শিরোনাম
আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত নবাব ফয়জুন্নেছা কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণের দাবীতে মানববন্ধন অষ্টগ্রামে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল ডাক্তার শূন্য দেখার কেউ নেই অভিযোগ এলাকাবাসী গঙ্গাচড়ায় তিস্তায় আকস্মিক ভাঙন,পরিদর্শনে উপজেলা বিএনপির নেতারা
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬
একদিনে ফেরত ৮ ট্রাক চাল

সঠিক মান রক্ষা না করেই চাল সরবরাহ করছে সরকারি খাদ্য গুদাম

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:মঙ্গলবার ২০ আগস্ট ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ২০ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

সঠিক মান রক্ষা না করেই খাদ্য সংরক্ষণাগারে চাল সরবরাহ করছে অনেক সরকারি খাদ্য গুদাম। নির্দিষ্ট মাত্রার বেশি আর্দ্রতা, মরা, অপুষ্ট আর ভাঙা দানা মিশ্রিত চাল সংরক্ষণাগার থেকে ফিরিয়ে দেয়ার চিত্র ধরা পড়েছে এখন টেলিভিশনের ক্যামেরায়।


একদিনে ৮ ট্রাক চাল বাতিল করে ফেরত দেয়া হয়েছে। পরিদর্শকদের চোখ ফাঁকি দিতে পারলে, এর ভুক্তভোগী হতে পারেন অল্প দামে চাল কেনা সরকারের বিভিন্ন প্রকল্পের সুফলভোগী সাধারণ মানুষ।


রংপুর ও রাজশাহী বিভাগের প্রায় সকল সরকারি খাদ্য গুদামে সংগৃহীত চাল সংরক্ষণের জন্য পাঠানো হয় বগুড়ার সান্তাহার কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারে। গুদামের সামনে অপেক্ষায় চাল ভর্তি বেশ কয়েকটি ট্রাক। সবুজ সংকেত পেলেই চাল খালাস করে চলে যাবে ট্রাকগুলো।


এখন টেলিভিশনের ক্যামেরায় ধরা পড়লো অন্যরকম দৃশ্য। নমুনা সংগ্রহের পর খাদ্য পরিদর্শকরা জানালেন, নির্দিষ্ট মাত্রার বেশি আর্দ্রতা, মরা, অপুষ্ট ও ভাঙ্গা দানা মিশ্রিত এসব চাল সংরক্ষণাগারে রাখার অনুপযোগী।


বগুড়ার সান্তাহার কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারের শেখ মো. জাকারিয়া হাসান বলেন, ‘চাল সংরক্ষণে যে নির্দেশ রয়েছে সেখানে থ্রিডির নির্ধারিত মাত্রা পয়েন্ট ফাইভ। কিন্তু এখানে পয়েন্ট ফাইভের বেশি রয়েছে। এজন্য চালটা নেয়া যাবে না।’


সান্তাহার কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারের খাদ্য পরিদর্শক খান মো. কামরুল হাসান বলেন, ‘ভোক্তা পর্যায়ে চাল যেতে আট থেকে নয় মাস সময় লাগবে। এ চাল এখানে রাখা হলে সেগুলো নষ্ট হয়ে যাবে এবং ওজন অনেক কমে যাবে।’


শতকরা সর্বোচ্চ ১৪ ভাগ আর্দ্রতা আর দেড় ভাগের বেশি থ্রিডি থাকায় ৮টি ট্রাকের সবগুলো চাল বাতিল করে ফেরত পাঠান সংরক্ষণাগারের ব্যবস্থাপক।


গাইবান্ধার বোনারপাড়া খাদ্য গুদাম থেকে পাঠানো এসব চালে কোন অনিয়ম নেই বলে এখন টেলিভিশনকে মোবাইলে জানান গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম পারভেজ।


ফোনকলে গাইবান্ধার বোনারপাড়া খাদ্য গুদামের এই কর্মকর্তা, ‘আমার চালগুলো ওখানে আছে, আপনারা দেখতে পারেন। আমি যে চালগুলো পাঠিয়েছি এগুলো কোনোদিক থেকে খারাপ হওয়ার কথা না।’


খাদ্য গুদাম থেকে কেন্দ্রীয় সংরক্ষণাগারে নিয়ে আসা চাল আবার ফেরত নেয়ার ক্ষেত্রে অতিরিক্ত সময়, অর্থের অপচয় হয় জানালেন পরিবহন সংশ্লিষ্টরা। তাদের দাবি, খাদ্যগুদাম সংশ্লিষ্টরা কৌশলে ভেজাল চাল সংরক্ষণাগারে নেয়ার চেষ্টা করেন।


খাদ্য গুদাম থেকে চাল পাঠানোর আগে সেখানে আর্দ্রতা ও থ্রিডি পরীক্ষা করে পাঠানোর নিয়ম থাকলেও তা ঠিকঠাক মানা হয় না বলে এমন বিড়ম্বনায় পড়তে হয়- জানালেন সংরক্ষণাগারের এই কর্মকর্তা।


সান্তাহার কেন্দ্রীয় খাদ্য সংরক্ষাণাগারের ব্যবস্থাপক মো. তারিকুল ইসলাম বলেন, ‘অনিচ্ছাকৃত এমন ভুল এক দুইটা হতে পারে। ইচ্ছাকৃত তো আছেই। এটা অপরাধের মধ্যে পড়ে।’


চলতি বছরের জুন থেকে ১৯ আগষ্ট পর্যন্ত এই সংরক্ষণাগারে ৪৩ হাজার ৭৬৫ মেট্রিক টন চাল রাখা হয়েছে। একই সময়ে নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, রংপুরসহ বিভিন্ন জেলার খাদ্য গুদাম থেকে পাঠানো ৪২টি ট্রাকের ৮৪০ টন চাল বাতিল করে তা ফেরত দিয়েছে কর্তৃপক্ষ। 


আরও খবর




আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত

বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত

১৪ মাস পর উদ্ধার নিখোঁজ শিশু, যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ

রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

হালুয়াঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল, নারীদের সেলাই মেশিন ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত

রাজবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ কর্মসূচি অনুষ্ঠিত

অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না- সাতক্ষীরায় আইনমন্ত্রী

বোদায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ২০২৬

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প