শিরোনাম
জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার ধুনটে জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগ চাটখিলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
সোমবার ০৯ নভেম্বর ২০২৬
সোমবার ০৯ নভেম্বর ২০২৬

সড়কে শৃঙ্খলা ফেরাতে ৬ রূপরেখা নিয়ে কাজ শুরু

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ২৭ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:শুক্রবার ২৭ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

অসহনীয় ট্রাফিক ব্যবস্থা থেকে উত্তরণে এবার উদ্যোগী হয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সংকট সমাধানের উপায় খুঁজতে দায়িত্ব দিয়েছেন বুয়েটের বিশেষজ্ঞদের। প্রাথমিকভাবে ৬ দফা রূপরেখা নিয়ে কাজ শুরু করেছেন তারা।


তবে বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদি সমাধানে প্রয়োজন গণপরিবহন ব্যবস্থার উন্নতি করা।


সড়কে দুর্ভোগ যেন ঢাকাবাসীর ভাগ্যের সঙ্গে ওতোপ্রতভাবে জড়িয়ে। স্বস্তির আশায় বিভিন্ন সরকার নানা স্বপ্ন দেখালেও, দিনশেষে দুঃস্বপ্নই নগরবাসীর সঙ্গী। ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেকটা অকার্যকর ট্রাফিক ব্যবস্থা। সংকট নিরসনের রূপরেখা খুঁজতে দেশীয় ও স্বল্প খরচে সমাধানের পথে হাটতে চাইছে অন্তর্বর্তীকালীন সরকার। উপায় খুঁজে বের করতে প্রধান উপদেষ্টা দায়িত্ব দেন বুয়েটের দুই বিশেষজ্ঞকে।


এরইমধ্যে তৈরি করা হয়েছে ছয় দফা প্রস্তাবনা। পরিকল্পনা আছে আগামী তিন সপ্তাহের মধ্যে হাইকোর্ট মোড় থেকে আবদুল্লাপুর পর্যন্ত পরীক্ষামূলকভাবে কার্যকরের।


৬ রূপরেখা হলো-


১- প্রধান সড়ক থেকে নিবন্ধনহীন রিকশা, অটোরিকশা ও ইজি বাইক অপসারণ।


২- ট্রাফিক পুলিশকে আইন প্রয়োগে সক্রিয় করা।


৩- প্রতিটি রাস্তার মোড়ের ৫০ মিটার ও গুরুত্বপূর্ণ সংযোগ সড়কে ১০০ মিটারের মধ্যে যানবাহন পার্কিং না করা।


৪- নির্ধারিত স্থানে সুশৃঙ্খলভাবে যাত্রী ওঠা-নামা নিশ্চিত করা।


৫- কম ব্যস্ত সিগনালে ২ থেকে ৩ মিনিট এবং ব্যস্ত সিগনালে সর্বোচ্চ ৫ মিনিট সিগনালসাইকেল নিশ্চিত করা।


৬- তাৎক্ষণিক সমস্যা সমাধানে ৬ থেকে ৮ টি ভ্রম্যমাণ ট্রাফিক মনিটরিং টিম গঠন করা।


বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক ড. মো. হাদিউজ্জামান বলেন, সড়কে ট্রাফিক পুলিশ রেখেই সমাধানের পথ খুঁজতে হবে। আমাদের যে পরিমাণ বিশৃঙ্খল ব্যবস্থাপনা আছে সেখানে ব্যাকরণ কাজ না করে আধুনিক কিছু চাপানো যাবে না। আমরা যেটি চিন্তা করছি সেটি হচ্ছে অনেকটা সেমি-অটোমেটেড। ফ্লেক্সিবল সিগনাল লাইট বলছি। এখানে অটোমেশন থাকবে আবার সেই সঙ্গে ট্রাফিক পুলিশ ম্যানুয়ালি এটি টাইম পরিবর্তন করতে পারবে।


এই ট্রাফিক ব্যবস্থাপনা দেখভালের মূল দায়িত্ব পালন করবে ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ আর বাস্তবায়নে থাকবে ট্রাফিক পুলিশ বিভাগ। এই পরিকল্পনা কতটা সুফল আনবে এমন প্রশ্নে আশাবাদী পুলিশ।


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার খোন্দকার নজমুল হাসান বলেন, যখন মানুষ সিগনালে অভ্যস্ত হবে তখন একজন কনস্টেবল পুরো ট্রাফিক সিগনালটা কন্ট্রোল করতে পারবে। যেখানে বর্তমানে ৫ জন কাজ করে। তবে মানুষ অভ্যস্ত হয়ে গেলে বাকি ৪ জন অন্য কাজগুলো দেখভাল করতে পারবে। তখন মানুষ ইচ্ছা করে সিগনাল অমান্য করবেন না। পুলিশ আইন প্রয়োগ করে কখনই ট্রাফিক সিস্টেম উন্নত করতে পারবে না। চালক এবং যাত্রী যদি আইন মানে তখন পুলিশ আইন প্রয়োগ করতে সুবিধা হবে আর ট্রাফিক সিস্টেমও উন্নত হবে।


বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘমেয়াদে ঢাকার ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে প্রতিদিনের প্রায় ২ কোটি ট্রিপের ৭০ শতাংশ নিশ্চিত করতে হবে বাসে। রাষ্ট্রের একক মালিকানায় চালাতে হবে সব বাস।


ড. মো. হাদিউজ্জামান বলেন, সরকারকে নিয়ন্ত্রণ করতে হবে। যে বাসগুলো রুট পারমিট নেই সেই বাসগুলোকে রুট থেকে বের করে দিতে হবে। যেই বাসগুলো চলার উপযোগী সরকারকে সেগুলো নিয়ে প্রথম কাজ করতে হবে। ধীরে ধীরে বিনিয়োগ হবে এবং বাসের মান পরিবর্তন হবে, আলাদা লেন থাকবে। চাইলে সিগনালে তাদের প্রায়োরিটি দেওয়া হবে। তখন বাসগুলোকে একটা শৃঙ্খলায় আনা যাবে।


গবেষণা বলছে, যানজটে রাজধানীতে বছরে আর্থিক ক্ষতি অন্তত ৫০ হাজার কোটি টাকা। পরিস্থিতির উন্নতি হলে যার অনেকটাই সাশ্রয় হবে। স্বস্তি মিলবে নগরজীবনেও।


আরও খবর
মনপুরায় সমবায় দিবস ২০২৬ পালিত

রবিবার ০৮ নভেম্বর ২০২৬





জীবনের শেষ সময়টুকু জনগণের কল্যাণেব্যয় করতে চাই : আলহাজ্ব গোলাম মোস্তফা সিকদার

মধ্যনগরে জাতীয় সমবায় দিবস পালিত

পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালপুরে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা-সমাবেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ ব্যবসায়ীর পাশে সাঘাটা উপজেলা প্রশাসন, দিল শুকনো খাবার

ব্যবসায়ীদের আস্থার প্রতীক হতে সাধারণ সম্পাদক পদে শ্রেষ্ঠ করদাতা মোস্তাক আহমেদ

নড়াইল প্রেসক্লাবের উন্নয়নে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের ২০ লাখ টাকা অনুদানের ঘোষণা

লালপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

সাতক্ষীরায় আইন-শঙ্খলা বিষয়ক সভায় অপরাধ দমনে কঠোর হওয়ার সিদ্ধান্ত গ্রহণ

আজমিরীগঞ্জে রাতের আঁধারে কিন্ডারগার্টেন স্কুলে দুঃসাহসিক চুরি,দেড় লক্ষাধিক টাকার মালামাল লুট

গঙ্গাচড়ায় বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ধুনটে শারীরিক প্রতিবন্ধী শিশু সাদিয়ার পাশে ইউএনও আরিফ উল্লাহ নিজামী

সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক বৈষম্য কমানো সম্ভব: রুহুল কবির রিজভী

মুরাদনগরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা অপু গ্রেপ্তার

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে


এই সম্পর্কিত আরও খবর

মনপুরায় সমবায় দিবস ২০২৬ পালিত

বোদায় মানবতার ফেরিওয়ালা মতিন: নিঃস্বার্থ কাজের মধ্য দিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ

বাগাতিপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

তৃণমূলকে চাঙ্গা করতে বেলাবোতে নির্বাচনী প্রস্তুতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

হালুয়াঘাটে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই পাঁচ পরিবারের বসতঘর, ক্ষতি অর্ধকোটি টাকারও বেশি

ফুলপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বোয়ালখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

শাজাহানপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ