শিরোনাম
আখাউড়ায় ছাত্রদলের নতুন কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ লাকসামে মানবতার ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান শেরপুরের গারো পাহাড়ে অস্ত্রের মুখে রাবির ৮ শিক্ষার্থীর সর্বস্ব ছিনতাই শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে মাটিচাপা,সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩ লালমোহনের ৯৯টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ! প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্বাভাবিক পাঠদান কার্যক্রম ব্যাহত মিঠামইন ঘাগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মাঠে নেমেছেন পল্লী চিকিৎসক মোহাম্মদ উজ্জ্বল হোসাইন কমলনগর খাসজমি দখলের ভিডিও করায় সাংবাদিকের হামলা লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৩ হাওরে বোরো চাষের প্রস্তুতি,৪০ হাজার হেক্টরে আবাদের লক্ষ্য
শনিবার ১৪ নভেম্বর ২০২৬
শনিবার ১৪ নভেম্বর ২০২৬

ঠাকুরগাঁও সরকারি হাসপাতালে নেই জলাতঙ্কের টিকা, বিপাকে রোগীরা

আলোকিত স্বদেশ ডেস্ক
প্রকাশিত:শনিবার ১৭ মে ২০২৫ | হালনাগাদ:শনিবার ১৭ মে ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

জলাতঙ্ক প্রতিরোধী টিকার সংকট দেখা দিয়েছে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে। হাসপাতালে মার্চ মাসে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া এক হাজার ডোজ টিকা এপ্রিলেই শেষ হয়ে গেছে। এতে চরম বিপাকে পড়েছেন সেবা নিতে আসা রোগীরা। নিরুপায় হয়ে কেউ কেউ চড়া দামে বাইরে থেকে কিনছেন। কেউ আবার টিকা না পাওয়ায় ভুগছেন দুশ্চিন্তায়।


গত কয়েক মাসে জলাতঙ্ক প্রতিরোধী টিকা নিতে আসা রোগীর হিসাব বিশ্লেষণ করে দেখা গেছে, প্রতিদিন আসেন ৩১ জন। তবে মে মাসে এ সংখ্যা দাঁড়িয়েছে ৬০-৭০ জনে। প্রতিদিন বহু রোগী টিকা না পেয়ে ফিরে যাচ্ছেন। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন ভুক্তভোগীরা। তাদের সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল সংশ্লিষ্টদের।


সম্প্রতি হাসপাতালটির টিকাকেন্দ্রে গিয়ে দেখা গেছে, টিকা নিতে এসে দাঁড়িয়ে রয়েছেন রোগী ও তাদের স্বজনেরা। অধিকাংশই এসেছেন জলাতঙ্কের দ্বিতীয় কিংবা তৃতীয় ডোজ নিতে। কেউ কেউ প্রথম ডোজ হাসপাতাল থেকে নিয়েছেন, কিন্তু দ্বিতীয় ডোজ নিতে এসে দেখে টিকা নেই।



চিকিৎসকেরা বলছেন, নির্দিষ্ট সময়ে ডোজ না নিলে আগের টিকার কার্যকারিতা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।


টিকা নিতে আসা মালেকা বেগম বলেন, গত সপ্তাহে আমার ছেলেকে কুকুরে কামড় দেয়। প্রথম ডোজটা এখান থেকেই পেয়েছিলাম। দ্বিতীয় ডোজের জন্য আসলাম কিন্তু টিকা নেই।


তিনি আরও বলেন, বাইরে থেকে ৬০০ টাকা দিয়ে কিনতে হয়েছে। দোকানদারেরা কখনো কখনো ৮০০ টাকাও নেন। আর দিনমজুর শফিকুল ইসলাম বলেন, শিয়ালের কামড়ে ডান পায়ে গভীর ক্ষত হয়েছে। ডাক্তার ইমিউনগ্লোবুলিন টিকা লিখে দিয়েছেন। দাম এক হাজার টাকা। এত টাকা আমার পক্ষে জোগাড় করা সম্ভব নয়।


হাসপাতাল সূত্র জানায়, চলতি জলাতঙ্ক প্রতিরোধী টিকা নিয়েছেন। সেই হিসাবে গড়ে প্রতিদিন ৩১ জন এ টিকা নেন। তবে মে মাসে এ সংখ্যা দাঁড়িয়েছে ৬০-৭০ জনে। মার্চ মাসে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া এক হাজার ডোজ এপ্রিলেই শেষ হয়ে গেছে। ইমিউনগ্লোবুলিন ভ্যাকসিন এখনো আসেনি।


হাসপাতালের জ্যেষ্ঠ স্টাফ নার্স মাসুদা খাতুন বলেন, প্রতিদিন নতুন রোগী আসছেন, কিন্তু সরবরাহ খুবই অপ্রতুল। লজ্জায় চোখ তুলে তাকাতে পারি না।


টিকাকেন্দ্রের ইনচার্জ জ্যেষ্ঠ স্টাফ নার্স লুবানা আক্তার বলেন, প্রতিদিন বহু রোগী টিকা না পেয়ে ফিরে যাচ্ছেন। তাদের ক্ষোভ সামলানো কঠিন হয়ে পড়ে। অথচ আমাদের হাতে কিছুই নেই।


ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মনজুরুল ইসলাম বলেন, জেলায় প্রতি মাসে র‍্যাবিস ও ইমিউনগ্লোবুলিন মিলিয়ে অন্তত ৫ হাজার ডোজ টিকার প্রয়োজন হয়। কিন্তু সরবরাহ আসে মাত্র ২০০-২৫০টি যা কিছুদিনের মধ্যে শেষ হয়ে যায়। তিনি আরও বলেন, নতুন করে চাহিদা পাঠানো হয়েছে। আশা করছি দ্রুত টিকা পাওয়া যাবে।


আরও খবর




মধ্যনগর-কলমাকান্দা সড়ক সারা বছর চলাচলের উপযোগী করার দাবিতে মানববন্ধন

আখাউড়ায় ছাত্রদলের নতুন কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে হালুয়াঘাটে মশাল মিছিল

লাকসামে মানবতার ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজবাড়ীতে প্রবাসীর বাড়িতে হামলা স্ত্রী সন্তানকে কুপিয়ে জখম,স্বর্ণ অলঙ্কার সহ নগদ টাকা নেওয়ার অভিযোগ

রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিচ্ছে লাকসাম রেলওয়ে জংশনের ৮ নিরাপত্তা কর্মী।

কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান

শেরপুরের গারো পাহাড়ে অস্ত্রের মুখে রাবির ৮ শিক্ষার্থীর সর্বস্ব ছিনতাই

শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে মাটিচাপা,সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩

লালমোহনের ৯৯টি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক ! প্রশাসনিক কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্বাভাবিক পাঠদান কার্যক্রম ব্যাহত

মিঠামইন ঘাগড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মাঠে নেমেছেন পল্লী চিকিৎসক মোহাম্মদ উজ্জ্বল হোসাইন

ব্যবসায়ীদের আস্থায় বড় চমক,বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি খসরুল আলম

কমলনগর খাসজমি দখলের ভিডিও করায় সাংবাদিকের হামলা

লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ৩

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড

রাজস্ব ফাঁকির সংবাদ প্রকাশের জেরে মামলা, জামিন পেলেন দুই সম্পাদক

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

দেশের স্বার্থ ও ভবিষ্যতের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

রাজশাহীতে সরকারি রাস্তা দখল কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ গুরুতর আহত ৩


এই সম্পর্কিত আরও খবর

মধ্যনগর-কলমাকান্দা সড়ক সারা বছর চলাচলের উপযোগী করার দাবিতে মানববন্ধন

আখাউড়ায় ছাত্রদলের নতুন কমিটি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ

এমপি নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে হালুয়াঘাটে মশাল মিছিল

লাকসামে মানবতার ব্লাড ব্যাংকের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজবাড়ীতে প্রবাসীর বাড়িতে হামলা স্ত্রী সন্তানকে কুপিয়ে জখম,স্বর্ণ অলঙ্কার সহ নগদ টাকা নেওয়ার অভিযোগ

রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধন

দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিচ্ছে লাকসাম রেলওয়ে জংশনের ৮ নিরাপত্তা কর্মী।

কাল কক্সবাজারে অনুষ্ঠিত হবে সমরকন্দি ইসলামীক সাংস্কৃতিক ফোরামের অভিষেক অনুষ্ঠান

শেরপুরের গারো পাহাড়ে অস্ত্রের মুখে রাবির ৮ শিক্ষার্থীর সর্বস্ব ছিনতাই

শ্রমিকদল নেতাকে হ/ত্যা করে মাটিচাপা,সাবেক স্ত্রী-শ্যালিকাসহ গ্রেপ্তার ৩