শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

শেরপুরে আইপিএল জুয়ায় নিঃস্ব হচ্ছে যুব সমাজ ; পাচার হচ্ছে কোটি টাকা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মাঠে খেলে দুই দল আর তৃতীয় পক্ষ খেলে মাঠের বাইরে। আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) খেলা হয় ভারতে আর বাজি হয় শেরপুরে। বাজিতে একেকটি ম্যাচকে ঘিরে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার বাণিজ্যে নামে মাফিয়ারা। তাদের পাতা ফাঁদে পা দিয়ে শতশত মানুষ হচ্ছে নিঃস্ব।


শেরপুরে আইপিএল ক্রিকেট খেলা নিয়ে চলছে হরেক রকমের জুয়া। বেশিরভাগ ক্ষেত্রে খেলার ফলের ওপর হচ্ছে দুই পক্ষের জুয়াড়ির বাজি। ওই জুয়াড়িদের বাজি আবার নিয়ন্ত্রণ করেন শহরের কয়েকটি এজেন্ট। আবার ওই এজেন্টদেরকে নিয়ন্ত্রণ করছেন স্থানীয় মাফিয়া চক্র। আর মাফিয়া চক্র প্রভাবশালীদের সাথে সখ্যতা করে চালিয়ে যাচ্ছে দিনের পর দিন এই রমরমা ব্যবসা। অপরদিকে তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলেই হেনস্থার স্বীকার হতে হয় প্রতিবাদকারীকে।


পাঁচ-দশ হাজার টাকা দিয়ে জুয়া শুরু করে লোভে পড়ে একপর্যায়ে খোয়াচ্ছে লাখ লাখ টাকা। সাধারনত ক্রিকেট খেলার বড় ইভেন্ট সামনে এলেই বেড়ে যায় জুয়ার কারবার। এখন চলছে বাংলাদেশ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর। এই আসরকে ঘিরে শেরপুর পৌর এলাকায় কয়েকজন এজেন্টের মাধ্যমে প্রতিদিন চলছে লক্ষ লক্ষ টাকার জুয়া খেলা। আবার শহরের এজেন্টরা সাব এজেন্ট দিয়ে নিয়ন্ত্রণ করছেন শেরপুর সদরের ১৪ টি ইউনিয়ন। 


এছাড়াও ওই এজেন্টরা অনলাইনে ক্রিকেট জুয়া খেলার মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে প্রতিদিন শুধু শেরপুর সদর থেকেই দেশের বাইরে পাচার করছে লক্ষ লক্ষ টাকা। এতে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে মধ্যস্থতাকারীরা আর ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ জুয়াড়িরা। অপরদিকে দেশ থেকে হচ্ছে বিদেশে

টাকা পাচার আর এর প্রভাব পড়ছে পরিবার ও সমাজে।


পরিচয় গোপন করে এক জুয়াড়ি জানান, সারা বছরই বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্ট চলে। তবে এবারের আইপিএল ক্রিকেট জুয়া খেলে তিনিসহ অনেকে পথে বসেছেন। আবার অনেকে ঋণগ্রস্ত হয়ে এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন।


খোঁজ নিয়ে জানা গেছে, জুয়ার টাকা যোগান দিতে কেউ কেউ দামি মোবাইল ফোন, মোটরসাইকেল, জমি বন্ধক ও সোনার গহনাসহ নানা দামি জিনিসপত্র বন্ধক রাখছে। আর সুদের ব্যবসায়ীরাও থাকছেন জুয়ার আসরের পাশেই। শুধু তাই নয়, এখন অনলাইন বেটিং সাইটগুলোতেও দিব্যি চলছে এমন জুয়া। এর মধ্যে সবচেয়ে বেশি পপুলার হচ্ছে বেট ৩৬৫, নাইন উইকেট,  এক্স বেট প্রভৃতি নামে বিভিন্ন জুয়ার সাইট। এই সাইটগুলো দিয়ে ডলারের মাধ্যমে স্থানীয় এজেন্টরা গ্রাহকদের বাজি ধরিয়ে দেন।এতে করে প্রতি টুর্নামেন্টে কোটি কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে। 


নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জুয়াড়ি বলেন, এখন আইপিএল টুর্নামেন্টের মাঝামাঝি সময় চলছে। এই আসর খেলে অনেকে পথে বসার উপক্রম হয়েছে। ঘরে বসেইে এজেন্টের কাছে ফোনের মাধ্যমে কথা বলে প্রতিদিন লক্ষ লক্ষ টাকা বাজি ধরা যায়। যে জুয়ারীর দল জিতবে তাকে পরের দিন ব্রোকারের লোকের মাধ্যমে জুয়ারীদের বাড়িতে টাকা পৌঁছে দেয়। এছাড়াও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা লেনদেন করে থাকেন অনেক এজেন্টরা।


তারা আরো বলেন, জুয়া নিয়ন্ত্রণকারী যারা আছেন, তারা প্রভাবশালীদের সাথে সখ্যতা করে  এই ব্যবসা দিনের পর দিন চালিয়ে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাচ্ছেন। অনেকে আবার গাড়ি, বাড়ি ও শহরে জায়গা জমি কিনে রাতারাতি কোটিপতি বনে গেছেন। এই বিষয়ে কেউ প্রতিবাদ করতে গেলে তাদের সিন্ডিকেটের মাধ্যমে প্রতিবাদকারীকে নানাভাবে ভয়-ভীতি দেখিয়ে হয়রানি করা হয়। এতে করে তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে আসে না। 


সমাজ সচেতনরা বলছেন, কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে অবাধে চলছে জুয়ার মহোৎসব। এতে সমাজের অবক্ষয় ও অপরাধ প্রবণতা বেড়েই চলেছে। জুয়ার কালো থাবা থেকে সমাজকে মুক্ত করতে চাইলে অতি দ্রুত এই সিন্ডিকেটকে আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে শক্ত হাতে প্রতিহত করা প্রয়োজন তা না হলে ভবিষ্যতে এর বিরূপ প্রভাব পড়বে। 




আরও খবর
চাচার বিরুদ্ধে ন্যানসির অভিযোগ

বৃহস্পতিবার ০৯ জুলাই ২০২৬





লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

‘যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে?’

চাচার বিরুদ্ধে ন্যানসির অভিযোগ

বক্স অফিসে ঝড়, তবু এই সিনেমা নিয়ে বিতর্ক কেন?

নগ্ন দৃশ্যে অভিনয় করে বারবার বিতর্কে অভিনেত্রী

শটের পরও অনবরত চুম্বন করছিল, শুটিংয়ে হেনস্তার অভিযোগ অভিনেত্রীর

কৃতি-রাশমিকার সমকামী সম্পর্ক নিয়ে ফিসফাস!

গানে ফের সমালোচিত নুসরাত ফারিয়া

সময়ের সেরা কন্টেন্ট ক্রিয়েটর “রহমত আলী”

বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই

কবিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব ফয়সাল