শিরোনাম
রায়গঞ্জে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত পোরশায় ২৮ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার ভান্ডারিয়ায় দুটি খাল খনন শেষে অতিরিক্ত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন উপজেলা প্রশাসন অসুস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাঙ্গলকোট উপজেলা জামায়াত ইসলামীর গন মিছিল সরকার ফ্যাসিবাদী কায়দায় একদলীয় শাসন কায়েমের পায়তারা করছে- এড. ইসরাফিল হোসাইন জামালগঞ্জে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন,নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি সাচনা বাজার মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা ও কমিটি গঠন পজেটিভ পিরোজপুরের নির্বাচন অনুষ্ঠিত নেতৃত্বে হাবিব-নাঈম-ফয়সাল পোরশায় সাপের কামড়ে গৃহিণীর মৃত্যু,ওঝার কাছে নিয়ে সময় নষ্টের অভিযোগ
রবিবার ০২ আগস্ট ২০২৬
রবিবার ০২ আগস্ট ২০২৬

টাঙ্গুয়ার হাওরে পর্যটন ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, মানতে হবে কঠোর নিয়ম

প্রকাশিত:রবিবার ০২ আগস্ট ২০২৬ | হালনাগাদ:রবিবার ০২ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image




স্টাফ রিপোর্টার 


দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রামসার সাইট ও পরিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) টাঙ্গুয়ার হাওরে পর্যটন ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে জেলা প্রশাসন।জীববৈচিত্র্য সংরক্ষণ,পরিবেশ দূষণ রোধ এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে জারি করা হয়েছে একগুচ্ছ কঠোর নির্দেশনা। নতুন এই বিধিনিষেধের ফলে হাওরে পর্যটন কার্যক্রম পরিচালনায় অপারেটর ও হাউজবোট মালিকদের মানতে হবে কঠোর নিয়মকানুন।



সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারি করা গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে,পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত টাঙ্গুয়ার হাওরের পরিবেশগত সংকটাপন্ন (ইসিএ) এলাকায় কোনো ধরনের হাউজবোট বা পর্যটকবাহী নৌযানের প্রবেশ ও চলাচল করা যাবে না।পাশাপাশি পর্যটন কার্যক্রম পরিচালনার জন্য নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ও নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে।



জেলা প্রশাসনের এই সিদ্ধান্তকে হাওর ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। দীর্ঘদিন ধরে টাঙ্গুয়ার হাওরে নিয়ন্ত্রণহীন পর্যটন, উচ্চস্বরে গান-বাজনা,প্লাস্টিক দূষণ,বর্জ্য ফেলা এবং জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব নিয়ে পরিবেশবাদীরা উদ্বেগ প্রকাশ করে আসছিলেন।


নতুন নির্দেশনা অনুযায়ী হাউজবোটে উচ্চস্বরে গান-বাজনা, মাইক ব্যবহার ও বিভিন্ন ধরনের পার্টি আয়োজন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য ব্যবহার করা যাবে না। প্রতিটি নৌযানে পর্যাপ্ত লাইফ জ্যাকেট, লাইফবয়া, অগ্নিনির্বাপণ সরঞ্জাম এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখতে হবে।



এছাড়া বর্জ্য ব্যবস্থাপনায়ও কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। প্রতিটি হাউজবোটে বাধ্যতামূলকভাবে সেপটিক ট্যাংক স্থাপন এবং অন্তত দুটি ডাস্টবিন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ধরনের বর্জ্য হাওর বা জলাশয়ে ফেললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পর্যটক পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। ঝড়,ভারী বৃষ্টিপাত কিংবা বজ্রপাতের সময় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট অপারেটরদের।



জেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন,টাঙ্গুয়ার হাওর শুধু একটি পর্যটনকেন্দ্র নয়; এটি দেশের গুরুত্বপূর্ণ জলাভূমি ও হাজারো পাখি,মাছ এবং অন্যান্য বন্যপ্রাণীর আবাসস্থল। তাই পর্যটনের নামে কোনোভাবেই পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হতে দেওয়া হবে না।



পরিবেশ সচেতন মহলের মতে,নির্দেশনাগুলো কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ না থেকে কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে টাঙ্গুয়ার হাওরের পরিবেশ রক্ষা,জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই পর্যটন ব্যবস্থাপনা নিশ্চিত করার ক্ষেত্রে এটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।


হাওর বাঁচলে বাঁচবে জীববৈচিত্র্য, আর জীববৈচিত্র্য বাঁচলে টিকে থাকবে টাঙ্গুয়ার হাওরের প্রকৃত সৌন্দর্য—জেলা প্রশাসনের নতুন এই উদ্যোগে এমন প্রত্যাশাই সংশ্লিষ্টদের।





আরও খবর




টাঙ্গুয়ার হাওরে পর্যটন ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, মানতে হবে কঠোর নিয়ম

রাণীনগরে রেলের অস্বাভাবিক খাজনা বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

জাগো বাঁশখালীর বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার, লিখিত আবেদন থানায়

দিনাজপুরে সাবেক স্ত্রীকে আগুনে পুঁড়িয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

রায়গঞ্জে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত

পোরশায় ২৮ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

ভান্ডারিয়ায় দুটি খাল খনন শেষে অতিরিক্ত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন উপজেলা প্রশাসন

অসুস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

কুমিল্লা সীমান্তে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে আটক।

বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

কাশিমপুর থানার জব্দ গাড়িতে সড়ক দখল, পথচারীদের ভোগান্তি; অযত্নে নষ্ট যানবাহন

ফুলপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

২নং খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামে নিজ অর্থায়নে রাস্তা সংস্কার, প্রশংসায় বিএনপি নেতা মামুন শরীফ

রাঙ্গাবালী‌তে এক বছ‌রে ছয় ইউএনও আস‌া যাওয়ার হি‌ড়িক

উলিপুরে রাতে পরিচালিত স-মিলের সংবাদ সংগ্রহে বাধা! সাংবাদিককে গালিগালাজ ও প্রাণনাশের হুমকির অভিযোগ

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জরুরি ঘোষণায় সাড়া, চলন্ত ট্রেনেই অসুস্থ সাংবাদিককে চিকিৎসা দিয়ে প্রশংসিত ডা. মো. কামরুল ইসলাম

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল


এই সম্পর্কিত আরও খবর

রাণীনগরে রেলের অস্বাভাবিক খাজনা বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

জাগো বাঁশখালীর বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার, লিখিত আবেদন থানায়

দিনাজপুরে সাবেক স্ত্রীকে আগুনে পুঁড়িয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

রায়গঞ্জে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত

পোরশায় ২৮ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

ভান্ডারিয়ায় দুটি খাল খনন শেষে অতিরিক্ত টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন উপজেলা প্রশাসন

অসুস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

কুমিল্লা সীমান্তে ১ কোটি ১৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও মোবাইল ডিসপ্লে আটক।

বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

কাশিমপুর থানার জব্দ গাড়িতে সড়ক দখল, পথচারীদের ভোগান্তি; অযত্নে নষ্ট যানবাহন