শিরোনাম
সোমবার ২৪ আগস্ট ২০২৬
সোমবার ২৪ আগস্ট ২০২৬

সড়ক দুর্ঘটনায় আনসার সদস্য উজ্জল নিহত

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ২৪ আগস্ট ২০২৬ | হালনাগাদ:সোমবার ২৪ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


জামালগঞ্জ প্রতিনিধি ::

সুনামগঞ্জের শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় উজ্জ্বল হোসেন (২৭) নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। সোমবার (২৪ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার ডাবর সেচনী পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত উজ্জ্বল হোসেন জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের ছোট ঘাগটিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে। তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি ব্লাড ব্যাংক জামালগঞ্জের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন।


পরিবার সূত্রে জানা গেছে, ছুটিতে বাড়িতে এসেছিলেন উজ্জ্বল। সোমবার সকালে মৌলভীবাজারে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে ডাবর সেচনী পয়েন্ট এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


নিহতের বড় বোন শামীমা আক্তার বলেন, উজ্জ্বল ছুটি কাটাতে বাড়িতে এসেছিল। আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।


শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল্লাহ বলেন, সকাল আনুমানিক ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। মরদেহ থানা হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা হয়েছে। তারা থানায় আসছেন। পরিবারের সদস্যরা এলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এদিকে উজ্জ্বল হোসেন শুধু আনসার সদস্য হিসেবেই নয়, মানবিক কর্মকাণ্ডের জন্যও এলাকায় পরিচিত ছিলেন। দীর্ঘদিন ধরে অসহায় ও মুমূর্ষু রোগীদের জন্য রক্তের ব্যবস্থা করাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন তিনি। রক্তের প্রয়োজনে অসংখ্য মানুষের পাশে দাঁড়িয়ে স্থানীয়ভাবে একজন নিবেদিতপ্রাণ মানবিক কর্মী হিসেবে পরিচিতি লাভ করেন।


তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী, স্বেচ্ছাসেবী, রক্তদাতা ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।


আরও খবর




বাঙ্গরায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সড়ক দুর্ঘটনায় আনসার সদস্য উজ্জল নিহত

নওগাঁয় চোরাই গরুসহ গরু চোর গ্রেপ্তার

রুপগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল

বোদায় খেলার মাঠে অসুস্থ হয়ে শিক্ষার্থীর মৃত্যু

গাইবান্ধায় নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের পরিচিতি সভা

মুরাদনগরে নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু

নিউইয়র্কে নোয়াখালী সোনাইমুড়ীর যুবককে গুলি করে হত্যা

মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বি এন পির আনন্দ মিছিল

চিরিরবন্দরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শনে হুইপ মো. আখতারুজ্জামান মিয়া

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের মৃত্যু

চকরিয়ায় নারী নেত্রী ও মানবাধিকারকর্মী রুনা আক্তার এবং তার কন্যার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লায় গৃহবধূ হত্যাকান্ডের মামলায় শশুর-শাশুড়ি সহ ৩ জনের যাবজ্জীবন

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

অষ্টগ্রামে পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবা সহ তিন মাদক কারবারি আটক

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

আলোর পথ যুব সংঘের উদ্যোগে নৌকা ভ্রমন

৩২ বছরের সম্পর্কের টানে সৌদি থেকে গোয়াইনঘাটে কফিল, অসুস্থ কর্মচারীকে দেখতে ছুটে এলেন প্রবাসী মালিক

বিএনপি'র সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

রূপগঞ্জে সড়ক দূর্ঘটনায় নরসিংদী সরকারী কলেজের ছাত্র মুয়াজ নিহত

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

সাতক্ষীরায় চেয়ারম্যান মিলনের বিরুদ্ধে বিস্তর অভিযোগ, তদন্তের আশ্বাস ইউএনওর

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

আগামীকাল ডুয়েটে ভর্তি পরীক্ষা মহারণ, ক্যাম্পাসজুড়ে প্রস্তুতি সম্পন্ন

মনপুরার মনোয়ারা বেগম মহিলা কলেজ সরকারিকরণের উদ্যোগ, শিক্ষাঙ্গনে উচ্ছ্বাস


এই সম্পর্কিত আরও খবর

বাঙ্গরায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নওগাঁয় চোরাই গরুসহ গরু চোর গ্রেপ্তার

রুপগঞ্জে নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল

বোদায় খেলার মাঠে অসুস্থ হয়ে শিক্ষার্থীর মৃত্যু

গাইবান্ধায় নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের পরিচিতি সভা

মুরাদনগরে নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু

নিউইয়র্কে নোয়াখালী সোনাইমুড়ীর যুবককে গুলি করে হত্যা

মাম্যাচিংকে জেলা পরিষদের চেয়ারম্যান করায় বান্দরবানে বি এন পির আনন্দ মিছিল

চিরিরবন্দরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শনে হুইপ মো. আখতারুজ্জামান মিয়া