিময় সভা

প্রকাশিত:মঙ্গলবার ২৩ জুন ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ২৩ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরায় জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত অ্যাডহক কমিটিকে সংবর্ধনা এবং জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠন ও ক্লাব প্রতিনিধিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা জেলার ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন, খেলাধুলার বিস্তার এবং তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, মাদক ও সামাজিক অবক্ষয় থেকে তরুণদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এজন্য ক্রীড়াবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন, ক্রীড়া সংগঠক এবং স্থানীয় জনপ্রতিনিধিদের একযোগে কাজ করতে হবে।মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মিজ কাউসার আজিজ। এসময় তিনি বলেন, একটি জেলার সামাজিক ও সাংস্কৃতিক বিকাশে খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে নিয়মিত ক্রীড়া চর্চা নিশ্চিত করতে হবে। জেলার ক্রীড়া প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও প্রাণবন্ত করে তোলার জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।সভায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, সাতক্ষীরায় খেলাধুলার দীর্ঘ ঐতিহ্য রয়েছে। এই ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন। জেলার প্রতিটি উপজেলায় ক্রীড়া কার্যক্রমকে আরও শক্তিশালী করার পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একটি সুস্থ সমাজ গঠনের অন্যতম হাতিয়ার। তরুণদের মাদক, সন্ত্রাস ও অপরাধপ্রবণতা থেকে দূরে রাখতে খেলাধুলার চর্চা বাড়ানোর বিকল্প নেই। এজন্য জেলার ক্রীড়া সংগঠনগুলোকে আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু বলেন, নবগঠিত অ্যাডহক কমিটি জেলার ক্রীড়াঙ্গনকে গতিশীল করতে কাজ করবে। দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে মাঠ, প্রশিক্ষণ সুবিধা ও খেলোয়াড়দের উন্নয়নে বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণের কথাও জানান তিনি।সভায় আরও বক্তব্য দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এস এম রফিকুল ইসলাম এবং সহকারী কমিশনার সাহেদ হোসেন। বক্তারা বলেন, বর্তমান সময়ে তরুণদের মধ্যে প্রযুক্তিনির্ভর জীবনযাপনের কারণে মাঠভিত্তিক কর্মকাণ্ড কমে যাচ্ছে। এই প্রবণতা থেকে বেরিয়ে আনতে খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং নিয়মিত প্রতিযোগিতার আয়োজন প্রয়োজন।মতবিনিময় পর্বে জেলার বিভিন্ন ক্লাব ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা মাঠের সংকট, প্রশিক্ষণের অভাব, ক্রীড়া সামগ্রীর স্বল্পতা, প্রতিযোগিতা আয়োজনের সীমাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। পাশাপাশি জেলার ক্রীড়া উন্নয়নে সম্ভাবনা ও করণীয় সম্পর্কেও তারা মতামত দেন। বক্তারা স্থানীয় পর্যায়ে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন, স্কুল-কলেজভিত্তিক ক্রীড়া কার্যক্রম জোরদার এবং অবকাঠামোগত উন্নয়নের দাবি জানান।নবগঠিত অ্যাডহক কমিটির সদস্যরা জেলার ক্রীড়া উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। তারা বলেন, ক্রীড়াঙ্গনের সকল অংশীজনকে সঙ্গে নিয়ে একটি সমন্বিত কর্মপরিকল্পনার মাধ্যমে জেলার খেলাধুলাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি নেতা মো. হাবিবুর রহমান হাবিব, মীর তাজুল ইসলাম রিপন, গোলাম ফারুক বাবু, মো. কামরুজ্জামান রাসেল, আ ম আখতারুজ্জামান মুকুল, শফিকুল আলম বাবু, খন্দকার আরিফ হাসান প্রিন্স, ইকবাল কবির খান বাপ্পি, শেখ মাসুদ আলী প্রমুখ।এ সময় জেলা ক্রীড়া সংস্থার অন্তর্ভুক্ত বিভিন্ন ক্লাব ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধি, নবগঠিত অ্যাডহক কমিটির সদস্য, ক্রীড়া সংগঠক, সাবেক খেলোয়াড় এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমান।


আরও খবর




সাতক্ষীরায় জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত কমিটির প্রথম মতবিনিময় সভা

নন্দীগ্রামে ক্ষুদে খেলোয়ারদের মাঝে ফুটবল বিতরণ করলেন পৌর বিএনপির সভাপতি- আলেকজান্ডার

লাইসেন্স জটিলতায় স্থবির লালপুরের ইটভাটা শিল্প, কর্মহীন ২০ হাজার শ্রমিক; মালিক-শ্রমিকদের বিক্ষোভ

বিআরটিএ’র উদ্যোগে সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ

যানজট-দুর্ঘটনা কমাতে হেলিপ্যাড–আমিনমোড় বাইপাস সড়ক নির্মানের জোর দাবি উলিপুরে মানববন্ধন

চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘দুঃসময়ের কাণ্ডারি’ ফয়সাল সিকদার সোহানকে চান তৃণমূল কর্মীরা

বৃহত্তর নোয়াখালী সি অ্যান্ড এফ এজেন্টস মালিক কল্যাণ সমিতির সভাপতি মীর হোসেন ভূঁইয়া,সম্পাদক তাজুল ইসলাম

ইউপি চেয়ারম্যান প্রার্থী এ্যাড ভোকেট ইউসুফ ।

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, গাইবান্ধা সদর থানায় জিডি

দক্ষিণ এশীয় শিশু সুরক্ষা সম্মেলনে যোগ দিতে কলম্বোতে পৌঁছেছেন প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল

রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হয়রানি ও চাঁদা দাবির অভিযোগ

প্রবাসীর পরিবারে উপর সন্ত্রাসী হামলা,নারীসহ আহত ৭ (২) জন আইসিইউতে

সাতক্ষীরার কোমরপুর প্রাইমারী স্কুলের দপ্তরী ছয় মাস ধরে শিক্ষা অফিসে সংযুক্ত

কাশিমপুরে পাওনা টাকা চাওয়ায় দম্পতিকে মারধর ও লুটপাটের অভিযোগ

মুরাদনগরে উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক গ্রেপ্তার

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ


এই সম্পর্কিত আরও খবর

নন্দীগ্রামে ক্ষুদে খেলোয়ারদের মাঝে ফুটবল বিতরণ করলেন পৌর বিএনপির সভাপতি- আলেকজান্ডার

লাইসেন্স জটিলতায় স্থবির লালপুরের ইটভাটা শিল্প, কর্মহীন ২০ হাজার শ্রমিক; মালিক-শ্রমিকদের বিক্ষোভ

বিআরটিএ’র উদ্যোগে সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ

যানজট-দুর্ঘটনা কমাতে হেলিপ্যাড–আমিনমোড় বাইপাস সড়ক নির্মানের জোর দাবি উলিপুরে মানববন্ধন

চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে ‘দুঃসময়ের কাণ্ডারি’ ফয়সাল সিকদার সোহানকে চান তৃণমূল কর্মীরা

বৃহত্তর নোয়াখালী সি অ্যান্ড এফ এজেন্টস মালিক কল্যাণ সমিতির সভাপতি মীর হোসেন ভূঁইয়া,সম্পাদক তাজুল ইসলাম

ইউপি চেয়ারম্যান প্রার্থী এ্যাড ভোকেট ইউসুফ ।

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, গাইবান্ধা সদর থানায় জিডি

দক্ষিণ এশীয় শিশু সুরক্ষা সম্মেলনে যোগ দিতে কলম্বোতে পৌঁছেছেন প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল

প্রবাসীর পরিবারে উপর সন্ত্রাসী হামলা,নারীসহ আহত ৭ (২) জন আইসিইউতে