শিরোনাম
লাকসামে মানবতার ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান শেরপুরের গারো পাহাড়ে অস্ত্রের মুখে রাবির ৮ শিক্ষার্থীর সর্বস্ব ছিনতাই শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে মাটিচাপা,সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩ লালমোহনের ৯৯টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ! প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্বাভাবিক পাঠদান কার্যক্রম ব্যাহত মিঠামইন ঘাগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মাঠে নেমেছেন পল্লী চিকিৎসক মোহাম্মদ উজ্জ্বল হোসাইন কমলনগর খাসজমি দখলের ভিডিও করায় সাংবাদিকের হামলা লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৩ হাওরে বোরো চাষের প্রস্তুতি,৪০ হাজার হেক্টরে আবাদের লক্ষ্য যানজট নিরসনে মুরাদনগর ছালিয়াকান্দি বাজারে উপজেলা প্রশাসনের সতর্কবার্তা
শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬
শুক্রবার ১৩ নভেম্বর ২০২৬

শ্রমিকের ঘামেই গড়া সভ্যতা

প্রকাশিত:বৃহস্পতিবার ০১ মে ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ০১ মে ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

 

পৃথিবীর বুকে আজকের এই সমৃদ্ধ সভ্যতার প্রতিটি ইট বসানো হয়েছে শ্রমিকের ঘামে। সভ্যতার যত জৌলুশ, প্রগতির যত উজ্জ্বল চিত্র- তার পেছনে আছে অক্লান্ত পরিশ্রমী মানুষের নীরব আত্মত্যাগ। তাই ১ মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস, কেবল একটি আনুষ্ঠানিকতা নয়; এটি হলো শ্রমের মর্যাদা ও শ্রমিকের ন্যায্য অধিকারের স্বীকৃতি প্রদানের দিন। এই দিবসে শিক্ষার্থীদের চোখে ফুটে উঠেছে শ্রমিক জীবনের বাস্তব চিত্র, তাদের চাওয়া-পাওয়ার কথা ও আমাদের করণীয়ের দিকনির্দেশনা। কথা বলেছেন মোঃ জুবাইল আকন্দ…

 

 

শ্রমিকের আত্ম-চিৎকার

মোঃ সায়েম

শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ

 

পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট প্রাণী হলো মানুষ। মানব সভ্যতার প্রতিটি অগ্রগতির পেছনে রয়েছে শ্রমিকের অক্লান্ত শ্রম। অথচ দুঃখজনক হলেও সত্য, শ্রমিকের শ্রমের সঠিক মূল্য আজ তলানিতে। সারাদিন কঠোর পরিশ্রমের পরও তাদের ন্যায্য মজুরি নিশ্চিত হয় না; জীবন চলে যায় বাড়ি ভাড়া, চিকিৎসা ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের পেছনে। তাদের নেই নিরাপদ জীবন, নেই জীবন বীমার সুযোগ। শ্রমিক দিবসে কেবল অনুভূতির কথা বলার পরিবর্তে চাই—শ্রমিকের সঠিক মজুরি, নিরাপদ জীবন এবং ন্যায্য অধিকার।

 

 

শ্রমিকের প্রতি বৈষম্যহীন মনোভাব সৃষ্টি হোক

কাজী মালিহা আক্তার

শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ

 

সভ্যতা গড়ার ইতিহাসে শ্রমিকের অবদান অনস্বীকার্য। কিন্তু সমাজের এক শ্রেণি শ্রমিকদের অবমূল্যায়ন করে চলেছে। সময়মতো বেতন না পাওয়া, অতিরিক্ত শ্রমের চাপ, কর্মক্ষেত্রে অসম্মানজনক আচরণ—এসবই শ্রমিক জীবনের কঠিন বাস্তবতা। বৈষম্যহীন সমাজ গঠনের জন্য শ্রমিকের অধিকার নিশ্চিত করতে হবে। শ্রমিকদের নিজেদের কথা বলার সুযোগ দিতে হবে এবং সম্মানজনক জীবন নিশ্চিত করতে হবে।

 

 

শ্রমিকদের প্রতি শ্রদ্ধা ও দায়বদ্ধতার আহ্বান

সাব্বির হাসান নিরব

শিক্ষার্থী, বাজিতপুর সরকারি কলেজ, কিশোরগঞ্জ

 

যাদের অক্লান্ত পরিশ্রমে গড়ে ওঠে আমাদের প্রাত্যহিক জীবনের ভিত্তি, তারা কেবল কলকারখানার শ্রমিক নয়; কৃষক, রিকশাচালক, গৃহকর্মী—সকলেই শ্রমিক শ্রেণির অন্তর্ভুক্ত। ইসলামে বলা হয়েছে, “শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক প্রদান করা উচিত।” অথচ আজও সমাজে শ্রমিকরা সবচেয়ে অবহেলিত। সময়মতো ন্যায্য পারিশ্রমিক ও সম্মান দেওয়া ছাড়া একটি সভ্য সমাজ গড়ে তোলা সম্ভব নয়।

 

 

শ্রমিকদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন হোক

সুরাইয়া আফরিন হিয়া

শিক্ষার্থী, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া

 

বিদ্রোহী কবি নজরুল বলেছিলেন, “"রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে/রেলপথে চলে বাষ্প-শকট, দেশ ছেয়ে গেল কলে/বল ত এ-সব কাহাদের দান!/তোমার অট্টালিকা কার খুনে রাঙা?/ ঠুলি খুলে দেখ, প্রতি ইটে আছে লিখা।” সত্যিই, সমাজ সভ্যতার নির্মাণে শ্রমিকদের অবদান অপরিসীম। কিন্তু যুগের পর যুগ ধরে শ্রমিকরা বৈষম্যের শিকার হয়ে আসছে। প্রাপ্য মজুরির জন্য আন্দোলন করতে হয়, সম্মানের বদলে সহ্য করতে হয় অবহেলা। আমাদের প্রত্যেকের দায়িত্ব ঘর থেকে সমাজের প্রতিটি শ্রমিকের প্রতি সম্মান দেখানো। আন্তর্জাতিক শ্রমিক দিবসে একটাই শপথ—শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন।

 

 

ঘামের গল্পেই সভ্যতার শুরু

নুসরাত জাহান জেরিন

শিক্ষার্থী, ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজ

 

শ্রমিক হলো আমাদের সমাজের নীরব স্থপতি। অট্টালিকার প্রতিটি ইট, কারখানার প্রতিটি যন্ত্র, ক্ষেতের প্রতিটি ধানগাছের পেছনে আছে শ্রমিকের ঘামের গল্প। তাঁদের ঘাম ঝরানো জীবনের বিনিময়ে আমাদের আধুনিক জীবনযাত্রা। তাই শ্রমিক দিবস শুধু ছুটির দিন নয়, তাঁদের প্রতি চিরঋণ স্বীকারের দিন। আমাদের উচিত সবসময় শ্রমিকদের অবদানকে কৃতজ্ঞচিত্তে সম্মান জানানো এবং তাদের ন্যায্য মর্যাদা নিশ্চিত করা।

 

 

শ্রমিক শ্রেণি হলো সমাজের ভিত, সভ্যতার মূলে যাঁরা, তাঁরাই আজও অবহেলার শিকার। উন্নত সমাজ গঠনের প্রথম শর্ত হলো শ্রমিকের অধিকার নিশ্চিত করা এবং তাঁদের যথাযোগ্য সম্মান দেওয়া। শ্রমিক দিবসের তাৎপর্য কেবল একদিনের আনুষ্ঠানিকতা নয়—বরং প্রতিদিনের জীবনে শ্রমিকের প্রতি সম্মান, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার নিরলস চেষ্টাই হোক আমাদের অঙ্গীকার।


আরও খবর




লাকসামে মানবতার ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজবাড়ীতে প্রবাসীর বাড়িতে হামলা স্ত্রী সন্তানকে কুপিয়ে জখম,স্বর্ণ অলঙ্কার সহ নগদ টাকা নেওয়ার অভিযোগ

রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিচ্ছে লাকসাম রেলওয়ে জংশনের ৮ নিরাপত্তা কর্মী।

কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান

শেরপুরের গারো পাহাড়ে অস্ত্রের মুখে রাবির ৮ শিক্ষার্থীর সর্বস্ব ছিনতাই

শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে মাটিচাপা,সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩

লালমোহনের ৯৯টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ! প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্বাভাবিক পাঠদান কার্যক্রম ব্যাহত

মিঠামইন ঘাগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মাঠে নেমেছেন পল্লী চিকিৎসক মোহাম্মদ উজ্জ্বল হোসাইন

ব্যবসায়ীদের আস্থায় বড় চমক,বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি খসরুল আলম

কমলনগর খাসজমি দখলের ভিডিও করায় সাংবাদিকের হামলা

লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৩

হাওরে বোরো চাষের প্রস্তুতি,৪০ হাজার হেক্টরে আবাদের লক্ষ্য

যানজট নিরসনে মুরাদনগর ছালিয়াকান্দি বাজারে উপজেলা প্রশাসনের সতর্কবার্তা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র রাজপথে প্রতিহত করা হবে: কর্নেল (অব.) জগলুল আহসান

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩


এই সম্পর্কিত আরও খবর

প্রত্যন্ত জনপদে শিক্ষার আলো ছড়িয়ে এইচএসসিতে চমক, ধুবনী কঞ্চিবাড়ী কলেজে পাসের হার ৮১.৭৯ শতাংশ

ফুল ও মিষ্টি হাতে শিক্ষার্থীর বাসায় গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী

রুয়েটের নিরাপত্তার দায়িত্বে 'আ.লীগের দোসর', ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা

ধারাবাহিক সাফল্যে রেকর্ড: চার বছরে ডি জুরি থেকে বিচারক হলেন ৭৯ জন

অকৃতকার্যদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দরকার শিক্ষকদের মায়া, মমতা ও সঠিক দিকনির্দেশনা

আইএইচটিতে ‘অনৈতিক সম্পর্কের’ গুঞ্জন, শিক্ষক-শিক্ষার্থীর দাবি—উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার

চারটি বিশেষায়িত উইং নিয়ে রাবির স্পোর্টস সায়েন্স বিভাগে PESS ক্লাবের আত্মপ্রকাশ

গৌরবময় ২৩ বছর: ডুয়েটের অর্জন এবং আগামীর চ্যালেঞ্জ

রাজশাহী বিশ্ববিদ্যালয় লেখক ফোরামের নেতৃত্বে সবুজ-বিভা

উচ্চশিক্ষার পথ সুগম করতে গাজীপুরে আইএসইউ এর ক্যারিয়ার কাউন্সেলিং