শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

শ্রমিক অস্থিরতায় টালমাটাল তৈরি পোশাক শিল্প, নীতি-সহায়তা চান মালিকরা

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ৩০ সেপ্টেম্বর ২০২৪ | হালনাগাদ:সোমবার ৩০ সেপ্টেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

টানা কয়েক মাস ধরে দেশে রাজনৈতিক অস্থিরতা, পটপরিবর্তন আর শ্রমিক অস্থিরতায় তৈরি পোশাক শিল্পে যে নেতিবাচক ধাক্কা লেগেছে, যা এখন অনেকটাই দৃশ্যমান। একদিকে অনেক ক্রেতাই ক্রয়াদেশ বাতিল করেছে, হারাতে হয়েছে বছরের সবচেয়ে বড় আদেশ। অন্যদিকে নতুন আদেশও মিলছে না অনেক কারখানার। এ থেকে উত্তরণে নীতি-সহায়তা চান পোশাক মালিকরা। তবে শ্রমিক অসন্তোষের কারণে পোশাকের ক্রয়াদেশ কমে যাওয়াকে অযৌক্তিক বলছেন অর্থনীতিবিদরা।


ছাত্র আন্দোলনে গেল জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে দেশ যখন উত্তাল, তখনও শান্ত শীর্ষ রপ্তানি আয়ের পোশাক খাত।


এরপর গেল ৫ আগস্ট স্বৈরশাসক শেখ হাসিনার পালিয়ে যাওয়া আর পটপরিবর্তনের পর ক্ষমতা নেয় অন্তবর্তী সরকার। আস্থা ফিরতে থাকে পোশাক খাতে। হঠাৎ ১ সেপ্টেম্বর বিভিন্ন দাবিতে রাস্তায় নামে পোশাক শ্রমিকরা। সব দাবি মানা হলেও দীর্ঘ এক মাসে তা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। সবশেষ তথ্য অনুযায়ী, গাজীপুর, আশুলিয়া ও সাভারের ১ হাজার ২৮৩টি কারখানার মধ্যে ৬৬টি কারখানা বিভিন্ন কারণে এখনও বন্ধ।


এসময় কারখানা ভাঙচুর আর উৎপাদন বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েন অনেক পোশাক মালিক। চলতি বছরের প্রথম সাত মাসের তথ্য বলছে, বড় দুই বাজার ইউরোপ ও আমেরিকায় আশঙ্কাজনক হারে কমেছে পোশাক রপ্তানি। যুক্তরাষ্ট্রে কমেছে ১০ দশমিক ২৮ শতাংশ। আর ইইউতে ৪ দশমিক ৮৪ শতাংশ।


ইউরোস্ট্যাট ও অটেক্সার তথ্য বলছে, চলতি বছরের প্রথম সাত মাসে ইইউর ব্যবসায়ীরা পোশাকের আমদানি কমিয়েছেন ৫ দশমিক ২২ শতাংশ। যেখানে বাংলাদেশ রপ্তানি হারিয়েছে ৪.৮৪ শতাংশ। ইতিবাচক ধারায় আছে শুধু কম্বোডিয়া, পাকিস্তান ও মরক্কো। এসময় যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা ক্রয়াদেশ কমিয়েছেন ৪ দশমিক ৬১ শতাংশ। যেখানে বাংলাদেশ রপ্তানি হারিয়েছে ১০ শতাংশের বেশি। শীর্ষ ১০ রপ্তানিকারক দেশের মধ্যে কম্বোডিয়া ও পাকিস্তানের রপ্তানি বাড়লেও বাকিদের কমেছে।


এতো গেল জুলাই পর্যন্ত হিসাব। আগস্টের অভ্যুত্থান পরবর্তী সময়ে কি অবস্থা? আগস্ট সেপ্টেম্বরের প্রকৃত রপ্তানি তথ্য না পাওয়া গেলেও রপ্তানিকারকরা বলছেন, এসময় কমেছে ক্রয়াদেশ। তবে ক্রয়াদেশ বাতিল নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। যদিও হারাতে হয়েছে বছরের সবচেয়ে বড় আদেশ।


বিজিএমইএ পরিচালক শোভন ইসলাম বলেন, ‘অর্ডার যে কমছে সেটার বড় সুযোগ নিচ্ছে ভারতীয়রা। ৭০ মিলিয়ন পিচ অর্ডার থাকে যেটা সম্পূর্ণটা ভারতে চলে গিয়েছে।  ৪-৬ বিলিয়ন ডলার আমরা রপ্তানির নেগেটিভ দেখতে পাবো।’ 


বিকেএমইএ নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, ‘বলার মতো অর্ডার ক্যান্সেল হয়নি যেটা হয়েছে বায়াররা ডিসকাউন্ট ও এয়ারে নিবে। এইসময়ে ক্যান্সেল করে না কারণ তাদের স্টোরে পণ্য তুলতে হয় যদি খুব বেশি দেরি না হয় বা সিজন না মিস হয়। ১৫ থেকে ২০ দিনের জন্য ক্যান্সেল করে না তারা যা করে অর্ডারগুলো এয়ারে বা ডিসকাউন্টে নেই।’ 


ক্রয়াদেশ বাতিল কিংবা অন্যদেশে চলে যাওয়া নিয়ে ব্যবসাায়ীদের মধ্যে মতের ভিন্নতা থাকলেও বিমানে পণ্য রপ্তানির ক্ষেত্রে বিমান ভাড়া নিয়ে একমত তারা। ক্রেতা ধরে রাখতে ক্ষতি জেনেও বিমানেই শিপমেন্ট করছেন তারা।


ফজলে শামীম এহসান বলেন, ‘দেরি হওয়ার কারণে আমাদের বিমানে অর্ডারগুলো পাঠাতে হচ্ছে। এতে খরচটা বেড়ে যাচ্ছে।’ 


তবে শ্রমিক অসন্তোষের কারণে পোশাকের ক্রয়াদেশ কমে যাওয়াকে অযৌক্তিক বলছেন অর্থনীতিবিদরা। ইউরোপ ও আমেরিকার বাজারে বাড়তি মূল্যস্ফীতি, মার্কিন নির্বাচন আর বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দাকে দায়ী করছেন তারা।


সিপিডি গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে উচ্চ বেকারত্ব। এছাড়া ইউরোপ ও আমেরিকার বাজারে বাড়তি মূল্যস্ফীতি কারণে অর্ডার কম আসছে।’


তবে সামগ্রিক পরিস্থিতিতে ক্রেতাদের যে আস্থার সংকট দেখা দিয়েছে তা ফিরিয়ে আনতে এ খাতে সরকারের বাড়তি মনোযোগ দেয়ার পরামর্শ বিশ্লেষকদের। 


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী