
মাসুম বিল্লাহ রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধিসরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন। সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে '৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ' কর্মসূচি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে রাঙ্গাবালী উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নিরুপম মজুমদার, রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মো: আব্দুর রহমান ফরাজি, ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো কামাল পাশা, উপজেলা ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ান কর্মকর্তা অজিত দেবনাথ, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার অনাদি কুমার বাহাদুর উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার নিরুপম মজুমদার, জানান, রাঙ্গাবালী উপজেলায় গাছের চারা রোপনের উদ্যোগ নেয়া হয়েছে। যা বিভিন্ন দপ্তরের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। শুধু গাছ লাগালেই হবে না সংশ্লিষ্ট দপ্তর গুলোকে গাছের রক্ষণাবেক্ষণও করতে হবে।




























