শিরোনাম
অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শনিবার ৩১ অক্টোবর ২০২৬
শনিবার ৩১ অক্টোবর ২০২৬

সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের সত্য ও নির্ভরযোগ্য তথ্য তুলে ধরতে হবে, তথ্য মন্ত্রী পার্থ

প্রকাশিত:বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৩ সেপ্টেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

টিপু সুলতান।। সরকারের কাজকর্মে কোনো ভুলত্রুটি থাকলে তা তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেছেন, সরকার সঠিকভাবে কাজ করছে কি না, কোথায় ভুল হচ্ছে-সাংবাদিকদের তা তুলে ধরতে হবে। ভুল ধরিয়ে দিলে তা সংশোধনের সুযোগ তৈরি হবে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে আন্দালিব রহমান পার্থ বলেন, দেশ বর্তমানে একটি ‘ডিফারেন্ট সিচুয়েশন’-এর মধ্য দিয়ে যাচ্ছে। এ সময়ে গণমাধ্যমের দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ। সরকারের কাজ ভালো হচ্ছে নাকি মন্দ হচ্ছে, কোথায় সমস্যা রয়েছে-সাংবাদিকদের তা নিয়ে সমালোচনা করা উচিত। তবে সেই সমালোচনা হতে হবে সরকারের কাজে স্বচ্ছতা নিশ্চিত করা এবং ভুলত্রুটি সংশোধনের সুযোগ তৈরি করার জন্য।সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা কাজগুলো ঠিকমতো করছি কি না, আপনারা লিখবেন। আমাদের ভুলগুলো ধরিয়ে দেবেন, যাতে আমরা সেগুলো সংশোধন করতে পারি।সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত সংবাদ ছড়িয়ে পড়ার বিষয়টিও তুলে ধরেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে খুব দ্রুত বিভিন্ন ধরনের সংবাদ ছড়িয়ে পড়ছে। কিন্তু অনেক ক্ষেত্রেই মানুষ এসব সংবাদকে ‘ফেক নিউজ’ মনে করে। এর অন্যতম কারণ হিসেবে মানুষের কাছে সংবাদের বিশ্বাসযোগ্যতা কমে যাওয়ার বিষয়টি উল্লেখ করেন তিনি।পার্থ বলেন, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের সত্য ও নির্ভরযোগ্য তথ্য তুলে ধরতে হবে। একই সঙ্গে এমনভাবে সংবাদ প্রকাশ করা উচিত নয়, যাতে কারও অযাচিত সম্মানহানি ঘটে। কাউকে অতিরিক্ত প্রশংসা করাও সাংবাদিকতার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেন তিনি।সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের প্রসঙ্গে মন্ত্রী বলেন, শুধু নীতিমালা প্রণয়ন করলেই মানুষকে ভালো করা সম্ভব নয়। এর জন্য প্রত্যেকের মধ্যে নীতি ও নৈতিকতার চর্চা বাড়াতে হবে। সাংবাদিকদের সত্য সংবাদ তুলে ধরে তাঁদের পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।নিজের রাজনৈতিক জীবন ও দলের আদর্শ সম্পর্কে সাংবাদিকেরা অবগত উল্লেখ করে আন্দালিব রহমান পার্থ বলেন, তিনি সাংবাদিকদের মধ্যে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করতে পছন্দ করেন না। সাংবাদিকতা পেশায় মতের ভিন্নতা থাকতে পারে, তবে সেটিকে রাজনৈতিক বিভাজনে রূপ দেওয়া উচিত নয় বলেও তিনি মন্তব্য করেন।দেশের উন্নয়ন প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, দেশে অবকাঠামোগত অনেক উন্নয়ন হয়েছে। এখন প্রয়োজন গুণগত উন্নয়ন। শুধু অবকাঠামো নির্মাণ নয়, মানুষের জীবনমান, মূল্যবোধ ও সামাজিক পরিবেশের উন্নয়নেও গুরুত্ব দিতে হবে। তরুণ সমাজের মূল্যবোধের অবক্ষয় রোধে গ্রাম পর্যায়ে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি। এ ক্ষেত্রে স্থানীয় জনগণ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।ভোলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনুর সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ড. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, জেলা তথ্য অফিসার মো. শাহ আব্দুর রহিম নূরন্নবী, ভোলা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন লিটন, ভোলার প্রথম সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এম এ তাহের, জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ভোলা জেলা সভাপতি আমিরুল ইসলাম রতনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সংবাদকর্মীরাও সভায় অংশ নেন। অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন লিটন।সভা শেষে সাংবাদিকদের পক্ষ থেকে তথ্য ও সম্প্রচারমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।


আরও খবর




অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর

বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার

পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল

ভৈরবে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুর মধ্যরাত্রে প্রেস ক্লাবের নির্বাচন স্থগিত: সাংবাদিকদের তীব্র ক্ষোভ

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

নিষেধাজ্ঞা শেষ না হতেই মা ইলিশ শিকারে জেলেরা-অভিযানে কোস্টগার্ড বিপুল পরিমাণ জাল আটক

রাজারহাটে জরাজীর্ণ ঘরে নিভৃতে বাস করা ৭৮ বছরের বৃদ্ধা ফুলো রানী দেবের পাশে বিএনপি ও অঙ্গসংগঠন

মুরাদনগরে সাংবাদিক শহিদুল হকের স্মরণে দোয়া ও আলোচনা সভা

রাণীনগরে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

রাঙ্গাবালীতে জেলেদের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ করা হয় প্রদৃপ্ত প্রকল্পের আওতায়

রিকশা নষ্ট হওয়ায় কলেজে যাওয়া বন্ধ, প্রতিবন্ধী আবু সাঈদের পাশে ইউএনও

মুরাদনগরে চোরাই সিএনজিসহ আন্তজেলা চোর চক্রের তিন সদস্য আটক

ঘাটাইলে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

ঘুষ কেলেঙ্কারিতে বোদা ভূমি অফিস: ৩ কর্মচারীর ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল