শিরোনাম
লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ইউএনও'র বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা নাঙ্গলকোট থানায় অভিযোগে চারদিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার যতইদিন যাচ্ছে বারদী ইউনিয়নের মানুষের মন জয় করে জনপ্রিয়তার অবস্থান তৈরি করছেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলী লালমোহনে জালিয়াতির মাধ্যমে কর্মচারী এমপিওভুক্তির অপচেষ্টা,অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬
মঙ্গলবার ৩০ জুন ২০২৬

সরস্বতী পূজা; প্রতিমায় রং-তুলির আঁচড়ে ব্যস্ত শিল্পীরা

প্রকাশিত:রবিবার ০২ ফেব্রুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ০২ ফেব্রুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

আলমগীর হোসেন 

 খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :


সরস্বতী পূজা ঘিরে চলছে প্রতিমা তৈরি ও প্রস্তুতি। আগামী ৩ ফেব্রুয়ারি (সোমবার) সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী পূজা উপলক্ষে শেষ মুহূর্তে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন দিনাজপুরের খানসামা উপজেলার মৃৎ শিল্পীরা। কাঁদামাটি, বাঁশ ও খড় দিয়ে সরস্বতী প্রতিমার কাঠামো ও মাটির কাজ শেষ হয়েছে। এখন কারিগররা সরস্বতী প্রতিমার রূপ ফুটিয়ে তুলতে রং-তুলির আঁচড় দিতে ব্যস্ত। রং-তুলির কাজ শেষে প্রতিমা পূজা শুরু হওয়ার আগ পর্যন্ত বিক্রয় হবে। তবে গত কয়েক বছরের চেয়ে এবছর সরস্বতী পূজার আয়োজন কমে যাওয়ায় প্রতিমা কেনার চাহিদার সংখ্যা কিছুটা কমেছে বলে এই প্রতিবেদককে জানিয়েছেন মৃৎ শিল্পীরা।


সরোজমিনে শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার উপজেলার পাকেরহাট ধানহাটি রোড ও হাসপাতাল রোড এলাকায় গিয়ে দেখা যায়, শিল্পীরা সরস্বতী প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন। তাদের সুনিপুণ হাতে তৈরী হচ্ছে বিভিন্ন আকারের প্রতিমা। পছন্দ অনুযায়ী প্রতিমার অর্ডার ও ক্রয় করতে ক্রেতাদের আনাগোনা বেড়েছে। সেই সাথে খানসামা সেন পাড়া, পাকেরহাট আদর্শগ্রাম ও কাচিনীয়াসহ উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিমা তৈরী হচ্ছে।


মৃৎশিল্পী ও সনাতন ধর্মাবলম্বী ছাত্রদের সাথে কথা বলে জানা যায়, সনাতন ধর্ম মতে বিদ্যার দেবী সরস্বতী। সনাতন শিক্ষার্থীরা আশীর্বাদ লাভের আশায় প্রতিবছর পঞ্জিকা মতে মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী দেবীর পূজা করে থাকেন। এসময় বাড়িতে বাড়িতে নির্মাণ করা অস্থায়ী মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানে পূজা উদযাপনে শিক্ষার্থীদের মাঝে আগ্রহ দেখা যাচ্ছে। তবে প্রতিমা তৈরীর সরঞ্জামাদির মূল্য বৃদ্ধি হওয়ায় প্রতিমার দাম চলতি বছর বৃদ্ধি পেয়েছে। গতবছরের চেয়ে প্রতিমা প্রতি এবছর ২০০-১০০০ টাকা দাম বৃদ্ধি পেয়েছে।



পাকেরহাট ধানহাটি রোডের প্রতিমা তৈরী ও বিক্রয়কারী ধর্মদেব রায় বলেন, প্রতিমা তৈরীর সকল জিনিসপত্রের দাম বেশী তাই প্রতিমার দাম কিছুটা বেড়েছে। আকারভেদে ১০০০ টাকা থেকে ৬০০০ টাকা পর্যন্ত প্রতিটি প্রতিমা বিক্রয় করা হচ্ছে। বর্তমান সময়ে দ্রব্যমূল্যের দাম বেশী হওয়ায় প্রতিমা তৈরী-বিক্রি করে লাভ এখন কম। তবুও এই কাজের প্রতি আগ্রহ থেকে তৈরী ও বিক্রি করছি।


পাকেরহাট হাসপাতাল রোডের প্রতিমা তৈরীর কারিগর নরেশ রায় রায় বলেন, প্রায় ২০ বছর ধরে এই কাজের সাথে সম্পৃক্ত আছি। জিনিসপত্রের দাম বেশী হওয়ায় লাভ কম তবুও ঐতিহ্য টিকিয়ে রাখতে বিভিন্ন পূজায় প্রতিমা তৈরীর কাজ করে নিজের চলার মত উপার্জন হয়। তবে এই বছর আগের তুলনায় প্রতিমার চাহিদা কম বলে তিনি জানান।


প্রতিমা অর্ডার দিতে আসা প্রশান্ত রায় দীপ্ত নামে এক শিক্ষার্থী বলেন, প্রতি বছরে মত এবারও সরস্বতী পূজা উদযাপন করব। তাই পছন্দের প্রতিমা অর্ডার দিতে এসেছি। তবে এবার দাম একটু বেশী। তবুও বিদ্যার দেবীর পূজা-অর্চনা করতে স্কুল ও বাসায় সল্প পরিসরে আয়োজনের চেষ্টা চলছে। 


খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, সরস্বতী পূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশ নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে। তবুও সবাইকে সজাগ থাকার আহ্বান রইলো। 


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: কামরুজ্জামান সরকার বলেন, শান্তিপূর্ণ পরিবেশে সরস্বতী পূজা উদযাপন করতে সকলকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। আশাকরি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।


আরও খবর




লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চাকুরীবিধিমালা উপেক্ষা করে মানববন্ধনে অংশ নিলেন সরকারি কর্মকর্তা কর্মচারিরা ...আইনি ব্যাবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের

রাণীনগরে দুই মাদক কারবারি আটক

গোপালপুর পৌরসভার ৩১ কোটি ৪২ লাখ টাকার বাজেট ঘোষণা

বোয়ালখালী পৌরসভায় ২০২৬-২৭ অর্থ বছরের ৪১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল

নারায়ণগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও অর্থ জরিমানা

মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ইউএনও'র

বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

টাঙ্গুয়ার হাওর রক্ষায় সিদ্ধান্ত অনেক, বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ

রুবেল সভাপতি, নজরুল সম্পাদক : নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের কমিটি, অভিষেক ও শপথ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো


এই সম্পর্কিত আরও খবর

লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চাকুরীবিধিমালা উপেক্ষা করে মানববন্ধনে অংশ নিলেন সরকারি কর্মকর্তা কর্মচারিরা ...আইনি ব্যাবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের

রাণীনগরে দুই মাদক কারবারি আটক

গোপালপুর পৌরসভার ৩১ কোটি ৪২ লাখ টাকার বাজেট ঘোষণা

বোয়ালখালী পৌরসভায় ২০২৬-২৭ অর্থ বছরের ৪১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

নারায়ণগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও অর্থ জরিমানা