শিরোনাম
শাজাহানপুর থানা পরিদর্শনে আইজিপি, বৃক্ষরোপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আখাউড়ার দরুইন গ্রামে ট্রেনে কটা পড়ে যুবকের মৃত‍্যু কবি তীর্থ দৌলতপুরে উৎসাহ উদ্দীপনায় ১২৭ তম নজরুল জন্মবার্ষিকী উদযাপিত পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ লাকসামে ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের ১ মাসের সাজা সম্পত্তির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা,কঙ্কাল উদ্ধার,গ্রেপ্তার ৩ ইসলামী ব্যাংকে ‘হস্তক্ষেপ ও ষড়যন্ত্রের’ অভিযোগে মানববন্ধন ; এমডি ওমর ফারুক খানের পুনর্বহালের দাবি ইসলামী ব্যাংকের ওপর সরকারের হস্তক্ষেপ ও পাচারকৃত অর্থ ফেরত আনার দাবীতে পিরোজপুরে মানববন্ধন বিপুল পরিমান বিদেশি মদ,ইয়াবাসহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ইসলামী ব্যাংক রক্ষায় গ্রাহকদের মানববন্ধন, কঠোর আন্দোলনের হুশিয়ারি
সোমবার ২৫ মে ২০২৬
সোমবার ২৫ মে ২০২৬

শিল্পী সমিতিতে কী হচ্ছে...

আলোকিত বিনোদন ডেস্ক
প্রকাশিত:শুক্রবার ০৮ মার্চ ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ০৮ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

কয়েক বছর ধরে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন মানেই মুখরোচক আলোচনায় ভরপুর বিষয়। সমিতির প্যানেল তৈরি, ভোটের মাঠে শিল্পীদের দ্বৈরথ সবকিছু নিয়েই নির্বাচনের মৌসুমে সরগরম থাকে সমিতি। বিশেষ করে সর্বশেষ নির্বাচনে সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খান ও বর্তমান সাধারণ সম্পাদক নিপুণ আক্তারের বৈরী সম্পর্কের উত্তাপ ছড়িয়েছে সারা দেশে। সমিতির ভাবমূর্তিও এতে ক্ষুণ্ন হচ্ছে বলে অনেকে দাবি করেন। আবারও দোরগোড়ায় শিল্পী সমিতির নির্বাচন। যথারীতি শুরু হয়েছে সমিতির নেতা-নেতৃত্ব নিয়ে আলোচনা; যা নিয়ে বেশ জমজমাট চলচ্চিত্রপাড়া।


নির্বাচনের আদ্যোপান্ত


বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষের দিকে। ১৯ এপ্রিল হওয়ার কথা থাকলেও চূড়ান্ত হয়েছে শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনের নতুন তারিখ। ২৭ এপ্রিল এফডিসিতে নির্বাচন হবে বলে জানা গেছে। সম্প্রতি নির্বাচন কমিশনের চেয়ারম্যান খোরশেদ আলম খসরু, সদস্য এ জে রানা ও বি এইচ নিশান স্বাক্ষরিত তফসিল প্রকাশ করা হয়। জানা গেছে, প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৪ মার্চ। এর আগে ২০ মার্চের মধ্যে সদস্যদের চাঁদা পরিশোধ করতে হবে। তবে চেক বা অনলাইনে চাঁদা পরিশোধের ক্ষেত্রে ১৮ মার্চ বিকাল ৩টার মধ্যে নগদায়ন করতে হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ২৮ মার্চ বিকাল ৫টায়।


আরও জানা গেছে, মনোনয়নপত্র বিক্রি শুরু হবে ৩০ মার্চ। চলবে ৩১ মার্চ বিকাল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র দাখিল করা যাবে ২ এপ্রিল বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনে প্রাথমিক প্রার্থীর তালিকা প্রকাশ হবে ৩ এপ্রিল (প্রতিদ্বন্দ্বী ও প্রতিনিধির উপস্থিতিতে)। আপত্তি ও নিষ্পত্তি ৬ এপ্রিল বিকাল ৪টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ৭ এপ্রিল। এর আগে ৭ এপ্রিল দুপুর ২টার মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করা যাবে।


ভোটগ্রহণ ও প্রাথমিক ফলাফল প্রকাশ ২৭ এপ্রিল। এদিন সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।


নির্বাচনের পর প্রাথমিক ফলাফলের বিরুদ্ধে আপিল আবেদন করা যাবে ২৯ এপ্রিল দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। আপিল বোর্ড কর্তৃক আপিল আবেদনের নিষ্পত্তি ৩০ এপ্রিল বেলা ১১টা থেকে বিকাল ৫টার মধ্যে করতে হবে।


বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির এবারের নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ হবে ১ মে বিকাল ৫টায়।


আরও বলা হয়েছে, মনোনয়নপত্র কেনা, দাখিল ও আপিল ফি অফেরতযোগ্য। প্রতিটি মনোনয়নপত্রের মূল্য ১ হাজার টাকা। জমা দেওয়ার ক্ষেত্রে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৩০ হাজার, সহসভাপতি পদে ২০ হাজার, সম্পাদকীয় পদে ১৫ হাজার, কার্যনির্বাহী পদে ৭ হাজার টাকা এবং সমপরিমাণ টাকা আপিল ফি প্রতিটির ক্ষেত্রে প্রযোজ্য।


সরে গেলেন ইলিয়াস কাঞ্চন


চলচ্চিত্র শিল্পী সমিতির সর্বশেষ নির্বাচনে অংশ নিতে চাননি ইলিয়াস কাঞ্চন। অনেক অনুরোধ শেষে তিনি অংশ নেন। এরপর চলচ্চিত্র শিল্পীদের ভোটে সভাপতি নির্বাচিত হন। এর মধ্যে পেরিয়ে গেছে দুই বছরের মেয়াদ। সমিতির বার্ষিক বনভোজনে অনেক দুঃখ নিয়ে বিদায় নেওয়ার কথা জানান। অভ্যন্তরীণ নানা কোন্দলের কারণে কমিটির নির্বাচিত ২১ জন সদস্যকে দুই বছরের মধ্যে একটি সভায়ও পাওয়া যায়নি। নির্বাচিত একাধিক সদস্যের সদস্যপদও প্রত্যাহার করা হয়। কেউ আবার নিজে থেকে কমিটি থেকে সরে আসার ঘোষণা দেন। ইলিয়াস কাঞ্চন বনভোজনে জানান, ‌‘কমিটির নির্বাচিত সদস্যদের অসহযোগিতার কারণে এমনটা হয়েছে। যেখানে ইলিয়াস কাঞ্চন সভাপতি, সেখানে কাঞ্চনের পাশে আপনারা দাঁড়ান না। এ দুঃখ নিয়ে সমিতি থেকে বিদায় নিচ্ছি। আজ আমাকে যদি অসম্মান করেন, তাহলে সেই অসম্মান কিন্তু আমার একার নয়, সেই অসম্মান পুরো শিল্পীসমাজের।’


এপ্রিলে শিল্পী সমিতির নির্বাচনে আর অংশ নেবেন না, এটা পরিষ্কার বলে জানান ইলিয়াস কাঞ্চন।



সভাপতি খুঁজছেন নিপুণ


২০২২ সালের নির্বাচনে সভাপতি হিসেবে ইলিয়াস কাঞ্চনকে পেয়েছিলেন নিপুণ আক্তার। তবে এবার তিনি সভাপতি পদের প্রার্থী নিয়ে বেকায়দায় রয়েছেন। বরেণ্য অভিনেতা কাঞ্চন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তাই নিজের প্যানেলের জন্য সভাপতি খুঁজছেন নিপুণ। নানা সময়ে কখনও শাকিব খান, কখনও অমিত হাসান, কখনও ফেরদৌসের নাম শোনা গেছে নিপুণের প্যানেলের সভাপতি প্রার্থী হিসেবে। কিন্তু সবই ছিল গুঞ্জন। তারই মাঝে খবর, নিপুণ নাকি সভাপতি প্রার্থী হতে প্রস্তাব দিয়েছিলেন অনন্ত জলিলকে। কিন্তু তিনি রাজি হননি। গণমাধ্যমে এমন দাবি অনন্ত জলিল নিজেই করেছেন। তাই বিকল্প পথে হাঁটছেন নিপুণ। গুঞ্জন শোনা যাচ্ছে, পুরোনোদের মধ্যে কাউকে বেছে নিতে যাচ্ছেন তিনি। কেউ কেউ বলছেন, নারী সাধারণ সম্পাদকের সঙ্গে এবার নারী সভাপতিরও দেখা মিলতে পারে। নারীদের নেতৃত্বকে প্রাধান্য দিয়ে তৈরি হতে পারে নিপুণের প্যানেল।


আলোচনায় মিশা-ডিপজল জুটি


বহু সিনেমায় ভিলেন হিসেবে জুটি বেঁধে দর্শকের মন জয় করেছেন মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগর। এবার তারা জুটি হয়ে প্যানেল নিয়ে আসতে চলেছেন শিল্পী সমিতির নির্বাচনে, এমন আলোচনা সর্বত্র। এ নিয়ে ডিপজল কয়েক দফা কথাও বলেছেন গণমাধ্যমে। এবার নির্বাচন করার ইচ্ছা না থাকলেও শিল্পী সমিতির সদস্যদের জন্য নির্বাচনে এসেছেন, এমনটাই জানালেন ডিপজল। আরও জানান, দায়বদ্ধতার জায়গা থেকে প্যানেল তৈরি করছেন। শিল্পীদের অধিকার সুরক্ষার জন্য তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি মনে করেন, নির্বাচনে সবাই তাকে ভোট দেবেন।


খল অভিনেতাদের এ প্যানেলে কে হচ্ছেন সভাপতি প্রার্থী আর কে সাধারণ সম্পাদকÑএমনটা জানতে চাইলে ডিপজল বলেন, ‘এ বিষয়েও কথা চলছে। এখনও চূড়ান্ত হয়নি। মিশা যদি সভাপতি প্রার্থী হতে চান আমার কোনো আপত্তি নেই, আবার আমিও যদি সভাপতি হই এতে তার কোনো আপত্তি নেই। এখন দেখা যাক, কে কোন প্রার্থী হই।’


সদস্যপদ হারালেন জায়েদ খান


শিল্পী সমিতির নির্বাচন নিয়ে কথা বললেই যে নামটি চলে আসে সবার মুখে, সেই জায়েদ খান এবার ভোটই দিতে পারবেন না। একেই বোধহয় বলে অদৃষ্টের নির্মম পরিহাস! টানা দুবারের সাধারণ সম্পাদক তিনি। ২০২২ সালের নির্বাচনেও ছিলেন আলোচিত্র প্রার্থী। অথচ এবার তিনি শিল্পী সমিতির সদস্যই নন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে চিত্রনায়ক জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়েছে। ২ মার্চ অনুষ্ঠিত সমিতির বার্ষিক বনভোজনে দ্বি-সাধারণ সভায় এ সিদ্ধান্তের কথা জানায় বর্তমান কমিটি। কমিটির ঘোষণাপত্রে জানানো হয়, কোনোরূপ সাংগঠনিক দুর্বলতা না পেয়ে ব্যক্তিগত আক্রোশে ধারাবাহিকভাবে চলচ্চিত্র শিল্পী সমিতিসহ সাধারণ সম্পাদক নিপুণ আক্তারের নামে মিথ্যা, মনগড়া ও কুরুচিপূর্ণ তথ্য প্রচার করায় জায়েদ খানের সদস্যপদ বাতিল করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু।



এ প্রসঙ্গে জায়েদ খান গণমাধ্যমে বলেন, ‘আসলে এরা (নিপুণ আক্তার) তো সংগঠনের সংবিধানই পড়েনি। জানে না সংগঠনের বিধিবিধান। ফলে যা হওয়ার তা-ই হচ্ছে। বনভোজনে গিয়ে এজিএম ডেকে আমাকে বাতিল করছে! অবৈধদের আসলে বৈধ বোধ থাকে না। আবারও প্রমাণ হলো।’


শিল্পী সমিতির সাবেক এই আলোচিত নেতা আরও বলেন, ‘এ অবৈধ ব্যক্তির অবৈধ সিদ্ধান্ত নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। আমি যা করার সাংগঠনিক নিয়ম মেনেই করেছি এবং করব।’


সবার প্রত্যাশা


চলচ্চিত্র শিল্পীদের সমিতির নির্বাচন, সে নিয়ে আলোচনা হবে এটাই স্বাভাবিক। তবে সেটা যখন সমালোচনায় পরিণত হয় তখন তা হতাশার। শিল্পের সঙ্গে জড়িয়ে থাকা মানুষের সবকিছুতেই থাকবে উন্নত রুচি ও শৈল্পিকতা। নির্বাচন হবে অংশগ্রহণমূলক, আনন্দময় প্রতিযোগিতার। সেখানে ব্যক্তিদ্বন্দ্ব ও রেষারেষির জন্ম হোক তা কারও কাম্য নয়। সবাই মিলেমিশে চলচ্চিত্র শিল্পীদের মানমর্যাদা, অধিকার আদায়ের জন্য একটি মজবুত ও আদর্শ নেতৃত্ব নিয়ে আসবেন সমিতিতে- এ প্রত্যাশা সবার।


আরও খবর




ধাপেরহাটে ভেজাল হলুদ কারখানায় অভিযান, ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

উলিপুরে ভিজিএফ চাল জব্দ: যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

ভাতের মাড়ে’ দিন কাটানো পরিবারে মানবিক সহায়তা, পাশে প্রতিমন্ত্রী পুতুল

নোয়াখালীতে নিখোঁজের দুই বছর পরে মা-ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

ট্যুরিজম লিডারশীপ এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন মনপুরার ছেলে শাখাওয়াত হোসেন

পূবাইল থানা এলাকায় ৯ বছরের এক শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ

শাজাহানপুর থানা পরিদর্শনে আইজিপি, বৃক্ষরোপন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আখাউড়ার দরুইন গ্রামে ট্রেনে কটা পড়ে যুবকের মৃত‍্যু

কবি তীর্থ দৌলতপুরে উৎসাহ উদ্দীপনায় ১২৭ তম নজরুল জন্মবার্ষিকী উদযাপিত

পত্নীতলায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ

লাকসামে ষষ্ঠ শ্রেণির তিন শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে অটোচালকের ১ মাসের সাজা

সম্পত্তির দ্বন্দ্বে মা ও শিশুপুত্রকে হত্যা,কঙ্কাল উদ্ধার,গ্রেপ্তার ৩

ধাপেরহাটে ভেজাল হলুদ কারখানায় অভিযান, ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

উলিপুরে ভিজিএফ চাল জব্দ: যুবদল নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

উপকূল উন্নয়ন বোর্ড গঠন ও বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে সাতক্ষীরায় সংবাদ সম্মেলন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

উত্তর ধানঘড়ায় মাদকবিরোধী আন্দোলন ও সুস্থ সমাজ গঠন কেন্দ্রের উদ্যোগে স্মারকলিপি প্রদান

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

যুব সমাজের উদ্যোগে রঘুনাথপুর (গিরিংগির) মোড়ে মাদকবিরোধী মানববন্ধন

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার

মাদকমুক্ত ইউনিয়ন গড়তে বল্লমঝাড়ে চেয়ারম্যান জুলফিকার রহমানের কঠোর অবস্থান


এই সম্পর্কিত আরও খবর

সময়ের সেরা কন্টেন্ট ক্রিয়েটর “রহমত আলী”

বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই

কবিরহাট উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব ফয়সাল

‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’

বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে রাজশাহীতে নিক্বণ নৃত্য শিল্পী গোষ্ঠীর নানা আয়োজন

বাবার গ্রেপ্তারের বিষয়ে যা বললেন পূজা চেরি

কেন এই অভিনেতার সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করেননি প্রিয়াঙ্কা?

সাবিলা নূরকে ‘বাংলার উরফি জাভেদ’ বলছেন নেটিজেনরা

জঁ-পল সার্ত্রের ‘ম সঁ স্কাপটুর’’ অবলম্বনে ‘চেম্বার অব বিয়িং’ উৎসবে বিশেষ প্রদর্শনী

অভিযোগ আর অপবাদের মাঝে শান্তি খুঁজছি: নুসরাত