শিরোনাম
লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান লালমোহনে বাস চাপায় শিশু নিহত ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ
রবিবার ২৬ জুলাই ২০২৬
রবিবার ২৬ জুলাই ২০২৬

হজের প্রথম ফ্লাইট ২৯ এপ্রিল, কঠোর নজরদারিতে থাকবে সংশ্লিষ্ট এয়ারলাইন্স-এজেন্সি

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ২৭ এপ্রিল ২০২৫ | হালনাগাদ:রবিবার ২৭ এপ্রিল ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

বছর ঘুরে ফের এলো হজের মৌসুম। এক দিন পরই রাজধানীর আশকোনার হজ ক্যাম্প মুসল্লিদের পদচারণায় ভরে উঠবে। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ২৯ এপ্রিল প্রথম ফ্লাইটে সৌদি আরব পৌঁছবেন হজযাত্রীরা। সে লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে ধর্ম মন্ত্রণালয়। হজযাত্রীরা যেন কোন ধরনের হয়রানি ও ঝামেলার সম্মুখীন না হোন, সেজন্য সংশ্লিষ্ট এয়ারলাইন্স ও এজেন্সিগুলোকে রাখা হয়েছে কঠোর নজরদারির আওতায়।


‘রোড টু মক্কা’ চুক্তির অধীনে এবারও বাংলাদেশ অংশের ইমিগ্রেশন হবে হজ ক্যাম্পে। ইতোমধ্যেই প্রস্তুত হয়েছে বোর্ডিং ও ইমিগ্রেশন কাউন্টার। বসানো হয়েছে ফ্লাইট পরিচালনা করা তিনটি এয়ারলাইন্সের আলাদা বুথ। ২৪০০ যাত্রী ধারণ সক্ষমতার ডরমিটরিগুলোরও করা হয়েছে সংস্কার। এ ছাড়া, বাড়ানো হয়েছে এসির সংখ্যা।


আশকোনার হজ ক্যাম্প পরিচালক মো. লোকমান হোসেন বলেন, ‘আমাদের নিজস্ব বাজেটের আওতায় আমরা কিছু সংখ্যক এসি স্থাপন করেছি। এতে আমাদের ৬৫ লাখ টাকার মতো খরচ হয়েছে।’


২৯ এপ্রিল ভোর সোয়া ৩টায় জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়বে বিমানের প্রথম ফ্লাইট। অন্য সময়ের মতো এবারও হজের প্রথম ফ্লাইট পরিচালনায় থাকছেন রাষ্ট্রীয় এই বিমান সংস্থা। চলতি বছর বিমান প্রি-হজে ১১৮টি ফ্লাইট পরিচালনা করবে।


হজ এজেন্সিগুলোর সংগঠন হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলছেন, সময় মতো বাড়ি ভাড়া সম্পন্ন করায় এবারে ভিসা জটিলতার সম্ভাবনা নেই। তবে বাড়ি ভাড়ার সময়ের সঙ্গে ফ্লাইটের শিডিউলের সমন্বয়হীনতার শঙ্কা তার।


হাব মহাসচিব বলেন, ‘শুরুর দিকে ফ্লাইটের সমস্যা হবে না, যেহেতু বাড়ি ভাড়া আগে করা আছে। সেক্ষেত্রে আমরা ভিসা জটিলতার আশঙ্কা করছি না। এবার সৌদি সরকারের চাপে বাড়ি ভাড়া আগে করতে হয়েছে, কিন্তু তখন টিকিট করতে পারিনি। এখন শিডিউলের সাথে মিলিয়ে এয়ারলাইন্সগুলো টিকিট দিতে পারছে না।’


এদিকে, নিজেদের প্রথম হজ ব্যবস্থাপনাকে অন্য সময়ের থেকে ব্যতিক্রম করতে চায় ধর্ম মন্ত্রণালয়। প্রধান উপদেষ্টার পরামর্শে এরই মধ্যে হজযাত্রীদের জন্য মোবাইল অ্যাপের কাজ শেষ করা হয়েছে। এই অ্যাপ যুক্ত হলে সেবার মানে আমূল পরিবর্তন আসবে, এমন প্রত্যাশা ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের।


ধর্ম উপদেষ্টা বলছেন, এবারের হজ অন্য সময়ের থেকে ব্যতিক্রম হবে। হজযাত্রী পরিবহন করা ৩ এয়ারলাইন্স ও ৭০ লিড এজেন্সির ওপর কঠোর নজর রাখা হচ্ছে।


ধর্ম উপদেষ্টা জানান, মক্কা-মদিনায় কী কাজ, আজকে কোন দোয়া পড়বেন; এগুলো মোবাইল অ্যাপে ইনপুট দেওয়া হবে। এ ছাড়া, এই অ্যাপের মাধ্যমে বাংলাদেশ থেকে যে কেউ জানতে পারবেন, তাদের লোক এখন কোথায় আছেন। 


আরও খবর




লেবানন বাংলাদেশ অর্গানাইজেশন এর উদ্যোগে টিউবওয়েল বৃক্ষ বিতরণ ও দোয়া মাহফিল

ধর্মপাশায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিমপুরে সড়ক উন্নয়ন ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন শওকত হোসেন সরকার

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

সীতাকুণ্ডে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন

পোরশার সড়কে অপরাধ ও মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা ও পুলিশ বক্স উদ্বোধন

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় কুমিল্লা জোনের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লালমোহনে বাস চাপায় শিশু নিহত

ক্যান্সার আক্রান্ত শিক্ষকের পাশে লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি

জামালগঞ্জে এসিল্যান্ড"র বদলিজনিত বিদায় সংবর্ধনা

সস্তা জনপ্রিয়তার নামে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট,উপজেলা প্রকৌশলীর ক্ষোভ

সেনবাগে স্টার লাইন সুইটস্-এর ৪০তম শাখার শুভ উদ্বোধন

বৃত্তি পরীক্ষার ফল নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে সুন্দরগঞ্জে মানববন্ধন

শেরপুর-নালিতাবাড়ী সড়কের শেখহাটি গাজীরখামার অংশ এখন মরণফাঁদ : চরম দুর্ভোগে লাখো মানুষ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী