শিরোনাম
পত্নীতলায় ৭০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২ শেরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম,লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ধুনটে উপজেলা পর্যায়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই গ্রুপে প্রথম আল-কুরআন একাডেমিক স্কুল ঈশ্বরগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার,ফারুকের বিরুদ্ধে ৯ মামলা প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬: যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ উদ্বোধন অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার
বুধবার ০৪ নভেম্বর ২০২৬
বুধবার ০৪ নভেম্বর ২০২৬

সৌহার্দ্য ও আনন্দের মেলবন্ধনে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত:রবিবার ৩১ মে ২০২৬ | হালনাগাদ:রবিবার ৩১ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মো. মুরাদ মৃধা, রাণীনগর পবিত্র ঈদুল আযহার আনন্দকে গ্রামীণ জনপদে আরও মুখরিত ও উৎসবমুখর করে তুলতে নওগাঁর শফিকপুরে অনুষ্ঠিত হয়ে গেল দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা। এস পি ব্রাদার্স ওয়ারিয়র্স শফিকপুর ক্লাব’-এর উদ্যোগে এই ব্যতিক্রমী ও আনন্দদায়ক ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, মূলত ঈদের ছুটিতে গ্রামীণ রূপ-সৌন্দর্য ও পারস্পরিক সৌহার্দ্যকে আরও বাড়িয়ে তুলতেই ক্লাবটি এই উদ্যোগ নেয়।শফিকপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই উৎসবে স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আসা বিভিন্ন বয়সী মানুষ বিপুল উৎসাহ-উদ্দীপনায় অংশ নেন। দুই দিনব্যাপী চলা এই প্রতিযোগিতায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলার জমজমাট প্রদর্শন শেষে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত প্রতিযোগিতাগুলোর মধ্যে ছিল— বৃদ্ধদের ঐতিহ্যবাহী হাঁড়ি ভাঙা খেলা, ছোট-বড় ছেলে-মেয়েদের বিভিন্ন রকমের গ্রামীণ খেলা এবং শুকনো মাটিতে হাঁস ধরাসহ হারিয়ে যাওয়া নানা রকম গ্রামীণ আয়োজন। যা উপস্থিত সব বয়সী দর্শককে দারুণভাবে মোহিত করে। খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য হামিদুল ইসলাম, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্পোরাল সুমন প্রামানিক, সাংবাদিক মুরাদ মৃধা, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল প্রামানিক, ইউনিয়ন পরিষদের মেম্বার পদপ্রার্থী আসাদ আলী এবং মোঃ আব্দুল আলিমসহ প্রমুখ উপস্থিত ছিলেন এছাড়াও এস পি ব্রাদার্স ওয়ারিয়র্স (শফিকপুর) ক্লাবের সদস্যবৃন্দসহ স্থানীয় বিভিন্ন গ্রাম থেকে আসা গণ্যমান্য ব্যক্তিবর্গরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আয়োজক কমিটিরা জানান, যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে ঈদের এই বিশেষ সময়ে গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখা এবং যুবসমাজকে সুস্থ বিনোদনের সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই এই মেলার আয়োজন করা হয়েছে। অতীতেও এমন আয়োজন করা হয়েছে এবং আগামী দিনেও এই ধরনের আনন্দদায়ক ক্রীড়া উৎসবের ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।ক্রীড়া প্রতিযোগিতার মূল পর্ব শেষে উপস্থিত দর্শক ও এলাকাবাসীর মধ্যে বাড়তি আনন্দ ও উত্তেজনা যোগ করতে একটি আকর্ষণীয় রাফেল ড্র-এর আয়োজন করা হয়। অত্যন্ত সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে রাফেল ড্র-এর বিজয়ী নির্ধারণের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই সফল ক্রীড়া উৎসবের সমাপ্তি ঘটে।


আরও খবর




পত্নীতলায় ৭০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২

শেরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম,লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ধুনটে উপজেলা পর্যায়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই গ্রুপে প্রথম আল-কুরআন একাডেমিক স্কুল

ঈশ্বরগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার,ফারুকের বিরুদ্ধে ৯ মামলা

প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬: যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ উদ্বোধন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

উলিপুরে গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, নগদ টাকাসহ আটক ৪

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ

ফতুল্লায় ২০০ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উলিপুরে আনসার-ভিডিপি সদস্যদের শেয়ার প্রোফাইল ভ্যালিডেশন ক্যাম্প অনুষ্ঠিত

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পত্নীতলায় ৭০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২

শেরপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম,লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ধুনটে উপজেলা পর্যায়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই গ্রুপে প্রথম আল-কুরআন একাডেমিক স্কুল

ঈশ্বরগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার,ফারুকের বিরুদ্ধে ৯ মামলা

প্রস্তাবিত ঢাকা-চট্টগ্রাম উড়াল রেলে বাঁশকাইটে স্টেশন স্থাপনের দাবিতে মুরাদনগরে মানববন্ধন

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬: যানবাহন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ উদ্বোধন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

উলিপুরে গভীর রাতে জুয়ার আসরে পুলিশের অভিযান, নগদ টাকাসহ আটক ৪

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চাটখিলে সাংবাদিকের ওপর হামলা: মসজিদের টাকা চুরি চক্রের সদস্য মোতাকে কারাগারে প্রেরণ