শিরোনাম
কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম ধুনটে গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড মর্ডান ইয়োগা'র উদ্যেগে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত চাটখিলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের অভিযোগ হত্যা মুরাদনগরে বিএনপি নেতা দুলাল সরকারের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার ডাকাত দলের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড মুন্সীগঞ্জে গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্প আধুনিক বাজার উদ্বোধন করলেন মির্জা ফখরুল টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু
শনিবার ২০ জুন ২০২৬
শনিবার ২০ জুন ২০২৬

সি‌দ্ধিরগ‌ঞ্জে অনলাইন জুয়ার বিরোধে তাকবির হত্যা, পিবিআইয়ের হাতে গ্রেপ্তার ২

প্রকাশিত:শনিবার ২৯ নভেম্বর ২০২৫ | হালনাগাদ:শনিবার ২৯ নভেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের পরিত্যক্ত ভবনে তাকবির আহমেদকে (২২) হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই যুবক জানিয়েছেন—মাদক সেবনরত অবস্থায় অনলাইন জুয়ার টাকা লেনদেন নিয়ে বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটে। পরে ঘটনাটি ভিন্ন খাতে নিতে তাঁরা তাকবিরের বাবার কাছে ফোন করে মুক্তিপণ দাবি করেন। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে পিবিআই নারায়ণগঞ্জ হত্যার রহস্য উদ্‌ঘাটন করে দুইজনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য দেন পিবিআই নারায়ণগঞ্জ ইউনিটের পুলিশ সুপার মোহাম্মদ মোস্তফা কামাল রাশেদ।

তদন্ত সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর তাকবির আর ফিরে আসেননি। পরদিন দুপুরে স্থানীয় লোকজন পানি উন্নয়ন বোর্ডের একটি পরিত্যক্ত ভবনের কক্ষে তাঁর মৃতদেহ দেখতে পান। মাথায় ইটের আঘাতের চিহ্ন ছিল। পিবিআই ঘটনাস্থল পরিদর্শন করে প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে সন্দেহজনক ফোনকল, অবস্থান ও চলাচলের তথ্য সংগ্রহ করে। এরপরই বেরিয়ে আসে ঘটনার মূল কারণ।
গ্রেপ্তার আসামি মো. হারুন (৩৪) ও মো. রফিকুল (৩৮) প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন—সেদিন তাঁরা তিনজনই মাদক সেবন করছিলেন। মাদকাসক্ত অবস্থায় অনলাইন জুয়ার বেটিং নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে তাকবিরের সঙ্গে সংঘাত বাধে। পরে ইট দিয়ে মাথায় আঘাত করে তাকবিরকে হত্যা করা হয়। হত্যার পর তাঁরা তাকবিরের মোবাইল ফোন লুকিয়ে রেখে তাঁর বাবাকে একটি পুরোনো সিমকার্ড ব্যবহার করে কল দিয়ে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন, যাতে ঘটনাটি অপহরণ বা আর্থিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হয়।
পিবিআই জানায়, ২৭ নভেম্বর সন্ধ্যা ছয়টায় সোনারগাঁয়ের লাঙ্গলবন্দ এলাকা থেকে প্রথম আসামি হারুনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সন্ধ্যা সাতটায় সিদ্ধিরগঞ্জ ওয়াপদা কলোনী এলাকা থেকে রফিকুলকে গ্রেপ্তার করা হয়। পরে রফিকুলের বাড়ির সিলিং থেকে তাকবিরের ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ মোস্তফা কামাল রাশেদ বলেন, ‘এটি একটি ক্লু-লেস হত্যা ছিল। প্রযুক্তি, গোয়েন্দা তৎপরতা ও দ্রুত সমন্বিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই আমরা হত্যার রহস্য উদ্‌ঘাটন করতে সক্ষম হয়েছি। হত্যার পেছনে অনলাইন জুয়া ও মাদকাসক্তি প্রধান কারণ হিসেবে পাওয়া গেছে।’
পরদিন গ্রেপ্তার দুই আসামি আদালতে হাজির হয়ে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পিবিআই জানায়, মামলার আরও কিছু দিক পরীক্ষা করা হচ্ছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।


আরও খবর




কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ

চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক

আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম

ধুনটে গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড

মর্ডান ইয়োগা'র উদ্যেগে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত

চাটখিলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের অভিযোগ হত্যা

ঋণের চাপে গ্যাস ট্যাবলেট সেবন, ব্যাংকের নিরাপত্তাকর্মীর মৃত্যু

উলিপুরে অরণ্যের তিন হাজার তালের চারা রোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও মাদক বিতর্কে ট্রাফিক সার্জেন্ট জাহাঙ্গীর

মুরাদনগরে বিএনপি নেতা দুলাল সরকারের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পঞ্চগড়ের বোদায় পানিসম্পদ প্রতিমন্ত্রী

ডাকাত দলের হামলায় আহত মুরাদনগরের এসিল্যান্ড

"মাজারবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করা হবে"মুরাদনগর তরিকত ঐক্য পরিষদ

মুন্সীগঞ্জে গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্প আধুনিক বাজার উদ্বোধন করলেন মির্জা ফখরুল

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু


এই সম্পর্কিত আরও খবর

কালিগঞ্জে অন্তঃসত্ত্বা নারীসহ পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ

চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সম্পাদক

আইনশৃঙ্খলা উন্নয়নে কাজের প্রত্যয় কালিগঞ্জ থানায় নতুন ওসি শহিদুল ইসলাম

ধুনটে গাঁজাসহ যুবক আটক,ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড

মর্ডান ইয়োগা'র উদ্যেগে আন্তর্জাতিক ইয়োগা দিবস পালিত

চাটখিলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের অভিযোগ হত্যা

ঋণের চাপে গ্যাস ট্যাবলেট সেবন, ব্যাংকের নিরাপত্তাকর্মীর মৃত্যু

উলিপুরে অরণ্যের তিন হাজার তালের চারা রোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত

গাইবান্ধায় নারী ও মাদক বিতর্কে ট্রাফিক সার্জেন্ট জাহাঙ্গীর

মুরাদনগরে বিএনপি নেতা দুলাল সরকারের নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার