শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

সড়কে ফিরছে গতি, পরিস্থিতির দিকে চোখ রেলের

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ২৬ জুলাই ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২৬ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

কোটা সংস্কার আন্দোলন ঘিরে প্রায় এক সপ্তাহ বন্ধ থাকার পর ফের সড়কে ফিরেছে গতি; এরই মধ্যে দেশের বিভিন্ন রুটে গণপরিবহনসহ ঢাকার সঙ্গে দূরপাল্লার বাস চলাচল করছে।


বৃহস্পতিবার থেকে সীমিত আকারে ট্রেন চলাচলের ঘোষণা দিয়েও তা থেকে সরে এসেছে রেলওয়ে, তারা তাকিয়ে আছে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার দিকে।


বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। সকাল থেকেই ঢাকার সড়কে দেখা যায় মানুষের চাপ। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কিছু সড়কে যানজট তৈরি হয়, যা শেষ বিকালে আরও প্রকট হয়।


ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কমেছে, সরিয়ে নেওয়া হয়েছে তল্লাশি চৌকিও। বুধবারের তুলনায় বৃহস্পতিবার ঢাকার সড়কে যান চলাচল ছিল বেশি। যাত্রীদের যানবাহন না পাওয়ার সংকটও দেখা যায়নি।


ঢাকার মিরপুরের বাসিন্দা লুৎফুন্নাহার কাকলী  বলেন, গুলশানের অফিসে যাওয়ার জন্য মিরপুর-১২ নম্বর থেকে একটি বাসে উঠেন। তবে সরাসরি বাস পাননি, উত্তরার একটি বাসে উঠে কুর্মিটোলা হাসপাতালের সামনে নামেন,সেখান থেকে আরেক বাসে মহাখালী। আর বনানীতে এসে প্রায় একঘণ্টা যানজটে ছিলেন।


তিনি বলেন, “বাস না পাওয়ায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। দুইবার বাস বদল করতে হয়েছে। যানজটের কারণে আরও দেরি হযেছে। তবে দীর্ঘদিন পর স্বাভাবিক জীবনে ফিরতে পারছি, এতে ভালো লাগছে।”


বৃহস্পতিবার ঢাকা থেকে দূরপাল্লার বাসেও যাত্রীদের ভিড় দেখা গেছে।


সকালে মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে গিয়ে ঢাকা থেকে ময়মনসিংহগামী এনা পরিবহনের কাউন্টারের সামনে দেখা গেছে যাত্রীদের লম্বা লাইন।


ওই পরিবহনের যাত্রী ময়মনসিংহের হালুয়াঘাটের বাসিন্দা বেসরকারি চাকরিজীবী আবেদা সুলতানা  বলেন, “বাড়ি যাওয়ার কথা ছিল ১৯ জুলাই। আন্দোলন আর কারফিউতে আটকা পড়েছিলাম। কাল (বুধবার) থেকে বাস চলাচল শুরু হওয়ার পর আজ যাচ্ছি।”


মহাখালী আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি আবদুল মালেক বৃহস্পতিবার  বলেন, কারফিউ শিথিলের সময় তারা বাস ছাড়ছেন। তবে যাত্রী কম।


“কারফিউ যখন শিথিল থাকছে সে সময়ে আমরা বিভিন্ন ডেস্টিনেশনে গাড়ি ঠিকমত পাঠাচ্ছি। তবে যাত্রী কম। কারণ মানুষ হয়ত বের হচ্ছে না। নির্দিষ্ট সময়ে আসার একটা বাধ্যবাধকতা আছে। কেউ ঢাকা থেকে রংপুর রওনা হলে কিন্তু আমি সময়ই পাচ্ছি ৭ ঘণ্টা, ওই সময় পৌঁছানো কঠিন হয়ে যাবে। এতে অনেকে হয়ত দ্বিধাগ্রস্ত। তবে দুয়ে দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, আশা করছি।”


বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি খন্দকার এনায়েত উল্লাহ  বলেন, গত দুই দিন কারফিউ শিথিলের মধ্যে সারা দেশের বিভিন্ন রুটে বাস চলাচল করেছে। শুক্রবারও চলবে।


“দূরপাল্লা এবং শহরের বিভিন্ন রুটের বাস ঠিকমতই চলছে। কারফিউ শিথিলের মধ্যেই বাস যাওয়ার চেষ্টা করছে, কোথাও হয়ত দেরি হচ্ছে। আজ বৃহস্পতিবার যাত্রীও পাওয়া গেছে মোটামুটি।”


কয়েকদিন বন্ধ থাকার পর বাস ও অন্যান্য যানবাহন চলাচল শুরু হলেও বন্ধ আছে ট্রেন চলাচল। বৃহস্পতিবার থেকে সীমিত পরিসরে ট্রেন চালানোর ঘোষণা দিয়েছিল বাংলাদেশ রেলওয়ে। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে রেলওয়ে বলছে, দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে সারা দেশে রেল চলাচল ফের শুরু হবে।


বৃহস্পতিবার ঢাকায় রেলভবনে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে  জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেকার আলম রাজন।


 তিনি বলেন, “পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন চলবে। আমাদের সচিব স্যার, রেলওয়ের ডিজি মহোদয়সহ রেলওয়ের কর্মকর্তারা একটা মিটিং করেছেন। সেখানে নিজেদের মধ্যে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”


কোটা সংস্কার আন্দোলনে ব্যাপক সহিংসতার জেরে বন্ধ হয়ে যাওয়া ট্রেন সেবা সীমিত পরিসরে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বুধবার।


বৃহস্পতিবার কোনো ট্রেন চলাচল করেনি। এ বিষয়ে জানতে চাইলে ঢাকার বিমানবন্দর স্টেশনের মাস্টার মাহমুদুল হাসান বলেন, "আজ সকাল থেকে দুটি লোকাল ট্রেন চলার কথা ছিল। তবে সেই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। কোনো ট্রেন চলেনি।"


সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে গত ১৬ জুলাই মঙ্গলবার ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, ফেনী ও ময়মনসিংহ, রংপুরসহ বিভিন্ন এলাকায় রেলপথ অবরোধ করা হয়। তাতে কয়েক ঘণ্টার জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।


পরের দিন ট্রেন চলাচল অনেকটাই স্বাভাবিক ছিল। তবে ১৮ জুলাই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির দিন সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।


সেদিন ঢাকার মহাখালীতে রেললাইনে আগুন ধরিয়ে অবরোধ করা হয়। ঢাকার বাইরে দেশের বিভিন্ন জায়গাতেও একই ঘটনা ঘটে। এরপর থেকেই সারাদেশে ট্রেন চলাচল বন্ধ আছে।


কোটা সংস্কারের দাবিতে ১৪ জুলাই থেকে দুই দিনের ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। এরপর ১৮ জুলাই থেকে সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ দেওয়ার পর আন্দোলন ভয়াবহ সহিংসতায় রূপ নেয়।


গত শুক্রবার রাত থেকে সারা দেশে কারফিউ দেয় সরকার। কারফিউর মধ্যে রবি থেকে মঙ্গলবার পর্যন্ত ছিল সাধারণ ছুটি। বুধবার থেকে ঢাকায় ৭ ঘণ্টা কারফিউ শিথিল করার ঘোষণা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যা বৃহস্পতিবারও একই ছিল।


বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুক্র ও শনিবার সরকারি ছুটির দুই দিনে ৯ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে বলে ঘোষণা দিয়েছে।


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী