শিরোনাম
জনসমর্থন না থাকায় আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: হাবিব পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের সাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ মাগুরার শ্রীপুরে এক রাতে চার দোকানে চুরি,নাইটগার্ডের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ,আহত ১ আমতলী থানার ওসি ইয়াকুব হোসেন বরগুনা জেলার শ্রেষ্ঠ ওসি শেরপুরে নবগঠিত জেলা যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অষ্টম শ্রেণি পাসের সনদে স্ট্যাম্প ভেন্ডার! সাতক্ষীরায় প্রশ্নের মুখে লাইসেন্স প্রক্রিয়া আমতলীতে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ ‌মো রিপন মুনসী অকৃতকার্যদের ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দরকার শিক্ষকদের মায়া, মমতা ও সঠিক দিকনির্দেশনা
সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামীলীগ দুর্গ ভাঙ্গতে মরিয়া বিএনপি ও জামায়াত।জয়-পরাজয়ে ভোটার ও পায়রা নদীই মুল ফ্যাক্টর।আওয়ামীলীগ নির্বাচনে অংশ নিতে পারলে পাল্টে যেতে পারে ভোটের সমীকরণ।

ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচন বরগুনা-১ আসন

প্রকাশিত:বুধবার ২২ অক্টোবর ২০২৫ | হালনাগাদ:বুধবার ২২ অক্টোবর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

আমতলী (বরগুনা) প্রতিনিধি

ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১০৯ বরগুনা-১ (বরগুনা সদর- আমতলী- তালতলী) আসনে দলীয়  মনোনয়নের প্রত্যাশীরা এলাকা চষে বেড়াচ্ছেন। নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ প্রার্থীরা নিষ্ক্রিয় থাকলেও বিএনপির প্রার্থীরা সক্রিয়। বিএনপির দলীয় স্বাম্ভব্য প্রার্থীরা জনগনের সমর্থণ ও  মনোনয়ন পেতে সভা সমাবেশ করছেন।  প্রত্যান্ত গ্রামাঞ্চল ও শহরের হাট ও বাজারের চায়ের দোকানে বইছে নির্বাচন ও প্রার্থী নিয়ে আলোচনা। স্বাধীনতার পর থেকে এ আসনটি আওয়ামীলীগ জয়লাভ করে আসছে। আওয়ামীলীগ নিষিদ্ধ থাকায় এ আসন দখলে নিতে মরিয়া বিএনপি ও জামায়াত। তবে দলীয় প্রার্থী মনোনয়নে পায়রা নদীর দুই পাড়ের ভোটার মুল ফ্যাক্টর। তবে বর্তমান পরিস্থিতিতে আওয়ামীলীগ নির্বাচনে অংশ নিতে পারলে পাল্টে যেতে পারে ভোটের সমীকরণ। এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডজন খানেক আর জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ একক ও দুইজন আওয়ামীলীগ প্রার্থী রয়েছেন। 

জানাগেছে, বরগুনা-১ আসন আমতলী-তালতলী ও বরগুনা সদর তিনটি  উপজেলা নিয়ে গঠিত। সাড়ে চার কিলোমিটার প্রস্থ ও ৭২ কিলোমিটার দৈর্ঘ্য পায়রা নদী উপজেলা তিনটি বিছিন্ন করে রেখেছে। পায়রা নদীর পুর্ব পাড়ে আমতলী-তালতলী উপজেলা। পশ্চিম পাড়ে বরগুনা সদর উপজেলা। এ আসনে ভোটার সংখ্যা ৫ লাখ ৫৭ হাজার ৮’শ ৭৪। এর মধ্যে আমতলী উপজেলায় ১ লাখ ৯৮ হাজার ৪’শ ৮ ও তালতলী উপজেলার ভোটার সংখ্যা ৯৩ হাজার ৭’শ ২৫ জন। এ দুই উপজেলায় মোট ভোটার ২ লাখ ৯২ হাজার ১’শ ৩৩। বরগুনা সদর উপজেলায় ভোটার ২ লাখ ৬৫ হাজার ৭’শ ৪১ জন। বরগুনা সদর উপজেলার চেয়ে পায়রা নদীর পুর্বপাড়ের আমতলী-তালতলী উপজেলার ২৬ হাজার ৩’শ ৯২ ভোটার বেশী। এ তিনটি উপজেলার মধ্যে বরগুনা সদর উপজেলায় আওয়ামীলীগের দুর্গ। তালতলী উপজেলা বিএনপির দুর্গ। আমতলী উপজেলায় আওয়ামীলীগ,বিএনপি ভোট বেশী কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ দলেরও ভোট আছে। তবে আমতলী-তালতলী উপজেলায় জামায়াতের ভোট কম। 

আমতলী ও তালতলী উপজেলা থেকে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক সাংসদ আলহাজ্ব মোঃ মতিয়ার রহমান তালুকদার, সাবেক সাংসদ অধ্যাপক অ্যাডভোকেট মজিদ মল্লিক, জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম গাজী,  বিএনপির সাবেক মহাসচিব প্রায়াত অ্যাডভোকেট খন্দকার দেলোয়ার হোসেনের এপিএস ওমর আব্দুল্লাহ শাহীন ও বরগুনা জেলা আদালতের জিপি অ্যাডভোকেট আব্দুল মজিদ তালুকদার। মজিদ মল্লিক ও মজিদ তালুকদার ছাড়া অপর তিন প্রার্থী মাঠে গণ সংযোগ করছেন। গত বছর ৫ আগষ্টের পরে তরুণ নেতা ওমর আব্দুল্লাহ শাহীন বরগুনা জেলা উন্নয়নে এবং বরগুনা সংসদীয় আসন পুর্নবহালে বেশ গুরুত্বপুর্ণ ভুমিকা  রেখেছেন। এতে তরুণ নেতা হিসেবে মানুষের কাছে জনপ্রিয়। 

বরগুনা সদর উপজেলা থেকে মনোনয়ন প্রত্যাশী বরগুনা জেলা বিএনপি’র আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মোল্লা, কেন্দ্রিয় সহ-শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজ-উজ জামান মামুন মোল্লা। এ দুইজন একই পরিবারের। সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক ফজলুল হক মাষ্টার, জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন, সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রেজবুল কবির, কেন্দ্রিয় মহিলা দলের স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক আসমা আজিজ ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান কেএম শফিকুজ্জামান মাহফুজ। আওয়ামীলীগ নির্বাচনে অংশ নিতে পারলে সাবেক সাংসদ গোলাম সরোয়ার টুকু ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার ফোরকান মনোনয়ন প্রত্যাশী। কিন্তু তারা মাঠে নেই। আওয়ামীলী নির্বাচনে অংশ নিতে না পারলেও অন্য দল দিয়ে আওয়ামীলীগ প্রার্থী মনোনয়ন দিলে তাতেও তারা মনোনয়ন চাইবেন বলে নির্ভরযোগ্য সুত্রে জানাগেছে। এর মধ্যে মতিয়ার রহমান তালুকদার, মজিদ মল্লিক, গোলাম সরোয়ার টুকু, গোলাম সরোয়ার ফোরকান ছাড়া সকলেই নবীন। তারা কেউ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেনি। বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আমতলীর তিনজন, তালতলীর দুইজন আর বরগুনা সদর উপজেলার সাত জন। জামায়াতে ইসলামী দল বরগুনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক মহিবুল্লাহ হারুন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মাহমুদুল হাসান অলিউল্লাহকে প্রার্থী ঘোষনা করেছেন। তারা দলীয় মনোনয়ন পেয়ে গণ সংযোগ করছেন।  বিএনপির নজরুল মোল্লা, ফজলুল হক মাস্টার, রেজবুল কবির, আসমা আজিজ ও মামুন মোল্লা দলীয় মনোনয়ন পেতে গণ সংযোগ করেছেন। 

স্বাধীনতার পর থেকে এ আসন থেকে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থী জয়লাভ করতে পারেননি। আওয়ামীলীগের একতরফা দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী অ্যাডভোকেট ধীরেন্দ্র নাথ শম্ভুকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু জয়লাভ করেছেন। অপর দিকে পায়রা নদীর পুর্বপাড়ের স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার ফোরকান ওই নির্বাচনে মাত্র আড়াই হাজার ভোট কম পেয়ে হেরে যান। তবে তারা দুজনই আওয়ামীলীগ নেতা। সাবেক বরগুনা -৩ আসন থাকাকালিন (আমতলী-তালতলী) মতিয়ার রহমান তালুকদার দুইবার জয়লাভ করেছেন। একবার বিএনপির দলীয় মনোনয়নে উপ-নির্বাচনে ও একবার জাতীয় পার্টি থেকে। তার জনপ্রিয়তা থাকলেও তিনি বয়সের ভারে নুয্যমান। বিএনপির একতরফা সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে অ্যাডভোকেট মজিদ মল্লিক সাংসদ হন। অপর দিকে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মহিবুল্লাহ হারুন ও বিএনপির মনোনয়র প্রত্যাশী যুক্তরাষ্ট্র প্রবাসী অ্যাডভোকেট রেজবুল কবির সাবেক ভাইস চেয়ারম্যান থাকায় তাদের সদর উপজেলায় কিছুটা জন সমর্থণ রয়েছে। আমতলী-তালতলী উপজেলায় তাদের তেমন জন সমর্থন নেই। বরগুনা জেলার নব গঠিত বিএনপির আহবায়ক নজরুল মোল্লা হওয়ায় তার কিছুটা জন সমর্থণ বেড়েছে। 

বরগুনা-১ আসনে বিএনপির প্রার্থীর জয়লাভ করতে হলে যোগ্য, দক্ষ ও জনপ্রিয় নেতাকে দলীয় মনোনয়ন দিতে হবে। তবে ভোটার ও পায়রা নদী বিবেচনায় মনোনয়ন দিলে জয়লাভ সহজ হবে বলেন জানান শিবলী, জিয়া উদ্দিন জুয়েল ও ছত্তারসহ আর অন্যান্যরা। 


আরও খবর




জনসমর্থন না থাকায় আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: হাবিব

পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের সাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

মাগুরার শ্রীপুরে এক রাতে চার দোকানে চুরি,নাইটগার্ডের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার

চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের অভিযোগে দুইজনের বিনাশ্রম কারাদন্ড

নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের তৎপরতা: সাতক্ষীরার রাজপথে ফেরার চেষ্টা, নাকি নাশকতার প্রস্তুতি?

সাতক্ষীরা- ৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ দরজা ভেঙে উদ্ধার

সাহারবিলে নতুন কুঁড়ি মেধাবৃত্তির পুরস্কার বিতরণ

একটি মোবাইল ফোন কেড়ে নিল অপ্রতীমের স্বপ্ন।

ক্যান্সার প্রতিরোধে সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি

রাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূত

রাঙ্গাবালীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবক গ্রেফতার

হালুয়াঘাটে মিনিটখানেকের ঝড়ে লণ্ডভণ্ড দুই গ্রাম, ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক ঘরবাড়ি

শরীয়তপুর জেলা যুবদলের নতুন কমিটি বিদ্যুৎ সভাপতি,নজরুল সম্পাদক

লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ,আহত ১

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন


এই সম্পর্কিত আরও খবর

রাজশাহীতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীর ৩নং ওয়ার্ডে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজপাড়া থানা বিএনপির কার্যক্রম স্থগিত

দূর্গাপুরে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

তিনি নেই, কিন্তু প্রশ্নটি রয়ে গেছে: খালেদা জিয়া আমাদের কী দিয়ে গেলেন?

মস্তক নত করেননি কভু: জন্মবার্ষিকীতে আপোষহীন নেত্রীর ফিরে দেখা

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিলেন মঈন খান

মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল

‘দলীয় বৈঠকের জন্য সচিবালয় নয়’, বিএনপির সমালোচনায় জামায়াত

রিজভীই হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব