শিরোনাম
সুষ্ঠু ও সুশৃঙ্খল পরীক্ষা চান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইতালিতে ট্রিপল মার্ডার: সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা আমরা দ্বীন ইসলাম নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে চাই,পীর ছাহেব ছারছীনা লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ইতালিতে নিহত প্রবাসী,এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসে নাঙ্গলকোটে যুব র‍্যালি তারেক রহমানের কাছে অভিযোগ: রোকনুজ্জামানের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএনপির ভাবমূর্তি লালমোহনে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক মুরাদনগরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা ও ওষুধ পেলেন ৫ শতাধিক রোগী লালমোহনে জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ,আহত ২
রবিবার ২৮ জুন ২০২৬
রবিবার ২৮ জুন ২০২৬

সাতক্ষীরায় যুবলীগ নেতা বাবলুর অবৈধ ড্যাম্পারে ভাঙছে সড়ক! শাস্তির দাবী এলাকাবাসীর

প্রকাশিত:বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image



জাহাঙ্গীর সরদার, সাতক্ষীরা :
সাতক্ষীরায় এক ওয়ার্ড যুবলীগনেতার অবৈধ ড্যাম্পারে সিমেন্ট কংক্রীটের তৈরী গ্রামীন সড়ক নষ্ট করার অপরাধে তার শাস্তি দাবী করেছেন স্থানীয় এলাকাবাসী। ওই যুবলীগ নেতার নাম বাবলু রহমান। সে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের বলাডাঙ্গা গ্রামের বাসিন্দা মৃত. আবুজাফর ঘোষের ছেলে এবং ৭ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। বাবলু আওয়ামী লীগ সরকারের আমল থেকে মাটি ব্যবসার সাথে জড়িত ও রয়েছে বেশ কয়েকটি ড্যাম্পার গাড়ি। তার ড্যাম্পার গাড়ীতে স্থানীয় সড়কগুলো নষ্ট হলেও দলীয় প্রভাব থাকায় তার বিরুদ্ধে কথা বলার সাহস দেখায়নি কেউ। তাছাড়া, মাটি ব্যবসা করে কামিয়েছে কোটি কোটি টাকা। কোন কারণে কেউ তার বিরুদ্ধে গেলেই টাকা দিয়ে কিনে ফেলেন বাবলু। মূলত: ঝাউডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের সাথে দহরম মহরম সম্পর্ক থাকায় সে মাটি ব্যবসা ও ড্যাম্পার ব্যবসার সাথে জড়িত হয়। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।

স্থানীয় এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে জানা যায়, এই যুবলীগ নেতা বাবলুর মাটি ব্যবসায়ের আরেক পার্টনার শফিকুজ্জামান (ময়না মেম্বার) ইউনিয়নের বলাডাঙ্গা গ্রামের বটতলা মোড় সংলগ্ন রেজা হাজীর জমি থেকে মাটি কিনে সেই মাটি পাশের এসবি নামক ইটভাটায় বিক্রি করেছেন। তবে সবকিছু দেখভাল করছেন এই বাবলু। এতে করে সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া টু আখড়াখোলা সড়ক দিয়ে ১০ থেকে ১২টি ড্যাম্পার গাড়ীতে করে টানা হচ্ছে। ফলে এই সড়কটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে। সড়কের প্রত্যেক পরতে পরতে দেখা দিয়েছে ফাঁটল। কোন কোন স্থানে ফেটে চৌচির হয়ে গেছে। কিন্ত বিষয়টি প্রশাসনের নজরে দিলেও কোন প্রতিকার মিলেনি বলে জানান একাধিক ব্যক্তি।

মঙ্গল ও বুধবার (৮ ও ৯ এপ্রিল) সরেজমিনে দেখা যায়, গ্রামের ভেতর দিয়ে সিমেন্ট কংক্রিটে বানানো ছয়ঘরিয়া টু আখড়াখোলাগামী সড়কে প্রতি ৫/৭ মিনিট পর পর ১০ থেকে ১২টি ড্যাম্পার গাড়ী যাতায়াত করছে। ভেঙে যাওয়া কংক্রিট ও গাড়ি থেকে পড়ে যাওয়া মাটি শুকিয়ে উড়ছে ধুলো। অপর দিক থেকে কোন যানবাহন বা একটি মোটর সাইকেলও চলাচলের জায়গা নেই। গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা এলোমেলোভাবে ছুটোছুটি করছে। এতে যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। সিমেন্ট কংক্রীটের তৈরী সড়কের অধিকাংশ স্থান ভেঙে চৌচির হয়েছে। বর্ষা মৌসুমে এ রাস্তাটি চলাচলের অনুপযোগী হবে বা একেবারে নষ্ট হয়ে যাবে বলে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। অবিলম্বে এই ড্যাম্পার গাড়ি চলাচল বন্ধ ও রাস্তাটি রক্ষা করার দাবী জানান তারা। একই সাথে রাস্তা নষ্টের অপরাধে ওই মাটি ব্যবসায়ী যুবলীগ নেতা বাবলু ও ময়না মেম্বারের শাস্তির দাবী জানান।

মাটি কাটা শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, এই মাটির বিষয়ে আগেও অনেক সাংবাদিক এসেছিল। কিন্তু তারা কেউ ছবি তুলেনি বা ভিডিও করিনি। সবাই বাবলু রহমানের সাথে দেখা করে চলে গেছে। তবে এর কিছুক্ষণ পরেই যুবলীগ নেতা বাবলু রহমান ঘটনাস্থলে আসেন। তিনি নিজেকে মাটি ব্যবসায়ী পরিচয় দিয়ে দাম্ভিকতার সাথে বলেন, হাজী সাহেবের জমি কিন্তু মাটি ক্রয়-বিক্রয়ের সকল বিষয় আমি দেখাশোনা করি। আপনারা এসেছেন কি করতে হবে তাই বলেন। সাতক্ষীরার সব সাংবাদিক আমাকে চেনে। আমি ১৪ বছর যাবৎ মাটির ব্যবসা করি। কেউ আমার দিকে ক্যামেরা ধরতে পারিনি। আপনারা আমার মোবাইল নাম্বার নিয়ে যান। পরে আমার সাথে যোগাযোগ কইরেন।

এদিকে ঘটনাস্থল থেকে সাংবাদিক পরিচয় দিয়ে সাতক্ষীরা সদর ইউএনও মুহা. শোয়াইব আহমাদের সাথে কথা হলে তিনি কিছু ভিডিও এবং ছবি তাঁর ব্যবহৃত হোয়াটসঅ্যাপে পাঠানোর কথা বলেন এবং দ্রুত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

অভিযোগ আছে- প্রশিক্ষিত চালকের পরিবর্তে উঠতি বয়সী তরুণ আবার অনেক ক্ষেত্রে শিশুদের দিয়ে চালানো হচ্ছে এসব ড্যাম্পার ট্রাক। মূলত ইট ভাটার মাটি টানার কাজে ব্যবহার হচ্ছে গ্রামীণ সড়কে চলাচল নিষিদ্ধ এ যান। তাতে সড়কে চলাচলকারী সাধারণ পথচারীদের জন্য যেমন ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে, তেমনি অবৈধ এসব গাড়ী চলাচলে এলাকার অধিকাংশ সড়ক মারাত্মক ক্ষতির মুখে পড়ছে। আইনের তোয়াক্কা না করেই গ্রামীণ সড়কে এ ড্যাম্পার ট্রাক চালানো এবং সড়ক নষ্টের জন্য তাকে শাস্তির আওতায় আনা জরুরী।


আরও খবর




আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

কটিয়াদী হাসপাতালের গেটের পাশে চিকিৎসা বর্জ্য; জনস্বাস্থ্য হুমকির মুখে

সুষ্ঠু ও সুশৃঙ্খল পরীক্ষা চান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

ইতালিতে ট্রিপল মার্ডার: সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের রংপুর বিভাগের সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ

আমরা দ্বীন ইসলাম নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে চাই,পীর ছাহেব ছারছীনা

রেললাইনে বসে ফোনে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

কাউকে খুশি করতে নয়, জনগণের জন্য কাজ করি'- এমপি মনিরুল হক চৌধুরী

আত্রাই নদী থেকে এক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার

বোয়ালখালীতে ঝুলন্ত অবস্থায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

বোদায় মাদক সেবনের দায়ে আটক ৩, ভ্রাম্যমান আদালতে জেল

মসজিদ থেকেই মাদকবিরোধী জনসচেতনতা, ব্যতিক্রমী উদ্যোগ মুরাদনগর থানার ওসির

চকরিয়ায় সরকারি পুকুরের লিজকে কেন্দ্র করে জামায়াত নেতা ও তাঁর ভাইদের ওপর হামলা,আহত ৩

চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন ধর্মমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, দেশবাসীর কাছে দোয়া কামনা

তালায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


এই সম্পর্কিত আরও খবর

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

কটিয়াদী হাসপাতালের গেটের পাশে চিকিৎসা বর্জ্য; জনস্বাস্থ্য হুমকির মুখে

সুষ্ঠু ও সুশৃঙ্খল পরীক্ষা চান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

ইতালিতে ট্রিপল মার্ডার: সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের রংপুর বিভাগের সাংবাদিকদের মাঝে অনুদানের চেক বিতরণ

আমরা দ্বীন ইসলাম নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে চাই,পীর ছাহেব ছারছীনা

রেললাইনে বসে ফোনে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

কাউকে খুশি করতে নয়, জনগণের জন্য কাজ করি'- এমপি মনিরুল হক চৌধুরী

আত্রাই নদী থেকে এক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার

বোয়ালখালীতে ঝুলন্ত অবস্থায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার