শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

ট্রেন বন্ধ, বন্দর ইয়ার্ডে তিনগুণ কন্টেইনার

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শনিবার ১০ আগস্ট ২০২৪ | হালনাগাদ:শনিবার ১০ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

চট্টগ্রাম বন্দর থেকে ঢাকা কমলাপুর আইসিডিগামী কন্টেইনার ট্রেন চলাচল ২৩ দিন ধরে বন্ধ রয়েছে। গত ১৮ জুলাই থেকে এ ট্রেন চলাচল বন্ধ রয়েছে। একারণে চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে ৮০০ ধারণক্ষমতার স্থলে প্রায় ২৩শ কন্টেইনার আটকে রয়েছে। দ্রুত কন্টেইনার ট্রেন চালু না হলে ধারণ সক্ষমতা ও পরিচালন ব্যবস্থাপনা ভেঙে পড়বে বলে শঙ্কা প্রকাশ করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। কখন কন্টেইনার ট্রেন চালু হবে কেউ স্পষ্ট করে বলতে পারছেন না।



চট্টগ্রাম বন্দর থেকে প্রাপ্ত তথ্যমতে, চট্টগ্রাম বন্দরের আইসিডি ইয়ার্ডের ধারণ ক্ষমতা ৮শ টিইইউএস কন্টেইনার। কিন্তু বৃহস্পতিবার (৮ আগস্ট) পর্যন্ত বন্দরের চট্টগ্রাম বন্দরের আইসিডি ইয়ার্ডে ২৩শ টিইইউএস কন্টেইনার জমা হয়েছে। তাছাড়া বহির্নো‌ঙ্গরে আরও ঢাকার আইসিডিগামী কন্টেইনার জাহাজ বার্থিংয়ের অপেক্ষায় আছে। ঢাকা আইসিডিগামী আমদানি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছালে আইসিডি ইয়ার্ডে কনটেইনার সংরক্ষণ কঠিন হয়ে পড়েছে। মূলত ওভারওয়েট ওয়াগন স্বল্পতার কারণে দ্রুততম সময়ের মধ্যে আইসিডিয়ামী কন্টেইনার ঢাকা আইসিডিতে পাঠানো না গেলে ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন। 


পাশাপাশি বাজারে কন্টেইনারে আমদানি করা পণ্যের দাম বৃদ্ধির ঝুঁকি ছাড়াও চট্টগ্রাম বন্দরের সার্বিক অপারেশনাল কার্যক্রম বিঘ্ন ঘটে কন্টেইনার জট সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বন্দর থেকে রেল কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। গত ২ আগস্ট এই সংকট নিরসনে বাংলাদেশ রেলওয়ের সহযোগিতা চেয়ে চিঠি দেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।



রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিন্টে‌নডেন্টকে দেওয়া ওই চিঠিতে বন্দরের আইসিডি ইয়ার্ডে সম্ভাব্য অচলাবস্থা কাটিয়ে কার্যক্রম স্বাভাবিক করতে রেলওয়ের পক্ষ থেকে কন্টেইনার ট্রেনের জন্য ইঞ্জিন বৃদ্ধির অনুরোধ করা হয়। পাশাপাশি ২০ ফুটের ওভারওয়েট কন্টেইনার পরিবহনে সক্ষম ওয়াগন সরবরাহকরণসহ দৈনিক ন্যূনতম ২০০ টিইইউএস ওয়াগন সরবরাহ করতে বিশেষ অনুরোধ করা হয়। চট্টগ্রাম বন্দরের পক্ষে টার্মিনাল ম্যানেজার (কন্ট্রোল) অতীব জরুরি এই চিঠি দেন রেলওয়েকে। শেখ হাসিনার পদত্যাগের পর দেশব্যাপী রাজনৈতিক সহিংসতায় এখনও ট্রেন চালাতে সংশয়ে রয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। 


রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, স্বাভাবিক সময়ে (যখন পণ্যবাহী ও যাত্রীবাহী ট্রেন চলাচলের সময়) রেলওয়ে প্রতিদিন দুই জোড়া ট্রেন চট্টগ্রাম বন্দর-ঢাকা আইসিডিতে কন্টেইনার পরিবহন করতো। দুটি ট্রেনে করে প্রতিদিন বন্দর থেকে পণ্যবাহী কনটেইনার ঢাকায় নিয়ে যাওয়ার পাশাপাশি ঢাকা থেকে দুটি ট্রেনে করে খালি কনটেইনার ও রপ্তা‌নিমুখী কন্টেইনার পরিবহন করতো। বন্দর থেকে দুটি ট্রেনে প্রতিদিন ১০০ থেকে প্রায় ১২০টি কন্টেইনার নিয়ে যাওয়া হয়। দ্রুত সময়ের মধ্যে বন্দরের জট কমাতে হলে প্রতিদিন ২০০টিরও বেশি কন্টেইনার পরিবহন জরুরি হলেও বন্দরের অনুরোধ রাখতে পারবে না বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। 


চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, বন্দর থেকে কন্টেইনার ট্রেন চালু করতে আমরা রেল কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ করছি। আমাদের অপারেশনাল কাজের বিঘ্ন হচ্ছে। বন্দরে চট্টগ্রাম বন্দরের আইসিডি ইয়ার্ডের ধারণ ক্ষমতা ৮শ টিইইউএস কন্টেইনার। সেখানে প্রায় ২৩শ টিইইউএস কন্টেইনার জমা হয়েছে। বন্দর থেকে কন্টেইনার খালাস নিতে বুধবারও আমরা রেল কর্তৃপক্ষের সাথে মিটিং করেছি।


বিষয়টি জানতে রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিন্টে‌নডেন্ট মো.শহিদুল ইসলাম একাধিবার ফোন করেও পাওয়া যায়নি।


তবে রেলওয়ে সূত্র জানায়, ট্রেন চালানো শুরু হলে সেটি দ্রুত স্বাভাবিক করার পরিকল্পনা রেলের রয়েছে। আপাতত রেলের নিরাপত্তার কথা বিবেচনা করে রাষ্ট্রীয় উচ্চমহল থেকে নির্দেশনা ছাড়া ট্রেন চালানো ও কন্টেইনার ট্রেন বৃদ্ধির কোনও সুযোগ নেই। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, অর্থনীতি ও দেশের স্বার্থে পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় ১ আগস্ট থেকে শুধু কনটেইনার পরিচালনা করে রেলওয়ে। বর্তমানে দেশীয় পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্টেশন এলাকায় ট্রেন, কোচ, ইঞ্জিন ও রেলের সম্পদের ওপর আঘাত আসছে। এ অবস্থায় রেল ও পণ্যের নিরাপত্তার স্বার্থে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল সম্ভব নয় বলে মন্তব্য করেছেন রেলের পরিবহন বিভাগের কর্মকর্তারা। 


তবে বন্দর কর্তৃপক্ষ মনে করছে, দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনের কারণে এমনিতে দেশের অর্থনীতি সংকটের মধ্যে পড়েছে। এর মধ্যে বন্দরে আমদানি হওয়া কন্টেইনার আইসিডিতে নিয়ে যেতে বিলম্ব হলে ব্যবসা বাণিজ্যের সংকট আরও তীব্র হচ্ছে। এমতাবস্থায় রেলপথের বাড়তি নিরাপত্তা দিয়ে হলেও অন্তত কন্টেইনারবাহী ট্রেন চলাচল বাড়ানো জরুরি বলে মনে করেন তারা। 


আরও খবর




ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী