শিরোনাম
শেরপুরে গণশুনানি,৯৯ জনকে আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা বান্দরবানে সাঙ্গু নদীরপথে অবৈধভাবে বাঁশ পাচার : সেনাবাহিনীর অভিযানে আটক ১ টাঙ্গাইলে শিশু পুত্র হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন রূপগঞ্জে মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার সংবাদ প্রকাশের পর অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের অনিয়মের অভিযোগ আমলে নিলেন জেলা প্রশাসক,শুনানির নোটিশ জারি মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি,সাতক্ষীরার কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার নাঙ্গলকোটে আইটপাড়া আলিম মাদ্রাসায় টানা দুই বছর শতভাগ শিক্ষার্থী ফেল,শিক্ষার মান নিয়ে প্রশ্ন সড়কে অবৈধ হকার উচ্ছেদে লাকসামে ইউএনওকে স্মারকলিপি
বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার ০৫ নভেম্বর ২০২৬

সাতক্ষীরায় সাতটি থানায় অবস্থান নিয়েছে পুলিশ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ১১ আগস্ট ২০২৪ | হালনাগাদ:রবিবার ১১ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

আরাফাত আলী, স্টাফ রিপোর্টার:

সাতক্ষীরার ৮টি থানার মধ্যে ৭টি থানায় পুলিশের টিম পৌছে কার্যক্রম শুরু করেছে। আইনী কার্যক্রম শুরু না হলেও থানায় পুলিশের অবস্থান জনগণের মাঝে স্বস্তি এনে দিয়েছে। এদিকে,  শ্যামনগর থানায় আগামীকালের মধ্যে পুলিশ পৌছে যাবে বলে জানা গেছে।সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অয়োজনে শনিবার সকালে কলারোয়া থানার সভাকক্ষে এক মতবিনিময় সভার মধ্য দিয়ে এ থানার কার্যক্রম উদ্বোধন করেন বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হক।এদিকে, জেলা পুলিশের বিশেষ শাখা থেকে জানা যায়, শনিবার দুপুরের দিকে সাতক্ষীরা সদর,আশাশুনি,দেবহাটা,কালিগঞ্জ,পাটকেলঘাটা ও তালায় ভারপ্রাপ্ত কর্মকর্তাদের নেতৃত্বে কিছুসংখ্যক পুলিশ অবস্থান নেয়। অপরদিকে, যানজট নিয়ন্ত্রণ,বাজারদর পর্যবেক্ষণ ও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে শনিবারও অংশ নিয়েছে বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক। ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সানবীর হাসান মজুমদারের উপস্থিতিতে বেলা দেড়টার পর কালিগঞ্জ থানার কার্যক্রম শুরু হয়। এ সময় কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান ছাত্র সমন্বয়ক শেখ রাকিবসহ কয়েকজন সমন্বয়ক ও থানার অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে একই সাথে, সীমান্তবর্তী দেবহাটা, শ্যামনগর ও কলরোয়া থানার কার্যক্রম শুরু হয়েছে। ১৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল সানবীর হাসান মজুমদার বলেন, ব্যক্তিস্বার্থের উর্দ্ধে থেকে সবাইকে দেশের জন্য কাজ করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে সেটা কারও জন্য কল্যাণ বয়ে আনবে না।পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীকে সহায়তা করার জন্য সকল রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, এদেশে সংখ্যালঘু বলে কেউ নেই। সবাই আমরা রাষ্ট্রের নাগরিক, সবার অধিকার সমান। জনগণের পাশে থেকে বিজিবি সদস্যরা সার্বিক সহায়তা করা হবে। তিনি গুজব ছড়িয়ে মানুষকে আতংকিত না করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, অনিবার্য কারণে থানার স্বাভাবিক কার্যক্রম বিঘ্নিত হয়েছিল । এখন থেকে আবারও স্বাভাবিক কার্যক্রম শুরুর উদ্যোগ নেয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী পুলিশ সদস্যরা জনগণের পাশে থেকে যথাযথ ভূমিকা রাখবে।এদিকে, আনুষ্ঠানিকভাবে থানার কার্যক্রম শুরু করলেও ১১ দফা দাবিতে আজও কর্ম বিরতি পালন করছে পুলিশ সদস্যরা। সাতক্ষীরার পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকী বলেন, আনুষ্ঠানিকভাবে কয়েকটি থানার কার্যক্রম শুরু হলেও পুলিশ সদস্যরা আজও কর্ম বিরতি পালন করছে। তাদের ১১ দফা দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ৫ জুলাই শেখ হাসিনার পদত্যাগের খবর শুনে জেলার কয়েকটি থানাসহ বিভিন্ন স্থানে বিক্ষুদ্ধ জনতা হামলা ও অগ্নিসংযোগ করে। এরপর পুলিশ সদস্যরা জেলা পুলিশ লাইন্সে আশ্রয় নেন। গত ৫ দিন যাবত জেলার বিভিন্ন স্থানের থানা গুলো অরক্ষিত অবস্থায় থাকার পর আজ থেকে আবারো আংশিকভাবে শুরু হয়েছে কার্যক্রম।



আরও খবর




শেরপুরে গণশুনানি,৯৯ জনকে আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন

পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা

বান্দরবানে সাঙ্গু নদীরপথে অবৈধভাবে বাঁশ পাচার : সেনাবাহিনীর অভিযানে আটক ১

টাঙ্গাইলে শিশু পুত্র হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন

সোনারগাঁয়ে শিশুর গলায় চাপাতি ঠেকিয়ে ডাকাতির অ‌ভি‌যোগ

রূপগঞ্জে মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার

উলিপুরে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

সংবাদ প্রকাশের পর অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের অনিয়মের অভিযোগ আমলে নিলেন জেলা প্রশাসক,শুনানির নোটিশ জারি

মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর

ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি,সাতক্ষীরার কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার

নাঙ্গলকোটে আইটপাড়া আলিম মাদ্রাসায় টানা দুই বছর শতভাগ শিক্ষার্থী ফেল,শিক্ষার মান নিয়ে প্রশ্ন

সড়কে অবৈধ হকার উচ্ছেদে লাকসামে ইউএনওকে স্মারকলিপি

ঝিনাইগাতীতে শাহীন ক্যাডেট স্কুলের ২য় সেমিস্টার পরীক্ষার পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

পত্নীতলায় নজিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড শুমারির উদ্বোধন

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

শেরপুরে গণশুনানি,৯৯ জনকে আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন

পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা

বান্দরবানে সাঙ্গু নদীরপথে অবৈধভাবে বাঁশ পাচার : সেনাবাহিনীর অভিযানে আটক ১

টাঙ্গাইলে শিশু পুত্র হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন

সোনারগাঁয়ে শিশুর গলায় চাপাতি ঠেকিয়ে ডাকাতির অ‌ভি‌যোগ

রূপগঞ্জে মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার

উলিপুরে কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

সংবাদ প্রকাশের পর অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের অনিয়মের অভিযোগ আমলে নিলেন জেলা প্রশাসক,শুনানির নোটিশ জারি

মুরাদনগরে সড়কের নিম্নমানের ইট অপসারণের নির্দেশ উপজেলা প্রকৌশলীর

ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবি,সাতক্ষীরার কনটেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার