শিরোনাম
গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১ লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম ধুনটে গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড মর্ডান ইয়োগা'র উদ্যেগে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত চাটখিলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের অভিযোগ হত্যা
রবিবার ২১ জুন ২০২৬
রবিবার ২১ জুন ২০২৬

সাতক্ষীরায় চাম্পাফুল প্রাইমারী স্কুলের দেয়াল-পিলারে ফাটল, খসে পড়ছে প্লাস্টার; শিক্ষার্থীদের প্রাণহানির শঙ্কা

প্রকাশিত:মঙ্গলবার ০৯ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:মঙ্গলবার ০৯ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image



গাজী হাবিব, সাতক্ষীরা:
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৮৬ নং চাম্পাফুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কয়েক বছর ধরে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ছাদ থেকে প্রায়ই প্লাস্টার খসে পড়ে, কোথাও কোথাও রড বেরিয়ে আছে, বৃষ্টিতে শ্রেণিকক্ষে পানি পড়ে এবং দেয়াল, ছাদ, পিলার ও বীমে দেখা দিয়েছে বড় বড় ফাটল। ঝুঁকির কারণে কয়েকটি কক্ষে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। এমন ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে শিক্ষার্থীদের পাঠদান। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন।

সোমবার (৮ ডিসেম্বর) সরেজমিনে দেখা গেছে, ১৯৯৬ সালে নির্মিত তিন কক্ষের পুরোনো ভবনের একটি কক্ষ ব্যবহার করা হচ্ছে অফিস হিসেবে; অন্য দুই কক্ষে দুই শিফটে চলছে পাঠদান। ছাদের আস্তরণ খসে পড়ে বড় গর্ত তৈরি হয়েছে, বৃষ্টি হলে পানি ঢুকে শ্রেণিকক্ষ ভিজে যায়। ভবনের ভেতর–বাইরের দেয়াল ও পিলারেও ফাটল দেখা দিয়েছে। এসব কারণে শিক্ষার্থীরা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে স্কুলে আসে। এ বিদ্যালয়ে বর্তমানে প্রাক-প্রাথমিক ৩৯, প্রথম শ্রেণিতে ৫৪, দ্বিতীয় শ্রেণিতে ৫৫, তৃতীয় শ্রেণিতে ৬০, চতুর্থ শ্রেণিতে ৫৩ এবং পঞ্চম শ্রেণিতে ৫০ জন শিক্ষার্থী রয়েছে।

বিদ্যালয়সূত্র জানায়, স্থানীয়দের উদ্যোগে ১৯১০ সালে ৪৮ শতক জমির ওপর বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। তখন ভবনটি ছিল তিন কক্ষের টিনশেড। বহু বছর ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকার পর ২০১৯ সালে টিনশেড ভবনটি নিলাম হয়। এরপর ১৯৯৬ সালে সরকারি অর্থায়নে তিন কক্ষবিশিষ্ট নতুন ভবন নির্মিত হলেও বছরের পর বছর ব্যবহারের ফলে ভবনটি সম্পূর্ণ জরাজীর্ণ হয়ে অকেজো হয়ে পড়েছে।

এছাড়া ২০০৮-২০০৯ অর্থবছরে পিইডিপি-২ প্রকল্পের আওতায় নির্মিত দুই কক্ষবিশিষ্ট অপর ভবনটিতেও জায়গার সংকট প্রকট। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য। মাত্র দুই কক্ষে ৮ জন শিক্ষককে ৩১১ জন শিক্ষার্থী নিয়ে পাঠদান করতে হচ্ছে, যা অত্যন্ত কষ্টসাধ্য ও শিক্ষার মানের জন্য হুমকিপূর্ণ।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা জানায়, ভাঙ্গা কক্ষে পড়তে খুব ভয় লাগে। প্রায়ই ছাদ থেকে প্লাস্টার পড়ে কারো না কারো গায়ে লাগে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাহানা খাতুন বলেন, ২০১১ সালে যোগদানের পর থেকেই তিনি দেখছেন, ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার করে কোনোরকমে পাঠদান চালানো হচ্ছে। অভিভাবকদের বড় অংশ তাদের সন্তানকে মাদরাসা বা কিন্ডারগার্টেনে পাঠাতে আগ্রহী হয়ে পড়ছেন- একদিকে ভবনের জীর্ণদশা, অন্যদিকে অবকাঠামোগত ঘাটতি শিক্ষার পরিবেশকে নষ্ট করছে। তিনি জানান, নতুন ভবন অনুমোদনের জন্য বার বার চিঠি দেওয়া হলেও এখনও কোন কার্যকর অগ্রগতি হয়নি।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা বেশি হওয়ায় নতুন ভবন অত্যন্ত জরুরি। ইতোমধ্যে নতুন ভবনের প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করছি প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৫) এর আওতায় অনুমোদন পাওয়া যেতে পারে।


আরও খবর




ফেনীতে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত আটক

ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ আটক

মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীনগরে সরকারি গুদামে ধান সংগ্রহের তথ্য নিয়ে লুকোচুরি

জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে এমপি কামরুলের বৃক্ষরোপণ

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার

গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১

লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

আড়াইহাজারে নদী থেকে পা ও কোমর বাঁধা অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ

চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক

আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম

ধুনটে গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই


এই সম্পর্কিত আরও খবর

ফেনীতে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ ডাকাত আটক

ধর্মপাশায় ৩৮ পিস ইয়াবাসহ আটক

মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাণীনগরে সরকারি গুদামে ধান সংগ্রহের তথ্য নিয়ে লুকোচুরি

জুবাইদা রহমানের জন্মবার্ষিকীতে এমপি কামরুলের বৃক্ষরোপণ

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার, গ্রেপ্তার

গোহারুয়া হাজী ওসমান গনি ভূঁইয়া নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার হাফেজ শিক্ষার্থীদের পাগড়ি প্রদান ও সংবর্ধনা

মুরাদনগরে নিখোঁজের একদিন পর ঝোপ থেকে অটোরিকশাচালকের লাশ উদ্ধার,গ্রেপ্তার ১

লালমোহনে পাচারকালে সার ও ট্রলার জব্দ

বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার