
মোঃ রহমত মন্ডল (তারাগঞ্জ) রংপুর প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৭ পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে তারাগঞ্জ থানা পুলিশ।গ্রেফতারকৃত ব্যক্তি হলেন জাহানুর ইসলাম (২৫), পিতা- আবেদ আলী , গ্রাম কুর্শা ডাঙ্গাপাড়া, তারাগঞ্জ, রংপুর।পুলিশ সূত্রে জানা যায়, (২১ মে )রাতে তারাগঞ্জ টু বুড়িরহাট বাজারগামী পাকা রাস্তার পার্শ্বে জৈনিক মিস্টার আলীর বাড়ির সামনে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৭ পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।তারাগঞ্জ থানা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





























