শিরোনাম
লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ইউএনও'র বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা নাঙ্গলকোট থানায় অভিযোগে চারদিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার যতইদিন যাচ্ছে বারদী ইউনিয়নের মানুষের মন জয় করে জনপ্রিয়তার অবস্থান তৈরি করছেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলী লালমোহনে জালিয়াতির মাধ্যমে কর্মচারী এমপিওভুক্তির অপচেষ্টা,অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ
বুধবার ০১ জুলাই ২০২৬
বুধবার ০১ জুলাই ২০২৬

তিতাসে আওয়ামী লীগ নেতার দোকান দখলের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ২৬ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:রবিবার ২৬ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

মো: জুয়েল রানা, স্টাফ রিপোর্টার:

কুমিল্লার তিতাস উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি লন্ডন প্রবাসী মো. আমিনুল ইসলাম ইয়াছিন ভূইয়ার ক্রয়কৃত দোকান দখলে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. মনিরুল হক তপন ভূইয়ার বিরুদ্ধে। 


স্থানীয় সুত্রে জানা যায়, ৫ আগস্টে ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর তপন ভূইয়া এলাকায় এসে স্থানীয় উজিরাকান্দি ভূইয়ার বাজারস্থ ইয়াছিন ভূইয়ার ৫ টি দোকানের ভাড়াটিয়াদের উঠিয়ে দিয়ে দখলে নিয়ে নেয় তপন ভূইয়া। 


আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম ইয়াছিন ভূইয়া বলেন, আমরা যাচাই বাছাই করে বৈধ পন্থায় মৃত নাজমুল হক ভূইয়ার মেয়ে ইসরাত জাহান ফারিয়ার কাছ থেকে  জমিটি ক্রয় করেছি। এবং আমাদের নামে নামজারি খারিজও রয়েছে। এখন তপন ভুইয়া বিএনপি’র ক্ষমতা দেখিয়ে আদালতের মিথ্যা রায়ের কথা বলে দোকানদারদের হুমকি-ধমকি দিয়ে দোকান থেকে ভাড়াটিয়াদের উঠিয়ে দিয়ে আমার ৫ টি দখলে নিয়ে অনত্র ভাড়া দিয়ে দিয়েছে। এঘটনায় আমি তিতাস থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।


এবিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা মনিরুল হক  তপন ভূইয়া বলেন, জায়গার মালিক আমরা চার ভাই, চার বোন ও আমার মা। নুসরাত জাহান ফারিয়া আমার ভাতিজি,সে আমাদেরকে না জানিয়ে এবং বাটোয়ারা বন্টন না করে ওর পছন্দ মতো আমাদের সম্মূখ ভাগের জায়গা বিক্রি করে দিয়েছে, পরবর্তীতে আমি জানতে পেয়ে আদালতে প্রিয়োশন মামলা করি এবং রায় পেয়েই আমরা আমাদের পৈতৃক জায়গা দখল করেছি। তিনি আরও বলেন, তিতাস উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম ইয়াছিন ভূইয়া আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে তাদের নামে খারিজ করে নিয়েছে, সেই খারিজটি বাতিল করে দিয়েছে ভূমি অফিস।


দোকানি নজরুল ইসলাম বলেন, আগে ইয়াছিন ভূইয়াকে ভাড়া দিতাম, এখন ৫ আগষ্টের পর তপন ভূইয়াকে ভাড়া দেই।


এবিষয়ে তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক মো.ওসমান গনি ভূইয়া ও সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূইয়া বলেন, তপন ভূইয়া আগে তিতাস উপজেলা বিএনপির সভাপতি ছিলেন, বর্তমানে তিনি আমাদের দলের কেউ না। এবং ৫/৭বছর ধরে দলীয় কোনো কর্মকাণ্ডে তিনি সম্পৃক্ত নেই। আমরা মনে করি দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই তিনি দলের নাম ব্যবহার করছে। তবে জায়গা দখলের বিষয়টি সম্পূর্ণই তার ব্যক্তিগত বিষয়, এর দায় বিএনপি নিবেনা।


তিতাস থানার ওসি মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, জায়গায় সংক্রান্ত বিষয়ে একটি লিখিত অভিযোগ করেছে আমিনুল ইসলাম ইয়াসিন ভূঁইয়া নামে এক ব্যক্তি। বিষয়টি তদান্তাধীন আছে।


আরও খবর




লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চাকুরীবিধিমালা উপেক্ষা করে মানববন্ধনে অংশ নিলেন সরকারি কর্মকর্তা কর্মচারিরা ...আইনি ব্যাবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের

রাণীনগরে দুই মাদক কারবারি আটক

গোপালপুর পৌরসভার ৩১ কোটি ৪২ লাখ টাকার বাজেট ঘোষণা

বোয়ালখালী পৌরসভায় ২০২৬-২৭ অর্থ বছরের ৪১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল

নারায়ণগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও অর্থ জরিমানা

মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ইউএনও'র

বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

টাঙ্গুয়ার হাওর রক্ষায় সিদ্ধান্ত অনেক, বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ

রুবেল সভাপতি, নজরুল সম্পাদক : নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের কমিটি, অভিষেক ও শপথ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

২৪ নং ওয়ার্ডে লাইসেন্সবিহীন বেকারি ও আইসক্রিম কারখানা: হুমকিতে জনস্বাস্থ্য


এই সম্পর্কিত আরও খবর

লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চাকুরীবিধিমালা উপেক্ষা করে মানববন্ধনে অংশ নিলেন সরকারি কর্মকর্তা কর্মচারিরা ...আইনি ব্যাবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের

রাণীনগরে দুই মাদক কারবারি আটক

গোপালপুর পৌরসভার ৩১ কোটি ৪২ লাখ টাকার বাজেট ঘোষণা

বোয়ালখালী পৌরসভায় ২০২৬-২৭ অর্থ বছরের ৪১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

নারায়ণগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও অর্থ জরিমানা