শিরোনাম
মুরাদনগরে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব ধুনটে ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত গঙ্গাচড়ায় তিস্তা নদীর মার্জিনাল ডাইকে ধস,হুমকির মুখে ইউনিয়ন পরিষদ লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল চন্দনাইশে গোয়াল ঘরে দুর্বৃত্তের আগুনে পুড়েছে ৭ গরু-মৃত-১ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন চন্দনাইশে পেশাজীবী দলের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে ১ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর
শনিবার ২৫ জুলাই ২০২৬
শনিবার ২৫ জুলাই ২০২৬

তাকওয়ার পোশাক কী?

আলোকিত ইসলাম ডেস্ক
প্রকাশিত:শনিবার ২৭ জুলাই ২০২৪ | হালনাগাদ:শনিবার ২৭ জুলাই ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

মাওলানা ফয়জুল্লাহ মুনির  


পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বস্ত্র ও পোশাকের নিয়ামতের কথা উল্লেখ করে ইরশাদ করেছেন, ‘হে বনী আদম, আমি তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা করেছি, যা তোমাদের লজ্জা স্থান আবৃত করে এবং তা (তোমাদের জন্য) শোভাস্বরূপ। বস্তুত তাকওয়ার যে পোশাক সেটাই সর্বোৎকৃষ্ট। এগুলো আল্লাহর নিয়ামতরাজির অন্যতম। যেন তারা উপদেশ গ্রহণ করে।’ (সুরা আ’রাফ (০৭): ২৬)


উপরোক্ত আয়াতে কারীমায় লক্ষণীয় বিষয় হলো, আল্লাহ তায়ালা বাহ্যিক পোশাকের বাইরে আরেকটি পোশাকের কথা উল্লেখ করেছেন। আর তা হচ্ছে, ‘লিবাসুত তাকওয়া’ বা তাকওয়ার পোশাক। সঙ্গে এ কথাও বলে দিয়েছেন যে, বাহ্যিক পোশাকের চেয়ে লিবাসুত তাকওয়াই অধিক উৎকৃষ্ট। কারণ বাহ্যিক পোশাক তো কেবল গরম বা ঠান্ডার তীব্রতা থেকে আমাদের রক্ষা করতে পারে। পক্ষান্তরে লিবাসুত তাকওয়া মুমিনদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। তাছাড়া দুনিয়াবি পোশাক সর্বোচ্চ দুনিয়ায় অল্প কিছুদিনের জন্য কাজে আসবে। অথচ লিবাসুত তাকওয়া এমন পোশাক, যেটা দুনিয়াতেও মুমিনদেরকে সব অনিষ্ট থেকে হেফাজত করবে, আবার পরকালেও সেটা কাজে দেবে।


তবে ‘লিবাসুত তাকওয়া’ কী, কীভাবে আমরা তা অর্জন করব— কোরআনের আয়াতের ‘লিবাসুত তাকওয়া’ শব্দবন্ধের ব্যাখ্যায় সালাফে সালেহীন বেশ কিছু বিষয় উল্লেখ করেছেন। তাকওয়ার লিবাস ধারণ করতে চাইলে আমাদেরকে এসব বিষয়ই হাসিল করতে হবে। সংক্ষেপে আমরা বিষয়গুলো তুলে ধরছি—

নবীর মুখে কোরআন শুনে উতবার মুগ্ধতা!


১. ঈমান ও ইসলাম: যেহেতু মানুষের জন্য সবচেয়ে ক্ষতিকর বিষয় হচ্ছে কুফর। আর দ্বীন ও ঈমান মানুষকে এ ভয়াবহ ক্ষতি থেকে রক্ষা করে। তাই অনেকেই লিবাসুত তাকওয়ার ব্যাখ্যায় ঈমান ও ইসলামের কথা উল্লেখ করেছেন।


২. সৎ কাজ: জাহান্নামের আগুন থেকে বাঁচতে সৎ কাজের কোনো বিকল্প নেই। এজন্য ‘লিবাসুত তাকওয়া’ হিসেবে কোনো কোনো মনীষী সৎ কাজের বিষয়টি তুলে ধরেছেন।

পবিত্র আশুরা দিবসে করণীয় ও বর্জনীয়


৩. উত্তম পথ: যে কোনো বিষয়ে সফলতা লাভের জন্য সঠিক পথ ও পন্থা অবলম্বন করা প্রথম কর্তব্য। পরকালীন কাজের ক্ষেত্রেও অনুরূপ। সেই বিবেচনায় লিবাসুত তাকওয়া ধারণ করতে হলে উত্তম পথে নিজেকে চালিত করা অনেক বেশি জরুরি।


৪. আল্লাহর ভয়: তাকওয়ার মৌলিক কথাই হচ্ছে, সব কাজে-কর্মে একমাত্র আল্লাহর হুকুম মেনে চলা এবং তাঁর নিষিদ্ধ বিষয়কে ভয় করে চলা। তাই লিবাসুত তাকওয়া গ্রহণ করতে হলে অবশ্যই অন্তরে আল্লাহর ভয় অর্জন করতে হবে।

দাম্পত্য-সুখ অর্জনে ইসলামের নির্দেশনা


৫. লজ্জাশীলতা: এটি এমন একটি গুণ, যা মানুষকে সব ধরনের বিবস্ত্রতা ও বেহায়াপনা থেকে রক্ষা করে। সে মানুষের সামনে যেমন লজ্জাজনক কাজ থেকে বিরত থাকে, তেমনি আপন রবের অপছন্দনীয় কাজ করতেও লজ্জাবোধ করে। যার দরুন লজ্জাশীল ব্যক্তি খুব সহজেই লিবাসুত তাকওয়া অর্জনে সক্ষম হন।


৬. বাহ্যিক পোশাক: উপরোক্ত গুণাবলির পাশাপাশি আমাদের বাহ্যিক পোশাক এবং চালচলনও এমন হওয়া উচিত, যা তাকওয়ার পরিচায়ক। (দ্র. তাফসীরে তবারী ১২/৩৬৬-৩৬৮)


লিবাসুত তাকওয়া এমন কোনো পোশাক নয়, যেটা মার্কেট থেকে কিনে এনে গায়ে জড়ানো যাবে। বরং এর জন্য চাই নিরলস চেষ্টা ও মুজাহাদা। পাশাপাশি আল্লাহ তায়ালার দরবারে দোয়া-মোনাজাত এবং রোনাজারিও কাম্য।


বিখ্যাত সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, তিনি প্রায়ই তাঁর দোয়ায় বলতেন, ‘হে আল্লাহ, আমাদেরকে লিবাসুত তাকওয়া দান করুন।’ (মুসান্নাফে ইবনে আবী শাইবা: ৩০১৪৮)


এমনিভাবে প্রখ্যাত দুই জন তাবেয়ী সাঈদ ইবনে আবিল হাসান (রহ.) ও মালেক ইবনে দীনার (রহ.) এভাবে দোয়া করতেন— ‘হে আল্লাহ, আমাদেরকে ঈমানের ভূষণে সজ্জিত করুন এবং তাকওয়ার আচ্ছাদনে আবৃত করুন।’ (মুসান্নাফে ইবনে আবী শাইবা: ৩০৫০৬)


লিবাসুত তাকওয়া হাসিলের আরেকটি উপায় হচ্ছে, আল্লাহ তায়ালা আমাদেরকে দুনিয়াবি যেই পোশাক দান করেছেন, তার কৃতজ্ঞতা আদায় করা। এ কৃতজ্ঞতা যেমন জবানে উচ্চারণের মাধ্যমে, তেমনি পোশাকের যথাযথ ব্যবহারের মাধ্যমেও। উদাহরণস্বরূপ উল্লিখিত সুরা আ’রাফের (২৬ নম্বর) আয়াত নাজিলের প্রেক্ষাপট লক্ষ করা যায়। আয়াতটি নাজিল হয়েছিল কাফেরদের একটি মন্দ প্রথার অপনোদনে। তারা হজের সময় বিবস্ত্র হয়ে কা’বার তাওয়াফ করত এবং বলত, যেই কাপড় পরে আল্লাহর নাফরমানি করি, সেই কাপড় পরেই আবার আল্লাহর ঘরের তাওয়াফ করব! আল্লাহ তায়ালা শয়তানের এ ধোঁকার ব্যাপারে তাদেরকে সতর্ক করার জন্য উপরোক্ত আয়াতের মাধ্যমে প্রথমত পোশাকের নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। এরপর ইরশাদ করেছেন, ‘হে আদম সন্তান, শয়তান যেন তোমাদের কোনোভাবেই প্রতারিত করতে না পারে। যেভাবে সে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করেছিল, তাদের লজ্জাস্থান দেখানোর জন্য তাদের পোশাক সরিয়ে ফেলেছিল। সে ও তার দল তোমাদেরকে এমনভাবে লক্ষ করে যে, তোমরা তাদের দেখতে পাও না। নিশ্চয়ই যারা ঈমান আনে না, শয়তানকে আমি তাদের সহযোগী করেছি।’ (সুরা আ’রাফ (০৭): ২৭)


অতএব, পোশাকের যথাযথ ব্যবহারে আমাদের যত্নবান হতে হবে। পাশাপাশি এর যেন কোনো অপব্যবহার না হয় এবং তা সংগ্রহে আমরা যেন কোনো অপব্যয়ের শিকার না হই, সেদিকেও সতর্ক দৃষ্টি দিতে হবে।


আরও খবর




মুরাদনগরে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা উৎসব

ধুনটে ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

গঙ্গাচড়ায় তিস্তা নদীর মার্জিনাল ডাইকে ধস,হুমকির মুখে ইউনিয়ন পরিষদ

লালমোহনে বৃষ্টি উপেক্ষা করে হাজারো ভক্তের উল্টো রথযাত্রা

স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল

চন্দনাইশে গোয়াল ঘরে দুর্বৃত্তের আগুনে পুড়েছে ৭ গরু-মৃত-১

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে পেশাজীবী দলের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে ১ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বাঙ্গরায় ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

শ্রীপুর বাজারে মাদক নির্মূলে জনসচেতনতা সভা, কার্যকর কমিটি গঠনের আহ্বান পুলিশের

আমি যতদিন বেঁচে আছি, ততদিন জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের পাশে থাকব: ধর্মমন্ত্রী কায়কোবাদ

ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে রহিমপুর হেজাজিয়া এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা

ধর্মমন্ত্রী কায়কোবাদের সুস্থতা কামনায় নবীপুরে ইমাম-খতিবদের দোয়া

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

বিশ্বকাপের সবুজ গালিচায় নারায়ণগঞ্জের ছোট্ট আয়ানের পদচিহ্ন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

চাঁদপুরে হজ্জ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ভেড়ামারায় খুলনা বিভাগীয় প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

চিরিরবন্দরে বাংলাদেশ জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জাউয়াবাজারে হাইওয়ে পুলিশ ক্যাম্প উদ্বোধন : সড়ক নিরাপত্তায় নতুন দিগন্ত

ফিলিস্তিন নিয়ে হাবিব-আনাসের জাগরণী গান

"সংস্কার ও ফ্যাসিবাদের দৃশ্যত বিচার ছাড়া এই দেশের মানুষ নির্বাচনে যাবেনা" আফতাব উদ্দীন মোল্লা

হজের প্রথম ফ্লাইট ২৯ এপ্রিল, কঠোর নজরদারিতে থাকবে সংশ্লিষ্ট এয়ারলাইন্স-এজেন্সি

আল্লাহর দয়ার ছায়ায় শান্তির জীবন

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ