শিরোনাম
আখাউড়ায় ছাত্রদলের নতুন কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ লাকসামে মানবতার ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান শেরপুরের গারো পাহাড়ে অস্ত্রের মুখে রাবির ৮ শিক্ষার্থীর সর্বস্ব ছিনতাই শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে মাটিচাপা,সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩ লালমোহনের ৯৯টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ! প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্বাভাবিক পাঠদান কার্যক্রম ব্যাহত মিঠামইন ঘাগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মাঠে নেমেছেন পল্লী চিকিৎসক মোহাম্মদ উজ্জ্বল হোসাইন কমলনগর খাসজমি দখলের ভিডিও করায় সাংবাদিকের হামলা লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৩ হাওরে বোরো চাষের প্রস্তুতি,৪০ হাজার হেক্টরে আবাদের লক্ষ্য
শনিবার ১৪ নভেম্বর ২০২৬
শনিবার ১৪ নভেম্বর ২০২৬

তাপদাহে জনজীবন বিপর্যস্ত, বেড়েছে ডায়রিয়া ও জ্বরের রোগী

প্রকাশিত:বৃহস্পতিবার ১২ জুন ২০২৫ | হালনাগাদ:বৃহস্পতিবার ১২ জুন ২০২৫ | অনলাইন সংস্করণ

Image






আলমগীর হোসেন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:



গত কয়েকদিনের তীব্র তাপদাহে বিপর্যস্ত উত্তরের জেলা দিনাজপুরের খানসামা উপজেলার জনজীবন। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে ডায়রিয়া ও জ্বরের রোগীর সংখ্যা। এদের মধ্যে প্রাপ্ত বয়স্কদের চেয়ে শিশু রোগীও আছে। গত এক সপ্তাহে হঠাৎ করে গরম বৃদ্ধির কারণে রোগীর সংখ্যা বাড়ায় সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।


বুধবার (১১ মে) দুপুরে পাকেরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ, মহিলা ও শিশু ওয়ার্ড ঘুরে দেখা যায়, ৫০ শয্যার হাসপাতাল হলেও রোগী ভর্তি আছে প্রায় ৬৯ জন। এর মধ্যে ডায়রিয়া রোগীর সংখ্যা ১৫ জন, জ্বরের রোগী সংখ্যা ০৩ জন ও হিটস্ট্রোকে ভর্তি আছেন ১ জন রোগী। ডায়রিয়া, জ্বর ও হিটস্ট্রোকের রোগীসহ বিভিন্ন রোগীর সংখ্যা বেশী জনবলের চেয়ে বেশি। তবুও রোগীদের সেবা দিতে কর্মরত চিকিৎসক, নার্স-মিডওয়াইফ ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতার ঘাটতি নেই।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত সপ্তাহ থেকে তাপমাত্রা বৃদ্ধির সাথে এই উপজেলায় ডায়রিয়া, জ্বর ও হিটস্ট্রোকের রোগীর প্রকোপ বেড়ে যায়। জরুরি বিভাগে প্রতিদিন গড়ে ২৫-৩০ জন ডায়রিয়া রোগী, ৫৫-৬০ জন জ্বর ও ৫-৭ জন হিটস্ট্রোকে আক্রান্ত রোগী সেবা নিতে আসছেন। এর মধ্যে ঈদের পরেরদিন থেকে গড়ে ১৫ জন ডায়রিয়া রোগী হাসপাতালে ভর্তি আছেন।


দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, ১১ জুন দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দুপুর ১২ টায় তাপমাত্রা ছিল ৩৫.০ ডিগ্রি সেলসিয়াস ও বাতাসের আর্দ্রতা ৫৭%।


উপজেলার ছাতিয়ানগড় থেকে আসা দেলোয়ার ইসলাম বলেন, ভ্যাপসা গরমে সবাই অতিষ্ঠ হয়ে পড়েছি। আমার ০৮ বছর বয়সী ভাতিজার হঠাৎ করে বমি ও পাতলা পায়খানা শুরু হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থের পথে।


ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি উপজেলার পাকেরহাট এলাকার শামসুল হক (৪২) দৈনিক আলোকিত সকল পত্রিকাকে বলেন, আমরা কর্মজীবি মানুষ কাজেই তীব্র গরমেও বাইরে কাজ করতে হয়। কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ি। জরুরী বিভাগে আসলে চিকিৎসকের পরামর্শে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড ইনচার্জ বৃষ্টি রায় দৈনিক আলোকিত সকল পত্রিকাকে জানান, বর্তমানে ওয়ার্ডে গড়ে প্রতিদিন ১৫ জনের বেশি ডায়রিয়া রোগী ভর্তি থাকছেন। রোগীদের চাপ বাড়লেও সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছেন তাঁরা।




এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.শামসুদ্দোহা মুকুল দৈনিক আলোকিত সকাল পত্রিকাকে বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে ডায়রিয়া, জ্বর, বমি ও হিটস্ট্রোকের রোগীর সংখ্যা বেড়েছে। এ সময়ে বয়স্ক ও শিশুদের প্রতি যত্নশীল থাকতে হবে। পাতলা পায়খানা শুরু হলে শিশুকে মুখে খাবার স্যালাইন বার বার খাওয়ানো ও মায়ের বুকের দুধও খাওয়াতে হবে। প্রয়োজনে হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তিনি আরো বলেন, হাসপাতালে ভর্তি রোগীদের সেবায় সাধ্যমত কাজ করে যাচ্ছি।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার দৈনিক আলোকিত সকল পত্রিকাকে বলেন, বর্তমান সময়ে তীব্র গরমে হিট স্ট্রোক, পানিশূন্যতার মত মারাত্মক স্বাস্থ্য সমস্যা হতে পারে। তাপ প্রবাহের সময় ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বাড়ে। এইজন্য সচেতনতা বৃদ্ধিতে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও ইউনিয়ন পরিষদ কাজ করছে।


আরও খবর




মধ্যনগর-কলমাকান্দা সড়ক সারা বছর চলাচলের উপযোগী করার দাবিতে মানববন্ধন

আখাউড়ায় ছাত্রদলের নতুন কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে হালুয়াঘাটে মশাল মিছিল

লাকসামে মানবতার ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজবাড়ীতে প্রবাসীর বাড়িতে হামলা স্ত্রী সন্তানকে কুপিয়ে জখম,স্বর্ণ অলঙ্কার সহ নগদ টাকা নেওয়ার অভিযোগ

রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিচ্ছে লাকসাম রেলওয়ে জংশনের ৮ নিরাপত্তা কর্মী।

কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান

শেরপুরের গারো পাহাড়ে অস্ত্রের মুখে রাবির ৮ শিক্ষার্থীর সর্বস্ব ছিনতাই

শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে মাটিচাপা,সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩

লালমোহনের ৯৯টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ! প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্বাভাবিক পাঠদান কার্যক্রম ব্যাহত

মিঠামইন ঘাগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মাঠে নেমেছেন পল্লী চিকিৎসক মোহাম্মদ উজ্জ্বল হোসাইন

ব্যবসায়ীদের আস্থায় বড় চমক,বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি খসরুল আলম

কমলনগর খাসজমি দখলের ভিডিও করায় সাংবাদিকের হামলা

লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৩

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩


এই সম্পর্কিত আরও খবর

মধ্যনগর-কলমাকান্দা সড়ক সারা বছর চলাচলের উপযোগী করার দাবিতে মানববন্ধন

আখাউড়ায় ছাত্রদলের নতুন কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে হালুয়াঘাটে মশাল মিছিল

লাকসামে মানবতার ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজবাড়ীতে প্রবাসীর বাড়িতে হামলা স্ত্রী সন্তানকে কুপিয়ে জখম,স্বর্ণ অলঙ্কার সহ নগদ টাকা নেওয়ার অভিযোগ

রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিচ্ছে লাকসাম রেলওয়ে জংশনের ৮ নিরাপত্তা কর্মী।

কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান

শেরপুরের গারো পাহাড়ে অস্ত্রের মুখে রাবির ৮ শিক্ষার্থীর সর্বস্ব ছিনতাই

শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে মাটিচাপা,সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩