
মনোয়ার শাজাহানপুর প্রতিনিধিবগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় হেরোইন সেবনের দায়ে মো. আল আমিন (৩৩) নামে এক যুবককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মির নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া ‘ক’ সার্কেলের যৌথ অভিযানে নয়মাইল পণ্ডিতপাড়া এলাকায় হেরোইন সেবনরত অবস্থায় আল আমিনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে অভিযোগ প্রমাণিত হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।দণ্ডপ্রাপ্ত আল আমিন আড়িয়া ইউনিয়নের নয়মাইল মণ্ডলপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে। অভিযানকালে তার কাছ থেকে হেরোইন সেবনের সরঞ্জামও জব্দ করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকের অপব্যবহার রোধ এবং মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





























