শিরোনাম
ফেনীর উদ্দেশ্যে গজারিয়া অতিক্রম করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান,শুভেচ্ছা জানাতে জনতার ঢল কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন তেতৈতলা আইডিয়াল স্কুলে আবারও চুরি দক্ষিণ আইচায় ছাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত অষ্টগ্রামে চিকিৎসা সেবা দেওয়ার চরম ইচ্ছা থাকলেও পর্যাপ্ত ডাক্তার ও নার্স নেই হাসপাতালে গঙ্গাচড়ায় চার সন্তানের মধ্যে একমাত্র ছেলে ক্যান্সারে আক্রান্ত, চিকিৎসার খরচ জোগাতে হিমশিম বাবা-মা বিয়ের প্রলোভনে হিন্দু যুবকের বিরুদ্ধে মুসলিম তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে লাকসাম থানায় মামলা ৩০ বছর শিক্ষকতা শেষে অবসরে প্রধান শিক্ষক,অশ্রুসিক্ত নয়নে বিদায় স্পিকারের এপিএস সবুজকে ঘিরে অপপ্রচার,প্রতিবাদের ঝড় বিভিন্ন মহলে রূপগঞ্জে অপহরন,ডাকাতির চেষ্টা,মাদকসহ বিভিন্ন ঘটনায় ১২জন গ্রেপ্তার
বৃহস্পতিবার ০১ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ০১ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে ৪২ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় আলমগীরের যাবজ্জীবন

প্রকাশিত:বুধবার ৩০ সেপ্টেম্বর ২০২৬ | হালনাগাদ:বুধবার ৩০ সেপ্টেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৪২ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় মো. আলমগীর ওরফে আলমগীর ড্রাইভারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ দেলোয়ার হোসেন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। আদালত পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৭ জানুয়ারি সোনারগাঁ থানার টিপুরদী এলাকায় মোবাইল ডিউটিতে থাকা পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, একটি ব্যক্তিগত গাড়িতে করে বড় ধরনের ইয়াবার চালান কুমিল্লা থেকে ঢাকার দিকে নেওয়া হচ্ছে। পরে পুলিশ সোনারগাঁয়ের মোগড়াপাড়া এলাকার মেনিখালী সেতু সংলগ্ন মদিনা টাওয়ারের সামনে ঢাকাগামী সড়কে অবস্থান নেয়।

সেখানে একটি ব্যক্তিগত গাড়িকে সংকেত দিয়ে থামানো হলে গাড়ির ভেতর থাকা দুজন পালানোর চেষ্টা করেন। এ সময় আলমগীরকে গ্রেপ্তার করা হয়। অপর ব্যক্তি দৌড়ে পালিয়ে যান।

পরে আলমগীরের দেখানো ও উপস্থাপন করা মতে, নীল রঙের ওই ব্যক্তিগত গাড়ির ভেতরে থাকা একটি কালো রঙের স্কুলব্যাগ থেকে ৪২ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

মামলায় রাষ্ট্রপক্ষে সাতজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আলমগীরকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. নজরুল ইসলাম মাসুম। তিনি বলেন, রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করা হয়েছে এবং সাতজন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।



আরও খবর
ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বৃহস্পতিবার ০১ অক্টোবর ২০২৬





ফেনীর উদ্দেশ্যে গজারিয়া অতিক্রম করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান,শুভেচ্ছা জানাতে জনতার ঢল

ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

সাঘাটায় পথরোধ করে রামদা ঠেকানোর অভিযোগ, ৭৯ হাজার টাকা-মোটরসাইকেল ছিনতাই

বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ।

কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

তেতৈতলা আইডিয়াল স্কুলে আবারও চুরি

দক্ষিণ আইচায় ছাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে নজরুল বর্ষ ২০২৬—২৭ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা

ধুনট উপজেলা প্রেসক্লাবের চতুর্থবার সভাপতি গিয়াস উদ্দিন টিক্কা, সাধারণ সম্পাদক এম.এ রাশেদ

ফতুল্লায় ভুট্টা ব্যবসার নামে ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১

কুমিল্লায় আন্তঃজেলা চোর চক্রের ৫ নারী সদস্য গ্রেপ্তার

সোনারগাঁয়ে ৪২ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় আলমগীরের যাবজ্জীবন

অষ্টগ্রামে চিকিৎসা সেবা দেওয়ার চরম ইচ্ছা থাকলেও পর্যাপ্ত ডাক্তার ও নার্স নেই হাসপাতালে

আওয়ামী লীগের 'নৈরাজ্যের' প্রতিবাদে নন্দীগ্রামে কৃষক দলের বিক্ষোভ মিছিল

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

সুমাইয়া বিরিয়ানি খেয়ে অসুস্থ আইইটি স্কুলের শিক্ষকরা

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

গাজীপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিপুল আনন্দ-উচ্ছ্বাস, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আইনজীবী নেতাদের কথিত অবৈধ আবদার না মানায় আদালত বর্জন

হাসপাতাল রোডের বেহাল দশা: মোহনগঞ্জে নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করলেন তরুণ পিন্টু

আইএইচটিতে ‘অনৈতিক সম্পর্কের’ গুঞ্জন, শিক্ষক-শিক্ষার্থীর দাবি—উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার


এই সম্পর্কিত আরও খবর

ফেনীর উদ্দেশ্যে গজারিয়া অতিক্রম করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান,শুভেচ্ছা জানাতে জনতার ঢল

ঘাটাইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

সাঘাটায় পথরোধ করে রামদা ঠেকানোর অভিযোগ, ৭৯ হাজার টাকা-মোটরসাইকেল ছিনতাই

বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ।

কালিয়াইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

তেতৈতলা আইডিয়াল স্কুলে আবারও চুরি

দক্ষিণ আইচায় ছাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে নজরুল বর্ষ ২০২৬—২৭ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা

ধুনট উপজেলা প্রেসক্লাবের চতুর্থবার সভাপতি গিয়াস উদ্দিন টিক্কা, সাধারণ সম্পাদক এম.এ রাশেদ

ফতুল্লায় ভুট্টা ব্যবসার নামে ১ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার ১