শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

সেবা ঘাটতি, প্রতারণা ও ভিসা জটিলতায় হজ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন মুসল্লিরা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ০১ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ০১ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

গত দু'বছর ধরেই পূরণ হচ্ছে না হজ কোটা। সিন্ডিকেট করে প্যাকেজের দাম বাড়ানো, শর্ত অনুযায়ী সেবা না পাওয়া, ভিসা জটিলতা আর এজেন্সির প্রতারণায় হজ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে মুসল্লিরা। সিন্ডিকেটের অভিযোগের তীর হাবের সাবেক সভাপতি শাহাদাত হোসাইন তসলিমের দিকে। ধর্ম উপদেষ্টা বলছেন, ২০২৫ সালে সব সিন্ডিকেট ভেঙ্গে যৌক্তিক পর্যায়ে নামানো হবে হজের খরচ। আর এতে লাখ টাকা কমানোর সুযোগ আছে হজের খরচ।


মুসলমানদের জন্য বাধ্যতামূলক ইবাদত হজ। প্রত্যেক সামর্থ্যবান মানুষের ওপর জীবনে একবার হজ করা ফরজ। বাংলাদেশ থেকে প্রতিবছর একটা বড় অংশ যায় হজ পালনে। প্রাক নিবন্ধন থেকেই হজ নিয়ে আগ্রহ শুরু হয় যাত্রীদের।


অথচ ২০২৩ ও ২০২৪ সালে উল্টো চিত্র দেখেছে দেশ। গেলো বছর নয় দফা সময় বাড়িয়েও পূরণ করা যায়নি কোটা। আর চলতি বছর পাঁচ দফা সময় বাড়ানোর পরও বাকি ছিলো কোটার ৪৪ হাজার।


সিন্ডিকেট করে প্যাকেজের দাম বাড়ানো, শর্ত অনুযায়ী সেবা না পাওয়া, ভিসা জটিলতা আর এজেন্সির প্রতারণায় হজ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে মুসল্লীরা। খরচ বাড়ায় সাধ্যের বাইরে চলে গেছে ইসলামের অন্যতম বাধ্যতামূলক এই ইবাদত।


আল মক্কা ট্রাভেলসের স্বত্বাধিকারী মুহাম্মদ খোরশেদ আলম বলেন, ‘কভিডের পর যেভাবে হুহু করে হজ প্যাকেজ বেড়ে গেল, যার কারণে কভিডের পর আমাদের হজের কোটা পূরণ হচ্ছে না।’


কারসাজি করে প্যাকেজের দাম বাড়ানোর সিন্ডিকেটের পেছনের হোতা হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সভাপতি এম. শাহাদাত হোসাইন তসলিম। যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হওয়ায় কর্তৃত্ববাদী আওয়ামীলীগ সরকারের ক্ষমতাকে কাজে লাগিয়ে তিনি গড়ে তোলেন এই সিন্ডিকেট।


শেখ হাসিনা সরকারের মতোই নামমাত্র নির্বাচন দিয়ে চতুর্থবারের মতোন নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। হন টানা তিনবারের সভাপতিও। আগের নির্বাচনগুলোর মতো চলতি বছরের ২ মার্চ অনুষ্ঠিত হওয়া নির্বাচনটির বিরুদ্ধেও রয়েছে কারচুপির অভিযোগ। বিপক্ষ মতের হওয়ায় লাইসেন্স ধারী ২ শতাধিক এজেন্সিকে দেয়া হয়নি ভোটার হবার সুযোগ।


অ্যারোড্রম বাংলাদেশ লিমিটেডের এমডি মো. নুরুল আলম বলেন, ‘দুই শতাধিক লাইসেন্সধারীকে সে ভোটাধিকার প্রয়োগ করতে দেয়নি। পরবর্তী পর্যায়ে জাল ভোট, যারা বিদেশী ছিল, যে সদস্যরা মারা গেছেন এনাদের কার্ড পকেটে রেখে সেগুলো প্রয়োগ করেছে। প্রমাণও আছে, আমরা হাতেনাতেও ধরেছিলাম।’


প্রথম দুবছর মহাসচিব ও পরের ৬ বছর সভাপতি মোট ৮ বছরে তসলিম কিছু এজেন্সিকে নিয়ে গড়ে তোলেন নিজস্ব বলয়। বলয়ের এজেন্সিদের সুবিধা দিতে তিনি চলতি বছর ৫৬টি লাইসেন্স এর মাধ্যমে ২০০০ কোটার প্রবর্তন করেন। অথচ ধর্ম মন্ত্রণালয়ের অধীনে লাইসেন্স প্রাপ্ত এজেন্সির সংখ্যা ১ হাজারের বেশি।


পরে প্রতিবাদের মুখে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে না পারলেও এক লাইসেন্সের সর্বনিম্ন হজযাত্রীর কোটা ১০০ থেকে ২৫০ তে উন্নীত করেন। কোটা পূরণ করতে না পারায় কয়েকটি এজেন্সি মিলে একটি লাইসেন্সের অধীনে যাত্রী পাঠাতে হয়েছে। যার দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদেরই।


এস আর ট্রেড ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী মোহাম্মদ আলী বলেন, ২০০০ হাজী করে নিয়ে আমাদের ৫৬টি এজেন্সির যে সিণ্ডিকেট তৈরির পরিকল্পনা করেছেন বর্তমান কমিটির পলাতক মহাসচিব।’


এমন সিন্ডিকেটের কারণে কাজের সুযোগ না পেয়ে অনেক এজেন্সি টানছে লোকসানের বোঝা। মত পার্থক্য হলেই এজেন্সির বিরুদ্ধে ধর্ম মন্ত্রণালয়কে দিয়ে কারণ দর্শানো নোটিশ, লাইসেন্স ফ্রিজ করা ও লাইসেন্স বাতিলের মতো ঘটনা ছিলো অহরহ। এখন টিভিকে সাক্ষাৎকার দেয়ায় তসলিম ধর্ম মন্ত্রণালয়কে দিয়ে করেছিলেন হয়রানি। এমন অভিযোগ এই এজেন্সি মালিকের।


বীথি ট্রাভেলস অ্যান্ড ট্যুরস এর স্বত্বাধিকারী মোশাররফ হোসাইন বলেন, ‘আমি এখন টিভিতে একটা সাক্ষাৎকার দিয়েছিলাম। শুধু এটুকু বলেছি যে হজযাত্রীদের যদি প্রতি ওয়াক্তের নামাজ হারামে এসে পড়তে হয়ে তাহলে নিজের গাড়িতে করে আসতে হবে। সে ক্ষেত্রে খরচ কিছুটা বেড়ে যাবে। শুধু এটুকু বলেছিলাম। এটার জন্য আমাকে মন্ত্রণালয় থেকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।’


নির্বাহী কমিটির সভাতেও স্বৈরাচারী আচরণের অভিযোগ উঠে এসেছে তসলিমের বিরুদ্ধে। চাপ প্রয়োগ করে প্রতিষ্ঠা করতেন নিজের মত।


হাবের কার্যনির্বাহী সদস্য আকবর আলী বলেন, ‘উনি আসলে ওনার মতো করেই চলতেন। নির্বাচনের সময় শুধু আমাদের সাথে। কারণে বাকি সদস্য ছাড়া তো প্রেসিডেন্ট হওয়া যায় না। তো নির্বাচন শেষ হয়ে গেলে অনেক সদস্যেরই আর মূল্যায়ন হতো না।’


হজের প্যাকেজের অতিরিক্ত বিমান ভাড়ার হোতাও এই তসলিম। ২০২২ পর্যন্ত বাংলাদেশ বিমান ও সৌদিয়া এয়ারলাইন্স এই দুটি রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা ৫০ শতাংশ করে হজযাত্রী পরিবহন করতো। ২০২৩ সালে হজযাত্রী পরিবহনে আসে নতুন আরেকটি এয়ারলাইন্স ফ্লাইনাস। আর সেবছরই বিমান ভাড়া বেড়ে যায় ৫৭ হাজার টাকা।


ক্ষমতাসীন সরকারের প্রভাব খাটিয়ে ফ্লাইনাসকে থার্ড ক্যারিয়ার হিসেবে হজযাত্রী পরিবহনে যুক্ত করান তসলিম। বাংলাদেশে এয়ারলাইন্সটি এজেন্ট ডাইনেস্টি ট্রাভেলস। যার স্বত্বাধিকারী তসলিম নিজেই। আবার হাবের সভাপতি হিসেবে তিনি ছিলেন হজের বিমান ভাড়া নির্ধারণ কমিটির সদস্য। আর সেকারণেই আগের বছর ১ লাখ ৪০ হাজার টাকার বিমান ভাড়া পরের বছর হয়ে যায় ১ লাখ ৯৭ হাজার টাকা।


নিয়ম অনুযায়ী টিকিটের টাকা সরাসরি এয়ারলাইন্সকে পরিশোধ করার কথা থাকলেও এখানেও কারসাজি করেন তসলিম। প্রভাব খাটিয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে চিঠি ইস্যু করে ফ্লাইনাসের টিকিটের টাকা তার প্রতিষ্ঠান ডাইনেস্টি ট্রাভেলস এ জমা দেবার নির্দেশ দেন। ২০২৩ সালে ফ্লাইনাসের মাধ্যমে ২০,২৩৬ ও চলতি বছর ১৪,১৮৬ হজযাত্রী পরিবহণ করে শতকোটি টাকা ঢোকান নিজের পকেটে।


শুধু তাই নয় চলতি বছর বেসরকারি হজযাত্রীদের ভিসা দেরিতে করিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৬৮৩ যাত্রীর বুকিং কম করান। নিয়ম ভেঙ্গে সেই যাত্রীদের নিজের এয়ারলাইন্স ফ্লাইনাসে নিয়ে নেন। এতে করে বিমানের ৯ টি ফ্লাইট বাতিল করতে হয়। এই ঘটনায় বিমান ধর্ম মন্ত্রণালয়কে ক্ষতিপূরণ চেয়ে চিঠিও দেয়া হয়েছিলো।


ধর্ম উপদেষ্টা জানান, দায়িত্ব নেবার পর হজের সিন্ডিকেট ও হাবের উপর রাজনৈতিক প্রভাব খাটানোর বিষয়টি তার নজরে এসেছে। আশ্বাস দেন, সব সিন্ডিকেট ভেঙ্গে যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা হবে হজের খরচ।


ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন বলেন, ‘অতীতে সিণ্ডিকেশন ছিল। অতীতে ব্যক্তি বিশেষের প্রভাবের কারণে ভাড়া বৃদ্ধি পেয়েছে। এখন কেউ রাজনৈতিক কারণে প্রভাব খাটিয়ে ফ্লাইনাসে যদি বেশি যাত্রী বহন করে, এমন একটা অভিযোগ আছে। বাংলাদেশ বিমানকে বসিয়ে রেখে, এগুলো আমরা খতিয়ে দেখবো।’


তিনি বলেন, বিমান ও ঘর ভাড়া যদি কমাতে পারি, খাবারের টাকা যদি মাইনাস করতে পারি তাহলে অ্যামাউন্ট কমে যাবে।’


এজেন্সি গুলো মনে করে, সিন্ডিকেট ভাঙ্গলে ও বিমান ভাড়া যৌক্তিক পর্যায়ে নামিয়ে এনে কমপক্ষে ১ লাখ টাকা কমানোর সুযোগ আছে হজের প্যাকেজে। 


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী