শিরোনাম
জনসমর্থন না থাকায় আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: হাবিব পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের সাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ মাগুরার শ্রীপুরে এক রাতে চার দোকানে চুরি,নাইটগার্ডের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ,আহত ১ আমতলী থানার ওসি ইয়াকুব হোসেন বরগুনা জেলার শ্রেষ্ঠ ওসি শেরপুরে নবগঠিত জেলা যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অষ্টম শ্রেণি পাসের সনদে স্ট্যাম্প ভেন্ডার! সাতক্ষীরায় প্রশ্নের মুখে লাইসেন্স প্রক্রিয়া আমতলীতে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ ‌মো রিপন মুনসী অকৃতকার্যদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দরকার শিক্ষকদের মায়া, মমতা ও সঠিক দিকনির্দেশনা
সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬

সংসদীয় সীমানা পুনর্নির্ধারণ : কোথাও উল্লাস কোথাও ক্ষোভ

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ০১ আগস্ট ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ০১ আগস্ট ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩৯টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের প্রস্তাব করে খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। যদিও কমিশনের ভাষ্য অনুযায়ী ‘ছোটখাটো পরিবর্তন’ করা হয়েছে, তবে খসড়া প্রকাশের পরই দেশজুড়ে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কোথাও বিক্ষোভ-মিছিল, আবার কোথাও দেখা গেছে আনন্দ উদযাপন।


ইসির খসড়া অনুযায়ী, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা, সিলেট, সিরাজগঞ্জসহ ১৪টি জেলার মোট ৪০টি আসনে সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে। যদিও খসড়ায় কুমিল্লা-৯ আসনের সীমানা পরিবর্তন করা হলেও তা তালিকায় উল্লেখ নেই। পরিবর্তনের আওতায় গাজীপুরে একটি আসন বেড়ে মোট ছয়টি হয়েছে, আর বাগেরহাটে একটি আসন কমিয়ে তিনটি করা হয়েছে।


সীমানা পরিবর্তনের খসড়ায় যে আসনগুলো রয়েছে 

পঞ্চগড়-১ ও ২, রংপুর-৩, সিরাজগঞ্জ-১ ও ২, বাগেরহাট-২ ও ৩, সাতক্ষীরা-৩ ও ৪, শরীয়তপুর-২ ও ৩, ঢাকা-২, ৩, ৭, ১০, ১৪ ও ১৯, গাজীপুর- ১, ২, ৩, ৫ ও ৬, নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫, সিলেট-১ ও ৩, ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩, কুমিল্লা-১, ২, ৯, ১০, ১১, নোয়াখালী-১, ২, ৪ ও ৫ এবং চট্টগ্রাম-৭ ও ৮।


প্রতিক্রিয়া ও অবস্থান 

বাগেরহাট : চারটি আসন থেকে একটিকে বাদ দিয়ে তিনটি করার প্রস্তাবে ক্ষুব্ধ স্থানীয় রাজনীতিকরা। বাগেরহাট-৪ আসনের সম্ভাব্য প্রার্থী কাজী মনিরুজ্জামান মনির প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে আপত্তি জানান। তিনি আশঙ্কা প্রকাশ করেন, কেউ আইনি পদক্ষেপ নিলে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে।


কুমিল্লা : ১১টি আসনের মধ্যে পাঁচটিতে সীমানা পরিবর্তনের প্রতিবাদে শুরু হয়েছে সমালোচনা। বিএনপি নেতারা একে ‘ষড়যন্ত্র’ বলে আখ্যা দিয়েছেন। কুমিল্লা-১০ আসনের সাবেক এমপি মনিরুল হক চৌধুরী বলেন, সদর দক্ষিণ উপজেলার বিভাজন ‘জনগণের সঙ্গে জুলুম’। বিএনপির কেন্দ্রীয় নেতারা ৮ আগস্ট কমিশনের সামনে মানববন্ধন ও প্রয়োজনে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।


গাজীপুর : নতুন আসন যুক্ত হওয়ায় উল্লাস বিরাজ করছে। গাজীপুর-৬ আসন তৈরির খবরে স্থানীয় রাজনীতিকরা আনন্দ মিছিল করেছেন। তারা বলেন, ‘এই সিদ্ধান্ত গাজীপুরবাসীর জন্য সুবিচার’।


সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ-১ ও ২ আসনের কিছু অংশ পুনর্বিন্যাস করে সীমানা পুনর্নির্ধারণ করায় অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন। স্থানীয় নেতারা একে ‘বাস্তবতা বিবেচনায় সঠিক সিদ্ধান্ত’ বলে অভিহিত করেছেন।


বিশেষজ্ঞ মত

স্থানীয় সরকার ও রাজনৈতিক বিশ্লেষক ড. মোতাহার হোসেন জানান,  ‘সংসদীয় আসন পরিবর্তনের সুনির্দিষ্ট একটা কাঠামো রয়েছে। সে কাঠামো অনুযায়ী বিশেষজ্ঞ কমিটির প্রস্তাব গ্রহণ করে নির্বাচন কমিশন আসন সীমানা নির্ধারণ করে। 


সংসদীয় আসনের এমন বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে তিনি বলেন, ‘দীর্ঘদিন একই আসনে থাকা একটি উপজেলা বা ইউনিয়ন অন্য আরেকটি সংসদীয় আসনে ভাগ হয়ে পড়লে নাগরিক সেবা বিঘ্নিত হতে পারে এবং রাজনৈতিক বিভাজনের ঝুঁকিও বাড়ে। তাই সবদিক বিচার করে সিদ্ধান্ত নেওয়া জরুরি।’


নির্বাচন কমিশনের ব্যাখ্যা 

নির্বাচন কমিশনার ও সীমানা পুনর্নির্ধারণ কমিটির প্রধান মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, ৬৪ জেলার আসনপ্রতি গড় ভোটার ধরা হয়েছে ৪ লাখ ২০ হাজার ৫০০। গাজীপুরে জনসংখ্যা ও ভোটার বাড়ায় একটি আসন যুক্ত করা হয়েছে, আর বাগেরহাটে হ্রাস পেয়েছে। বাকি জেলাগুলোর আসনের সংখ্যা অপরিবর্তিত রয়েছে। ৩৯টি আসনে অ্যাডজাস্টমেন্ট রয়েছে।


সীমানা পুনর্নির্ধারণের প্রক্রিয়ার বিষয়ে তিনি জানান, সংবিধান অনুযায়ী সংসদীয় আসনের সীমানা নির্ধারণের এখতিয়ার ইসির। ত্রয়োদশ সংসদ নির্বাচনের সীমানা নির্ধারণে ইতোমধ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ১৬ জুলাই সীমানা নির্ধারণে ভূগোলবিদ, নগরবিদ, পরিসংখ্যানবিদসহ বিশেষজ্ঞদের নিয়ে ৯ সদস্যের বিশেষায়িত কারিগরি কমিটি করা হয়। বিদ্যমান আইন অনুযায়ী ৬৪ জেলার ৩০০ আসনের পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করে ৪২টি আসনের সীমানায় পরিবর্তনের প্রস্তাব করে কমিটি। সেই সুপারিশের ভিত্তিতে ইসি ৩৯টি আসনের সীমানা পরিবর্তনের সিদ্ধান্ত চূড়ান্তভাবে খসড়ায় অন্তর্ভুক্ত করে। 


আপত্তির সুযোগ

এই খসড়া তালিকার বিরুদ্ধে ১০ আগস্ট পর্যন্ত লিখিত অভিযোগ, দাবি ও আপত্তি জানানো যাবে। পরে শুনানি শেষে কমিশন চূড়ান্ত তালিকা প্রকাশ করবে।


আরও খবর




জনসমর্থন না থাকায় আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: হাবিব

পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের সাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

মাগুরার শ্রীপুরে এক রাতে চার দোকানে চুরি,নাইটগার্ডের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার

চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের অভিযোগে দুইজনের বিনাশ্রম কারাদন্ড

নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের তৎপরতা: সাতক্ষীরার রাজপথে ফেরার চেষ্টা, নাকি নাশকতার প্রস্তুতি?

সাতক্ষীরা- ৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ দরজা ভেঙে উদ্ধার

সাহারবিলে নতুন কুঁড়ি মেধাবৃত্তির পুরস্কার বিতরণ

একটি মোবাইল ফোন কেড়ে নিল অপ্রতীমের স্বপ্ন।

ক্যান্সার প্রতিরোধে সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি

রাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূত

রাঙ্গাবালীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবক গ্রেফতার

হালুয়াঘাটে মিনিটখানেকের ঝড়ে লণ্ডভণ্ড দুই গ্রাম, ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক ঘরবাড়ি

শরীয়তপুর জেলা যুবদলের নতুন কমিটি বিদ্যুৎ সভাপতি,নজরুল সম্পাদক

লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ,আহত ১

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর ৩নং ওয়ার্ডে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত

দূর্গাপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

তিনি নেই, কিন্তু প্রশ্নটি রয়ে গেছে: খালেদা জিয়া আমাদের কী দিয়ে গেলেন?

মস্তক নত করেননি কভু: জন্মবার্ষিকীতে আপোষহীন নেত্রীর ফিরে দেখা

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিলেন মঈন খান

মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল

‘দলীয় বৈঠকের জন্য সচিবালয় নয়’, বিএনপির সমালোচনায় জামায়াত

রিজভীই হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব