শিরোনাম
আমতলীতে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক মুরাদনগরে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী চন্দনাইশে শেখ আব্দুল জলিল আল মাইজভাণ্ডারীর ৩য় তম ফাতেহা শরীফ অনুষ্ঠিত পোরশায় উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত অটোচালকের কষ্টার্জিত টাকা আত্মসাৎ, আসামি মিমুল গ্রেপ্তার বগুড়ার শাজাহানপুরে ধানবোঝাই ট্রাকের নিচে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু খোকসায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা,১৪ দিনের নবজাতককে চিকিৎসা করাতে এসে মায়ের জীবন-মৃত্যুর লড়াই অষ্টগ্রামের কাস্তুল গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা অষ্টগ্রামে জোরপূর্বক জমি দখলের চেষ্টা,নারী ও বৃদ্ধাসহ ৮ জন আহত,লক্ষাধিক টাকার মালামাল লুট মাদক বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ
শনিবার ১৩ জুন ২০২৬
শনিবার ১৩ জুন ২০২৬

সোনারঙা ধান ঘরে তুলতে ব্যস্ত কৃষক

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:বুধবার ২৭ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ২৭ নভেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

উত্তরাঞ্চলের শস্য ভাণ্ডার খ্যাত জেলা বলা হয় বগুড়াকে। রকমারি ফসল ফলানোর দিকে সারাদেশের মধ্যে এ জেলার কৃষকদের একটা আলাদা পরিচিতও রয়েছে।

এ জেলায় এখন ফসলের মাঠ ছেয়ে আছে সোনা রঙে।  


একদিকে বিস্তীর্ণ মাঠে শোভা পাচ্ছে রোপা-আমন মৌসুমের আধাপাকা ধান। অন্যদিকে অনেক কৃষক উৎসবমুখর পরিবেশে পরিপুষ্ট ধান কাটা-মাড়াই করে গোলায় ভরছেন। উৎপাদিত ফসলের বাম্পার ফলনে বেশ খুশি জেলার কৃষকরা।


মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার কয়েকটি উপজেলা ঘুরে দেখা গেছে এমন চিত্র।


বগুড়ায় রকমারি ফসল ফলানোর দিকে সারাদেশে এ জেলার কৃষকদের একটা আলাদা পরিচিত রয়েছে। এ জেলাকে উত্তরাঞ্চলের শস্য ভাণ্ডার খ্যাত জেলা বলা হয়। এখানকার উৎপাদিত ফসল রাজধানী ঢাকাসহ যায় দেশের বিভিন্ন প্রান্তে। এ তালিকার শীর্ষে থাকে ধান, চাল ও নানা রকমের সবজি।


সরেজমিনে গিয়ে দেখা যায়, বিস্তীর্ণ এলাকাজুড়ে কেবলই সোনারঙা ধানের সমারোহ। ধান গাছের ডগায় থোকায় থোকায় পুষ্ট ধান ঝুলছে। ধানের শীষে সোনারঙ ধারণ করেছে। অনেক ধান পুষ্ট হলেও কিছু ধান এখনো কাঁচা রয়েছে। অনেকে জমির ধান কাটা-মাড়াইয়ের কাজ শেষ করেছেন। কৃষাণ ও কৃষাণীরা তাদের সে ধান শুকানোর কাজে সময় ব্যয় করছেন। অনেকেই তাদের উৎপাদিত ফসল রোদে শুকিয়ে ঘরে ও হাটে তোলার প্রস্ততি নিচ্ছেন।


সব মিলিয়ে ধান নিয়ে গ্রামীণ জনপদগুলোয় কৃষকদের এক ধরনের কর্মযজ্ঞ চলছে। এ জেলার কৃষকেরা অনেক পরিশ্রমী। চাষাবাদের শুরু থেকেই হাড়ভাঙা পরিশ্রম আর পরিচর্যায় ব্যস্ত হয়ে যান কৃষকরা। তাদের চোখের সামনেই তরতর করে বেড়ে উঠতে থাকে জমির ধান। এখন সোনারঙা সেই ধান ঘরে তুলতে ব্যস্ত তারা।


জেলায় এ বছর প্রাকৃতিক দুর্যোগ রোপা-আমন মৌসুমে ধান ক্ষেতে তেমন একটা প্রভাব হানতে পারেনি। আর প্রকৃতির কাছে হার মেনে নেয় না এ জেলার কৃষকরা। প্রতি বছর বন্য অধ্যুষিত এলাকাগুলোতেও বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে পুরোদমে জমিতে নেমে পড়েন তারা। জমিতে নতুন করে ফসল ফলান।


জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, এ বছর বন্যায় যমুনা তীরবর্তী এই জেলার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলায় কোনো ক্ষয়ক্ষতি নেই। চলতি মৌসুমে জেলায় এ বছর ধানে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। বগুড়ার কৃষকরা অতি যত্নের সঙ্গে তাদের ফসল চাষাবাদ করে থাকেন। চাষাবাদ করা জমিতে রোপণকাল থেকে কখনো নিড়ানি দিতে হয়। প্রয়োজনীয় সার ও কীটনাশক দিতে হয় এবং পানির অভাব দেখা দিলে জমিতে সেচ দিতে হয়। যার কোনো কমতি রাখেন না তারা। বিগত রোপা আমনে উৎপাদিত ধানের ভালো দাম পাওয়ায় এবারও তারা মনে অনেকটা আনন্দ নিয়েই কষ্টকর কর্মযজ্ঞ চালিয়ে গেছেন।

বগুড়ার শেরপুর, নন্দীগ্রাম ও শাজাহানপুর উপজেলার মামুন মিয়া, জাকারিয়া জাকির, মিল্লাত হোসেনসহ একাধিক কৃষক  জানান, ইতোমধ্যেই রোপা-আমন মৌসুমের ধান কাটা-মাড়াইয়ের কাজ শুরু হয়েছে। এ বছর রোপা মৌসুমে তাদের উৎপাদিত ফসলের ফলন অনেক ভালো হয়েছে। বর্তমানে ধানের দামটাও ভালো হওয়ায় তারা খুশি।  


এ বছর সার, বীজ ও বালাইনাশকের সংকট তেমন ছিল না বললেই চলে। বিদ্যুতের সমস্যা হলেও বৃষ্টি হওয়ায় সমস্যা অনেকটা কেটে উঠেছেন কৃষক। ফলে ফসলের মাঠ অনেক সুন্দর হয়েছে। ধানের সবল-সতেজ চারা এবং শীষ হয়েছে। এবার ধানের ফলনও বাম্পার হয়েছে।


তারা বলেন, হাড়ভাঙা পরিশ্রম আর পরিচর্যার মধ্যদিয়ে ফসল ফলান এ জেলার কৃষক। চোখের সামনেই তরতর করে বেড়ে উঠতে দেখেন জমির ধান। এখন সোনারঙা সেই ধান ঘরে তুলছেন। অনেকেই ফসল ঘরে তোলার অপেক্ষায় প্রহর গুণছেন। এখন বাজারে কাঁচা ধানই প্রতিমণ ১ হাজার ১শ থেকে ১ হাজার ২শ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ধানের এমন দাম তাদের মতো কৃষকদের ব্যাপক আশাবাদী করে তুলেছে বলে মন্তব্য করেন তারা।


বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কৃষক শ্রী-নিতাই মণ্ডল জানান, এবার রোপা-আমন মৌসুমে তিনি প্রায় ১৮ বিঘা জমিতে ধান চাষ করেছেন। তিনদিন আগে থেকে ধান কাটা মাড়াইয়ের কাজ শুরু করেন তিনি। তার মোট আবাদের ৮ বিঘা জমির ধান কাটা মাড়াই শেষ হয়েছে। প্রতি বিঘায় ফলন হয়েছে প্রায় সাড়ে ১৭ থেকে ১৮ মণ।  


আবহাওয়া ভালো থাকলে আগামী এক সপ্তাহ পর পুরো জমির ধান ঘরে তুলতে পারবেন বলে আশাবাদী তিনি। তিনি তার পছন্দমত ব্রি ধান-৪৯, ব্রি ধান-৭৫ ও রঞ্জিত জাতের ধান চাষাবাদ করেছেন। তার চাষাবাদের সেই ধান কাটতে শ্রমিকরা মাঠে ব্যস্ত রয়েছেন।


তিনি জানান, রংপুর জেলার একদল শ্রমিক প্রতিবছর তার জমির ফসল কাটা-মাড়াইয়ের কাজ করে থাকেন। এবার তাদের ১১ সদস্যের দলটি ইতোমধ্যে কাজ করছে। আগামী কয়েকদিনের মধ্যে পুরো জমির ধান কাটা সম্পন্ন করে এই এলাকার অন্যদের জমির কাজে হাত দেবেন তারা। প্রতি বিঘা জমির ধান কাটা-মাড়াইয়ে খরচ হচ্ছে ৩ হাজার থেকে ৪ হাজার টাকা। ফসলি মাঠের দূরত্বের ওপর ভিত্তি করে চুক্তি হয়ে থাকে বলেও জানান তিনি।


এদিকে রংপুর ও কুড়িগ্রাম জেলা থেকে বগুড়ায় প্রতিবছর ধান কাটতে আসা জালাল উদ্দিন, সালাম মিয়াসহ একাধিক শ্রমিক জানান, প্রায় প্রতিবছরই তারা ১৫ থেকে ৩০ জনের একেকটি দল করে বগুড়ায় ধান কাটা-মাড়াইয়ের কাজ করতে আসেন। ইতোমধ্যে তারা জেলার নন্দীগ্রাম উপজেলার কয়েকজন গৃহস্থের প্রায় ৪০ থেকে ৫০ বিঘা জমির ধান কাটা-মাড়াইয়ের কাজ শেষ করেছেন। প্রতি বিঘা জমির ধান কাটা-মাড়াইয়ে পারিশ্রমিক হিসেবে পাচ্ছেন ৩ হাজার ৫শ থেকে ৭শ টাকা পর্যন্ত। চুক্তিটা ফসলি মাঠের দূরত্বের ওপর ভিত্তি করে হয়ে থাকে।


জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-সহকারী পরিচালক কৃষিবিদ মো. ফরিদুর রহমান জানান, বগুড়া জেলায় চলতি রোপা-আমন মৌসুমে ১২টি উপজেলায় ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১ লাখ ৮২ হাজার ৫২০ হেক্টর জমি। চাষাবাদ হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৪৯০ হেক্টর জমিতে। জুলাই মাসের মধ্যবর্তী সময় থেকে কৃষকরা জমিতে এ ধান লাগিয়েছেন। অনেকে আগাম হিসেবে এর আগেও চাষাবাদ শুরু করেন। রোপণের সময়ের ওপরই ধান বা যে কোনো ফসলের বেড়ে ওঠা নির্ভর করেন।


তিনি জানান, এ বছর রোপা-আমন মৌসুমে চাষ করা ধানের মধ্যে রয়েছে ব্রি ধান-৪৯, ব্রি ধান-৫১, ব্রি ধান-৭৫ ধান। এছাড়াও রঞ্জিত ও স্বর্ণা জাতের ধান বেশি চাষ করেছেন কৃষক। এসব জাতের ধানের ফলন ভালো হয়। এবার চালের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৯৮ হাজার ৩১৪ মেট্রিক টন। ইতোমধ্যে ধান কাটা শুরু হয়েছে। জেলায় এ পর্যন্ত মোট চাষাবাদের ৫৪ শতাংশ জমির ধান কাটা হয়েছে।


ধানকাটা ও মাড়াইয়ের কাজ শেষ হলে আগামী কিছু দিনের মধ্যে কৃষকরা তাদের জমিতে একযোগে আলুর বীজ বপন করবেন। সব মিলিয়ে চলতি মৌসুমে রোপা-আমন ধানের বাম্পার ফলন হওয়ায় খুশি এ জেলার কৃষক। কৃষকরা ধানের ন্যায্য মূল্য পাবে বলেও আশা করছেন কৃষি এ কর্মকর্তা। 


আরও খবর




রায়েন্দা ইউনিয়নে বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধে সচেতনতামূলক গণনাটক অনুষ্ঠিত।

রাঙ্গাবালীতে তরুনীর গলায় ওরনা পেচিয়ে আত্যহত্যা

ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

লালপুরে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ভ্যানচালকের

আমতলীতে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মুরাদনগরে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

চন্দনাইশে শেখ আব্দুল জলিল আল মাইজভাণ্ডারীর ৩য় তম ফাতেহা শরীফ অনুষ্ঠিত

পোরশায় উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

টাংগুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায়- হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল এমপি

পূর্ব সুন্দরবনে তিন দিন পর মুক্তি পেলেন বন বিভাগের বেতার চালকসহ ৩ জন

চাকুরীর পিছনে না ঘুরে একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলুন এ জেড এম জাহিদ হোসেন

২১ জুন থেকে দ্বিতীয় ক্যাম্পাসে ক্লাস শুরুর সম্ভাবনা, শ্রেণিকক্ষ প্রস্তুতিতে ব্যস্ত ডুয়েট প্রশাসন

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স:তাহিরপুরে যৌথ অভিযানে আটক যুবক কারাগারে

পঞ্চগড়ের বোদায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিংয়ের উদ্বোধন

রাঙ্গাবালীতে শিক্ষক- শিক্ষার্থীদের উপজেলা পর্যায়ে অংশগ্রহণ মেধা, বিজ্ঞান, উদ্যোগ

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ


এই সম্পর্কিত আরও খবর

রায়েন্দা ইউনিয়নে বাল্যবিবাহ ও শিশুশ্রম বন্ধে সচেতনতামূলক গণনাটক অনুষ্ঠিত।

রাঙ্গাবালীতে তরুনীর গলায় ওরনা পেচিয়ে আত্যহত্যা

ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ

লালপুরে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ভ্যানচালকের

আমতলীতে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

মুরাদনগরে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প-উদ্ভাবনী ধারণা প্রদর্শনী

চন্দনাইশে শেখ আব্দুল জলিল আল মাইজভাণ্ডারীর ৩য় তম ফাতেহা শরীফ অনুষ্ঠিত

পোরশায় উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

টাংগুয়ার হাওরে আনন্দ ভ্রমণ ও মতবিনিময় সভায়- হাওর বন্ধু কামরুজ্জামান কামরুল এমপি

পূর্ব সুন্দরবনে তিন দিন পর মুক্তি পেলেন বন বিভাগের বেতার চালকসহ ৩ জন