শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

সংকটের মাঝে ঘুরে দাঁড়ানোর চেষ্টা রামপুরা থানা পুলিশের

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ২৭ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২৭ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

এম ‍এস ‍আই জুয়েল পাঠান

ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সৃষ্ট সহিংসতা থেকে রেহাই পায়নি ডিএমপির রামপুরা থানা। গত ১৯ জুলাই বিকালে একটি পুলিশ ফাঁড়িসহ রামপুরা থানায় হামলা এবং থানার সামনে রাখা গাড়িতে অগ্নিসংযোগ করে ক্ষুব্ধ জনতা। ওই ঘটনায় পুলিশ শূন্য হয়ে পড়ে থানা। অন্তর্বতীকালীন সরকার গঠনের পর থানার কার্যক্রম শুরু হয়েছে। নানা ধরনের সীমাবদ্ধতার মাঝে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে রামপুরা থানা পুলিশ।


ডিএমপির বেশিরভাগ থানার বহুতল ভবন থাকলেও রামপুরা থানাটি সীমিত জায়গায় আধাপাকা টিনশেট ভবনে অবস্থিত। সরেজমিনে ঘুরে দেখা গেছে, থানার সামনে পর্যাপ্ত জায়গা না থাকায় রাস্তার ওপরেই গাড়ি পার্কিং করে রাখা হয়েছে। টিনশেটের ছোট ওই ভবনটিতে ব্যস্ত সময় পার করছেন দায়িত্বরত কর্মকর্তারা।


১৯ জুলাই ঘটে যাওয়া হামলা ও অগ্নিসংযোগের বিষয়ে এই থানার একাধিক কর্মকর্তা জানান, ওই দিন  বিকালে বনশ্রী ‘সি’  ব্লকে রামপুরা থানার পুলিশ ফাঁড়িতে একদল ক্ষুব্ধ মানুষ আগুন ধরিয়ে দিলে ফাঁড়ির ইনচার্জনসহ পুলিশ সদস্যরা গাড়ি ও অস্ত্র নিয়ে থানায় চলে আসেন। এরপর থানার সামনে পার্কিং করে রাখা টহল গাড়ি ও বিভিন্ন মামলায় জব্দ করা গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে জনতা। তবে থানার মূল ভবনের কোনও ক্ষতি হয়নি বলে জানান তারা।


থানার কার্যক্রম শুরু হলেও মানসিকভাবে স্বাভাবিক হতে সময় লাগবেথানার কার্যক্রম শুরু হলেও মানসিকভাবে স্বাভাবিক হতে সময় লাগবে

নাম প্রকাশ না করে থানার কয়েকজন কর্মকর্তা জানান, এখনও তাদের মাঝে ভয় কাজ করছে। মানসিকভাবে কিছুতেই স্বাভাবিক হতে পারছেন না। কেউ কেউ বদলি নিয়েও দুশ্চিন্তায় আছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন উপপরিদর্শক (এসআই) জানান, যেকোনও সময় বদলির অর্ডার আসতে পারে। কোথায় যে বদলি করা হয়, তা নিয়ে টেনশনে আছেন বলে জানান তিনি।


এ বিষয়ে জানতে রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন ইনচার্জ  উপপরিদর্শক (এসআই) নাদিম মাহমুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। তিনি বর্তমানে রাঙ্গামাটির কাপ্তাই থানায় কর্মরত আছেন।


দায়িত্বরত কর্মকর্তারা জানান, রামপুরা থানায় উপপুলিশ পরিদর্শক (এসআই) থাকার কথা ৩৯ জন, বর্তমানে আছেন ২০ জন। সহকারী উপপুলিশ পরিদর্শক (এএসআই) ৩৩ জনের স্থলে রয়েছেন ২৫ জন। পাঁচটি টহল গাড়ির এখন সচল আছে তিনটি।


এদিকে থানার কার্যক্রম শুরুর পর বেড়েছে সেবাগ্রহীতাদের ভিড়। থানা এলাকায় চুরি, ছিনতাই, মারামারি, পারিবারিক কলহসহ বিভিন্ন অপরাধও বেড়েছে। প্রতিদিনই শত শত সেবাগ্রহীতা থানা ভিড় করছেন। রামপুরার মতো বিশাল এলাকায় সীমিত লজিস্টিক সাপোর্ট নিয়ে সেবা দিতে হিমশিম খাচ্ছে এই থানার পুলিশ।


রামপুরা টিভি রোড এলাকা থেকে এসেছেন পঞ্চাশোর্ধ্ব এক বেসরকারি চাকরিজীবী। আপন ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ দিতে এসেছেন। কেউ নিখোঁজের ডায়েরি, কেউবা ছিনতাই ও চুরির ঘটনায়  থানায় এসেছেন অভিযোগ জানাতে।


রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতাউর রহমান  জানান, আমরা এখনও স্থিতিশীল হতে পারিনি। বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। তিনি বলেন, ভাঙা সংসার জোড়া লাগাতে একটু সময় তো লাগবেই।


গাড়ি সংকটের কারণে প্রয়োজনীয় টহল দিতে বেগ পেতে হয় পুলিশকেগাড়ি সংকটের কারণে প্রয়োজনীয় টহল দিতে বেগ পেতে হয় পুলিশকে

সি আতাউর রহমান জানান, কর্মকর্তাদের বদলি প্রক্রিয়া চলমান রয়েছে— কেউ আসছেন, কেই যাচ্ছেন। আগে এই থানায় টহল গাড়ি ছিল ৫টি। বর্তমানে আছে ৩টি। ক্ষতিগ্রস্ত ৩টি গাড়ি মেরামতের কাজ চলছে। এসবের মাঝেই আমরা জনসাধারণকে সেবা দেওয়ার চেষ্টা করছি। নিয়মিত টহলের কাজ অব্যাহত আছে। আমরা চেষ্টা করছি, পুলিশ সদস্যদের সাহস জোগাতে, তারা যেন সাধারণ মানুষদের কাছে কাঙ্ক্ষিত সেবা পৌঁছাতে পারে।


ওসি বলেন, আমরা আগের চেয়ে ভালো রেসপন্স পাচ্ছি। বিভিন্ন অভিযোগ নিয়ে লোকজন থানায় ভিড় করছেন। সেবাপ্রত্যাশীরা যেন কোনোভাবে অসন্তুষ্ট না হন, আমাদের কর্মকর্তাদের সেভাবেই কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে শতভাগ স্বাভাবিক হতে আরও সময় লাগবে।


প্রসঙ্গত, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে এবং শেখ হাসিনার সরকারের পতনের পর সারা দেশে পাঁচশ’র বেশি থানায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। এরমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ২২টি থানা রয়েছে।


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী