শিরোনাম
লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা গ্রেপ্তার বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ সংগ্রাম আর সত্যের পথে সাংবাদিক শফিকুল ইসলাম আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এসিড মেরে জ্বলসে দেয়ার হুমকি,মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ লালমোহনে ২৩ পিস ইয়াবাসহ গ্রেফতার-১ পদ-পদবি নয়, আদর্শ ও ঐক্যের রাজনীতি চান অষ্টগ্রাম ছাত্রদলের তরুণ নেতা অনিক
বুধবার ১১ নভেম্বর ২০২৬
বুধবার ১১ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলে প্ল্যানবিহীন ‘মক্কা টাওয়ার’ নির্মাণে চরম ভোগান্তি,ক্ষোভে উত্তাল এলাকাবাসী

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ০৩ ডিসেম্বর ২০২৫ | হালনাগাদ:বুধবার ০৩ ডিসেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image


আবু রায়হান, স্টাফ রিপোর্টার


টাঙ্গাইল পৌরসভার বিশ্বাস বেতকা এলাকার ঘটকবাড়ি সড়কে বহুতল ভবন মক্কা টাওয়ার নির্মাণকে কেন্দ্র করে চরম ভোগান্তিতে পড়েছে আশপাশের কয়েকশো বাসিন্দা। যথাযথ প্ল্যান, অনুমোদন ও রাস্তা নিরাপত্তা ব্যবস্থা ছাড়া ভবন নির্মাণ করায় এলাকা জুড়ে তৈরি হয়েছে ক্ষোভ ও উদ্বেগ


স্থানীয় বাসিন্দা সারোয়ার আলম টাঙ্গাইল পৌরসভায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, আব্দুল মান্নান ও তার সহযোগীরা ‘মক্কা টাওয়ার’ নামের বহুতল ভবন নির্মাণ করায় প্রতিদিন প্রায় দুই থেকে তিনশ মানুষ ভোগান্তিতে পড়ছেন।


তিনি বলেন,“ভবন নির্মাণের কারণে আমার বাড়ির সামনের মূল রাস্তা বন্ধ করে দিয়েছে। ভাড়াটিয়াদের যাতায়াতেও সমস্যা হচ্ছে। প্রতিদিনই প্রচণ্ড শব্দদূষণ, বালু ইটের স্তূপ ও কাঁদামাটিতে হাঁটা দায় হয়ে গেছে।


এদিকে আরেক বাসিন্দা সাহানা আক্তার বেবিও অভিযাগ দায়ের করেছেন,তিনি  জানান,“এই ভবন নির্মাণের কারণে দিনের পর দিন রাস্তায় যাওয়া যায় না। বিশেষ করে স্কুল-কলেজ পড়ুয়া ছেলেমেয়েরা বিপাকে পড়ে। বালু–খোয়ার ধুলায় ঘরের দরজা–জানালা পর্যন্ত খুলে রাখা যায় না।”


এলাকাবাসীর আরও অভিযোগ, বহুতল ভবনটির কোনো অনুমোদিত নকশা নেই, নির্মাণসামগ্রী পুরো রাস্তাজুড়ে ফেলে রাখা হয়, নিরাপত্তামূলক বেষ্টনী না থাকায় দুর্ঘটনা ঘটার ঝুঁকি সর্বদাই থাকে, জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স বা গাড়ি রাস্তা দিয়ে চলাচল করতে পারে না। এবং পায়ে হেটেও যাওয়ার রাস্তা নেই।


স্থানীয়রা বলেন,“এভাবে পরিকল্পনাহীনভাবে বহুতল ভবন নির্মাণ হলে ভবিষ্যতে বড় বিপদ ঘটতে পারে। রাস্তা বন্ধ করে ভবন নির্মাণ করা আইনগতভাবেও অপরাধ। আমরা এর সঠিক তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা চাই।”


বিষয়টি জানতে চাইলে টাঙ্গাইল পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান এর অফিসে যোগাযোগ করা হয়। তিনি বলেন এবিষয়ে কথা বলতে পারবেন না। 


অভিযুক্ত আব্দুল মান্নান ও ইউসুফের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে পাওয়া যায়নি। 


ভুক্তভোগীরা পৌরসভার সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ এবং ভবন নির্মাণের অনুমোদন যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


আরও খবর




লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

৩ কিলোমিটার সড়কে ২৭ বাঁক, আতঙ্কে চালক-যাত্রীরা

লালপুরে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ, যুবলীগ-ছাত্রলীগকে প্রতিহতের হুঁশিয়ারি

কাশিমপুরে ছাত্রলীগের মশাল মিছিল ও লকডাউন কর্মসূচি ঘিরে আটক ৩

গোয়াইনঘাটে মা ও শিশু সহায়তা কর্মসূচির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতার

টাঙ্গুয়ার হাওরে অবৈধ জাল ধ্বংসের পর প্রতিশোধের হামলা,রক্তাক্ত নৌকার মাঝি

রাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত

মুরাদনগর ​কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা গ্রেপ্তার

বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরিত: কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০

সংগ্রাম আর সত্যের পথে সাংবাদিক শফিকুল ইসলাম

আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এসিড মেরে জ্বলসে দেয়ার হুমকি,মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি


এই সম্পর্কিত আরও খবর

লালমোহনে ৫০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

আমতলীতে জমি নিয়ে বিরোধ,গান পাউডার দিয়ে ঘর জালিয়ে দেয়ার হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

সেনবাগে আওয়ামীলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার

৩ কিলোমিটার সড়কে ২৭ বাঁক, আতঙ্কে চালক-যাত্রীরা

লালপুরে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ, যুবলীগ-ছাত্রলীগকে প্রতিহতের হুঁশিয়ারি

কাশিমপুরে ছাত্রলীগের মশাল মিছিল ও লকডাউন কর্মসূচি ঘিরে আটক ৩

গোয়াইনঘাটে মা ও শিশু সহায়তা কর্মসূচির ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

রাণীনগরে ছিনতাইয়ের ঘটনায় এসআরবির অভিযানে ২জন গ্রেফতার

টাঙ্গুয়ার হাওরে অবৈধ জাল ধ্বংসের পর প্রতিশোধের হামলা,রক্তাক্ত নৌকার মাঝি

রাণীনগরে মারপিটে গ্রামপুলিশসহ ৬জন আহত