
সাগর হোসেন ফিরোজ স্টাফ রিপোর্টার :ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সরকারের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ শাহিনুর ইসলাম (মুজাহিদ)-এর সভাপতিত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচির আওতায় উপজেলার ৩৮০ জন কৃষক-কৃষাণি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে সরকারি প্রণোদনা হিসেবে মানসম্মত ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা এবং জৈব সার বিতরণ করা হয়। উপকারভোগীদের প্রত্যেককে ৫টি করে আম, জাম, লিচু, সুপারি, কাঁঠাল, মেহগনি, নিম, লেবুসহ বিভিন্ন জাতের চারা, ৫টি বাঁশের খুঁটি এবং ২৫ কেজি করে জৈব সার (গোবর সার) প্রদান করা হয়। এছাড়া আরও ৪০ জন কৃষকের মাঝে ৫টি করে লেবুর চারা ও ৩০ কেজি করে জৈব সার বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চন্দন কর। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মানস কুমার রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তৌহিদ-ই-খুদা, উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, কৃষক-কৃষাণি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।





























