শিরোনাম
অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর বাসায় ডেকে জিম্মি করে মুক্তিপণ দাবি; রাজশাহীতে দুই আসামি গ্রেপ্তার পদ্মা পাড়ে নগরবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়, এনসিপি প্রার্থী মোবাশ্বেরের গণসংযোগ শুরু কুতুব শাহী মসজিদের সৌন্দর্য দেখতে দর্শনার্থীদের ভিড়, নেই প্রয়োজনীয় নাগরিক সুবিধা চন্দনাইশে দিনদুপুরে প্রধান শিক্ষকের বাসায় দুর্ধর্ষ চুরি, ১৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট কুমিল্লার শ্রেষ্ঠ পিআইও লাকসামের আহমদ উল্লাহ সবুজ ২৮শে অক্টোবর ২০০৬ বর্বর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নাঙ্গলকোটে জামায়াতের আলোচনা সভা,দোয়া ও বিক্ষোভ মিছিল মুরাদনগরে চোরাই সিএনজি সহ আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার লগী বৈঠা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে লাকসামে জামায়াতের বিক্ষোভ মিছিল মুরাদনগরে নানা আয়োজনে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রবিবার ০১ নভেম্বর ২০২৬
রবিবার ০১ নভেম্বর ২০২৬

টাঙ্গুয়ার হাওরের ইসিএ এলাকায় বিধিনিষেধ,কিন্তু সীমারেখা কতটা স্পষ্ট?

প্রকাশিত:সোমবার ০৩ আগস্ট ২০২৬ | হালনাগাদ:সোমবার ০৩ আগস্ট ২০২৬ | অনলাইন সংস্করণ

Image




স্টাফ রিপোর্টার:

টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জলাভূমি। জীববৈচিত্র্যের সমৃদ্ধ ভাণ্ডার হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া এই হাওরের ৯,৭২৭ হেক্টর এলাকাকে সরকার প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করেছে। পরিবেশ সংরক্ষণের স্বার্থে এই সিদ্ধান্ত নিঃসন্দেহে প্রশংসনীয়।



সম্প্রতি সুনামগঞ্জ জেলা প্রশাসন হাউজবোট ও পর্যটকবাহী নৌযান পরিচালনায় একগুচ্ছ বিধিনিষেধ জারি করেছে। এর মধ্যে ইসিএ এলাকায় হাউজবোট চলাচল নিয়ন্ত্রণ,উচ্চ শব্দে গান-বাজনা নিষিদ্ধ,একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জন এবং বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশনা রয়েছে। দীর্ঘদিন ধরে পরিবেশবিদরা যেসব বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিলেন, সেসব বিষয়ই এবার প্রশাসনিক নির্দেশনায় স্থান পেয়েছে।আইনগতভাবেও এসব পদক্ষেপের ভিত্তি রয়েছে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন এবং প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬ অনুযায়ী পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর কার্যক্রম নিয়ন্ত্রণ বা নিষিদ্ধ করার ক্ষমতা সরকারের রয়েছে।পাশাপাশি রামসার কনভেনশনের সদস্য রাষ্ট্র হিসেবে টাঙ্গুয়ার হাওরের পরিবেশগত বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখার আন্তর্জাতিক দায়বদ্ধতাও বাংলাদেশের রয়েছে।


তবে এই উদ্যোগের মাঝেই স্থানীয়দের মাঝে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। সরকার ঘোষিত ইসিএ এলাকার সুনির্দিষ্ট সীমারেখা কোথায়? তারা মনে করেন,যে এলাকায় বিধিনিষেধ কার্যকর করা হবে,সেই এলাকার অবস্থান ও সীমানা সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা সংশ্লিষ্ট সকল পক্ষের অধিকার। কিন্তু বাস্তবে কতজন স্থানীয় বাসিন্দা,পর্যটন উদ্যোক্তা, হাউজবোট মালিক বা পর্যটক জানেন ইসিএর সীমা কোথায় শুরু এবং কোথায় শেষ?



টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সাবেক নির্বাহী কমিটির সদস্য অখিল তালুকদার বলেন,টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষার স্বার্থে সরকার যে বিধিনিষেধ আরোপ করেছে,তা অবশ্যই সময়োপযোগী ও প্রয়োজনীয় উদ্যোগ। তবে যে এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে,সেই এলাকার সুনির্দিষ্ট সীমারেখা সাধারণ মানুষের কাছে কতটা স্পষ্ট,সেটি বড় প্রশ্ন। সীমারেখা দৃশ্যমান না হলে স্থানীয় বাসিন্দা,জেলে, পর্যটন উদ্যোক্তা কিংবা পর্যটকদের জন্য কোন এলাকায় কী নিয়ম প্রযোজ্য,তা বোঝা কঠিন হয়ে পড়ে। সংরক্ষণ কার্যক্রমকে কার্যকর করতে হলে শুধু নিষেধাজ্ঞা জারি করলেই হবে না; পাশাপাশি ইসিএ এলাকার মানচিত্র প্রকাশ,মাঠপর্যায়ে সীমানা চিহ্নিতকরণ এবং ব্যাপক জনসচেতনতা নিশ্চিত করতে হবে। অন্যথায় আইন প্রয়োগের ক্ষেত্রে বিভ্রান্তি তৈরি হতে পারে এবং সাধারণ মানুষ অনিচ্ছাকৃতভাবে নিয়ম লঙ্ঘনের ঝুঁকিতে পড়তে পারেন।



স্থানীয় পরিবেশ কর্মী অজিত হাজং বলেন,টাঙ্গুয়ার হাওর শুধু একটি পর্যটনকেন্দ্র নয়, এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জলাভূমি ও জীববৈচিত্র্যের আবাসস্থল।তাই পরিবেশ রক্ষার স্বার্থে বিধিনিষেধ আরোপ অবশ্যই প্রয়োজন। তবে সংরক্ষণ কার্যক্রমকে সফল করতে হলে প্রথমেই সরকার ঘোষিত ইসিএ এলাকার সুনির্দিষ্ট সীমারেখা স্পষ্ট ও দৃশ্যমান করতে হবে। স্থানীয় মানুষ,জেলে,পর্যটন ব্যবসায়ী,হাউজবোট মালিক কিংবা পর্যটক—কেউ যদি না জানেন কোন এলাকা ইসিএর আওতাভুক্ত, তাহলে বিধিনিষেধ বাস্তবায়নে জটিলতা তৈরি হওয়াই স্বাভাবিক।তিনি আরও বলেন,সম্প্রতি জেলা প্রশাসকের নির্দেশনায় তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান মানিকের উদ্যোগে টাঙ্গুয়ার হাওরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিবেশ সংরক্ষণবিষয়ক সাইনবোর্ড,ফেস্টুন ও বিলবোর্ড স্থাপন করা হয়েছে। পর্যটক ও স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেওয়া এ উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। দীর্ঘদিন ধরে হাওরের পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধির যে প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল,এই উদ্যোগ সেই প্রচেষ্টাকে আরও বেগবান করবে।তবে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি ইসিএ এলাকার সুনির্দিষ্ট মানচিত্র প্রকাশ,সীমারেখা চিহ্নিতকরণ এবং সংরক্ষিত অঞ্চলগুলো দৃশ্যমানভাবে নির্ধারণ করা জরুরি। এতে পর্যটক, নৌযান চালক, হাউজবোট মালিক ও স্থানীয় জনগণ সহজেই জানতে পারবেন কোন এলাকায় কী ধরনের বিধিনিষেধ কার্যকর রয়েছে। কারণ সংরক্ষণের সফলতা শুধু নির্দেশনা জারির মধ্যে সীমাবদ্ধ নয়; এর জন্য প্রয়োজন স্বচ্ছতা, কার্যকর তদারকি, জনসম্পৃক্ততা এবং আইনের সমান প্রয়োগ।সীমারেখা স্পষ্ট না হলে আইন প্রয়োগও জটিল হয়ে ওঠে। এতে অনিচ্ছাকৃতভাবে নিয়ম ভঙ্গের ঝুঁকি যেমন বাড়ে, তেমনি সৃষ্টি হয় বিভ্রান্তি ও প্রশ্নের। সংরক্ষণের স্বার্থে বিধিনিষেধ আরোপ করা জরুরি, কিন্তু তার আগে বা অন্তত পাশাপাশি সংশ্লিষ্ট এলাকাকে স্পষ্টভাবে চিহ্নিত করাও সমান গুরুত্বপূর্ণ।স্থানীয়দের মতে,আরেকটি বাস্তবতাও অস্বীকার করার সুযোগ নেই। অতীতেও টাঙ্গুয়ার হাওর রক্ষায় বিভিন্ন সময় নির্দেশনা ও নিষেধাজ্ঞা জারি হয়েছিল। কিন্তু মাঠপর্যায়ে তদারকি ও ধারাবাহিক বাস্তবায়নের অভাবে সেসব উদ্যোগের অনেকটাই প্রত্যাশিত ফল দিতে পারেনি। ফলে নতুন পরিপত্র ঘিরে মানুষের প্রত্যাশার পাশাপাশি সংশয়ও রয়েছে।



টাঙ্গুয়ার হাওরপাড়ের সচেতন মহল মনে করে, টাঙ্গুয়ার হাওরকে রক্ষা করতে হলে শুধু নির্দেশনা জারি করলেই হবে না; প্রয়োজন দৃশ্যমান সীমারেখা,উন্মুক্ত মানচিত্র,কার্যকর তদারকি এবং আইনের সমান প্রয়োগ। কারণ সংরক্ষণের সফলতা কেবল কাগজে লেখা বিধিনিষেধে নয়,তার বাস্তব প্রয়োগেই নিহিত।তাদের প্রশ্ন একটাই—সরকার ঘোষিত ইসিএ এলাকার সীমারেখা কতটা স্পষ্ট, আর সেই সীমারেখা নিশ্চিত না করে বিধিনিষেধ কতটা কার্যকর হবে?



টাঙ্গুয়ার হাওরকে ভালোবাসা মানুষেরা এখন নতুন কোনো ঘোষণা নয়,দেখতে চায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কার্যকর সংরক্ষণ। এ প্রত্যাশা অযৌক্তিক নয়; বরং টাঙ্গুয়ার হাওরের ভবিষ্যৎ রক্ষার জন্যই তা অপরিহার্য।




আরও খবর




মান্দায় দলিল লেখক সমিতির নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করলেন এমপি ডাঃ ইকরামুল বারী টিপু

রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘি‌রে স‌ন্দেহ স্বজন‌দের

গত বছরের তুলনায় কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি কমেছে জিপিএ-৫'র সংখ্যা

নড়াইলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

জনসেবা ও এলাকার উন্নয়নের অঙ্গীকার নিয়ে মৌমি কুইন সাথীর মতবিনিময় সভা

ভোলায় এইচএসসির পাসের হারে শীর্ষে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ

কালীগঞ্জে দারুননাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটে শিক্ষা উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় সেলিম সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আমতলীতে আগুনে পুড়ল দুই ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি ২৫ লাখ টাকা

পত্নীতলা ও ধামইরহাটে বিজিবির পৃথক অভিযান, ট্যাপেন্টাডলসহ আটক ২

লালমোহনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

স্পেন এন্ড নিউরো কেয়ার ফাউন্ডেশন অব বাংলাদেশের আয়োজনে বিশ্ব স্টোক দিবসে নগরীর সিআরবি থেকে মিনি ম্যারাথন

ইটনায় পাচারের সময় ১০৮ বস্তা সারসহ নৌকা জব্দ করল নৌপুলিশ

ফুলবাড়ীয়ায় তাযকিয়াতুল উম্মাহ্ গার্লস মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

অসুস্থ জামায়াত কর্মী সাজুকে দেখতে রাজশাহী মেডিকেলে ডা. জাহাঙ্গীর

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

‘বাবা নির্দোষ, প্রভাবশালীর আক্রোশের শিকার’ জিসান হত্যা মামলায় গ্রেপ্তার কালু ড্রাইভারের পরিবারের দাবি

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা


এই সম্পর্কিত আরও খবর

মান্দায় দলিল লেখক সমিতির নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করলেন এমপি ডাঃ ইকরামুল বারী টিপু

রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘি‌রে স‌ন্দেহ স্বজন‌দের

গত বছরের তুলনায় কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষায় অর্ধেকের বেশি কমেছে জিপিএ-৫'র সংখ্যা

নড়াইলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

জনসেবা ও এলাকার উন্নয়নের অঙ্গীকার নিয়ে মৌমি কুইন সাথীর মতবিনিময় সভা

ভোলায় এইচএসসির পাসের হারে শীর্ষে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ

কালীগঞ্জে দারুননাজাত মদিনাতুল হক ইনস্টিটিউটে শিক্ষা উৎসব ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী হওয়ায় সেলিম সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আমতলীতে আগুনে পুড়ল দুই ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি ২৫ লাখ টাকা

পত্নীতলা ও ধামইরহাটে বিজিবির পৃথক অভিযান, ট্যাপেন্টাডলসহ আটক ২