শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

সুদ ব্যবসা দেখবে প্রশাসন, তুই অনলাইন সাংবাদিক” তথ্য সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার সাংবাদিক

প্রকাশিত:শনিবার ২৩ মে ২০২৬ | হালনাগাদ:শনিবার ২৩ মে ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

‎“ ‎ ‎মোঃ কাওছার আহম্মেদ, গাইবান্ধাঃ ‎ ‎গাইবান্ধা সদর উপজেলার ৫ নং বল্লমঝাড় ইউনিয়নের উত্তরধানঘড়া গ্রামে সমিতির নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে সুদ ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের একাধিক অভিযোগের ভিত্তিতে সরেজমিনে তথ্য সংগ্রহ করতে গিয়ে অপমানজনক আচরণ, কটূক্তি ও হেনস্তার শিকার হয়েছেন এক সাংবাদিক। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। ‎ ‎জানা গেছে, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক আলোকিত সকাল ও The Muslim Times পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি মোঃ কাওছার আহম্মেদ অভিযোগের সত্যতা যাচাইয়ে উত্তরধানঘড়া গ্রামের ধানঘড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফারুকের চায়ের দোকান সংলগ্ন এলাকায় তথ্য সংগ্রহে যান। এ সময় স্থানীয় বাসিন্দা মৃত খোকা মিয়ার ছেলে বাবু হঠাৎ উত্তেজিত হয়ে সাংবাদিকের প্রতি ক্ষোভ প্রকাশ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। ‎ ‎প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তথ্য সংগ্রহ চলাকালে বাবু সাংবাদিককে উদ্দেশ্য করে বলেন, ‎“এই গ্রামে সুদ ব্যবসা হয় কিনা সেটা দেখবে প্রশাসন, তুই অনলাইন সাংবাদিক।” ‎এ সময় তিনি আরও অশালীন ভাষায় গালাগাল ও কটূক্তি করেন বলেও অভিযোগ রয়েছে। ‎ ‎ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সচেতন মহলের দাবি, কোনো অনিয়ম বা অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্বের অংশ। একজন সংবাদকর্মীকে এভাবে অপমান ও হেনস্তা করা স্বাধীন সাংবাদিকতা এবং মতপ্রকাশের পরিবেশের জন্য উদ্বেগজনক বার্তা বহন করে। ‎ ‎সাংবাদিক মোঃ কাওছার আহম্মেদ বলেন, ‎“আমি দীর্ঘদিন ধরে পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছি। সমাজের অসঙ্গতি ও অনিয়ম তুলে ধরাই একজন সাংবাদিকের দায়িত্ব। জনস্বার্থে তথ্য সংগ্রহ করতে গিয়ে এ ধরনের আচরণের শিকার হওয়া অত্যন্ত দুঃখজনক।” ‎ ‎এদিকে স্থানীয়দের অভিযোগ, উত্তরধানঘড়া এলাকায় সমিতির নাম ব্যবহার করে কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে সুদের কারবার পরিচালনা করছেন, যার কারণে অনেক সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিষয়টি প্রশাসনের মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ‎ ‎এ বিষয়ে ৫ নং বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান বলেন, ‎“সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা জনস্বার্থে তথ্য সংগ্রহ ও সত্য তুলে ধরার কাজ করেন। কোনো সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ কাম্য নয়। যদি এলাকায় সুদ ব্যবসা বা অন্য কোনো অনিয়মের অভিযোগ থাকে, তাহলে প্রশাসন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপদ ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত হওয়া উচিত। ‎ ‎সচেতন মহল মনে করছেন, অভিযোগের সত্যতা উদঘাটনের পাশাপাশি সাংবাদিকদের নিরাপদ ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করাও জরুরি। তারা বলেন, “সত্য প্রকাশের পথ রুদ্ধ করতে ভয়ভীতি বা হেনস্তা কোনো সমাধান নয়; বরং এতে সমাজের অনিয়ম আরও আড়ালে থেকে যায়।


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত