শিরোনাম
পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড় অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ০৩ নভেম্বর ২০২৬

সনাতনীদের অধিকার আদায়ে পূজা উদযাপন পরিষদ কাজ করছে: বাসুদেব ধর

প্রকাশিত:শনিবার ১১ জুলাই ২০২৬ | হালনাগাদ:শনিবার ১১ জুলাই ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার:: ধর্ম যার যার, উৎসব সবার শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে সুনামগঞ্জ পুজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন। সম্মেলনেবাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি বাসুদেব ধর বলেছেন, “পূজা উদযাপন পরিষদ এমনি এমনি গড়ে ওঠেনি। সনাতন সম্প্রদায়ের অধিকার রক্ষা এবং তাদের ন্যায্য দাবি আদায়ে দীর্ঘদিন ধরে সংগঠনটি কাজ করে যাচ্ছে। নানা সময় নানা প্রতিকূলতা ও ভয়ভীতির মুখোমুখি হলেও আমরা পিছিয়ে যাইনি।”শনিবার (১১ জুলাই) সুনামগঞ্জ শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিমল বণিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, সাংগঠনিক সম্পাদক প্রাণতোষ আচার্য্য শিবু, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি দীপক চন্দ্র ঘোষ, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মলয় চক্রবর্তী রাজু, জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী এবং জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট রাধাকান্ত সূত্রধর।বাসুদেব ধর বলেন, “এই সংগঠনের নেতৃত্বে ছিলেন আপনাদেরই এলাকার কৃতী সন্তান মেজর সি. আর. দত্ত ও প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তসহ অনেক গুণী ব্যক্তি। তাঁদের আদর্শকে ধারণ করেই সংগঠন এগিয়ে চলছে।”তিনি বলেন, “অতীতে বিভিন্ন নির্বাচনকে কেন্দ্র করে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতা ও নির্যাতনের ঘটনা ঘটেছে। সে সময় পূজা উদযাপন পরিষদ আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও সনাতনীদের অধিকার রক্ষায় আমরা সোচ্চার থাকব।”সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে তিনি বলেন, “রাষ্ট্র সংস্কারের প্রত্যাশায় সনাতন সম্প্রদায়ের মানুষ ভোটাধিকার প্রয়োগ করেছেন। আমরা আশা করি, সরকার সংখ্যালঘু জনগোষ্ঠীর ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেবে।”তিনি আরও বলেন, “এ দেশ আমাদেরও। আমরা এ দেশেরই সন্তান। তাই অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যায়ের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে প্রতিবাদ করতে হবে।”সম্মেলনে তরুণদের ব্যাপক উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করে বাসুদেব ধর বলেন, “সংগঠনের নেতৃত্বে নতুন প্রজন্মকে এগিয়ে আনতে হবে। তরুণরা যেন কোনো অপপ্রচারে বিভ্রান্ত না হয়। মেজর সি. আর. দত্ত যে আদর্শ ও দায়িত্ব আমাদের হাতে তুলে দিয়েছিলেন, তা আমরা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে চাই।”সকালে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জেলা সাধারণ সম্পাদক সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন।এ সময় বক্তব্য দেন জেলা সহ-সভাপতি গৌরাঙ্গপদ দাস, আরতি তালুকদার কলীসহ জেলার ১২টি উপজেলা ও ৪টি পৌর শাখার সভাপতি ও আহ্বায়করা।বক্তারা বিভিন্ন ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব, সরকারি চাকরিতে নিয়োগ, শিক্ষা প্রতিষ্ঠানে অংশগ্রহণ এবং বিভিন্ন সমসাময়িক বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। পাশাপাশি সংগঠনকে আরও শক্তিশালী করতে নারী ও তরুণদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নতুন কমিটিতে তরুণ ও তথ্যপ্রযুক্তিতে দক্ষ সদস্যদের অন্তর্ভুক্ত করা প্রয়োজন, যাতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও যুগোপযোগী হয়।অনুষ্ঠানে পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলার প্রয়াত নেতাদের স্মরণে শোক প্রস্তাব পাঠ করেন সংগঠনেরসাধারণ সম্পাদক।এর আগে, সকাল ১১টায় জাতীয় পতাকা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলার দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর। সাংগঠনিক পতাকা উত্বোলন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মাসহ বিভিন্ন উপজেলার সভাপতি ও আহ্বাকরা।


আরও খবর




পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর

সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ

ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড়

টাঙ্গাইলে ব্র্যাকের আর্থিক সহায়তায় ঘুরে দাঁড়াচ্ছেন বিদেশফেরত নারীরা

অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

কিশোরগঞ্জে মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের সভাপতি নির্বাচিত সাংবাদিক নাসরুল আনোয়ার

নন্দীগ্রামে ফুটবল নিয়ে মাঠে নামল যুবদল, মাদকবিরোধী টুর্নামেন্ট

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার

পত্নীতলায় নজিপুর বালিকা বিদ্যালয়ে বৃক্ষের চারা বিতরণ

রাসেল হত্যা মামলায় শামীম ওসমানসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর

সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ