শিরোনাম
চাটখিলে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত পোরশায় উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভা মুরাদনগরে গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা ২০০ বছরের বিচ্ছিন্নতার অবসান,বিলের বুকে নতুন রাস্তা বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় ভূয়সী প্রশংসা সৌদি হজ মন্ত্রীর গঙ্গাচড়া উপজেলা এনসিপিতে নতুন আহ্বায়ক কমিটি গঠন নোয়াখালীতে মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা,আটক ১ নাঙ্গলকোট উপজেলা আদর্শ ক্লাবের প্রবাসী সদস্য হানিফ মিয়াজী ও মোহাম্মদুল্লাহ মিয়াজীকে সম্মাননা স্মারক প্রদান সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ বিজিবির উদ্যোগে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬
বৃহস্পতিবার ১১ জুন ২০২৬

উন্নয়ন- অগ্রযাত্রায় সাতক্ষীরাকে ‘এ’ গ্রেডে উন্নীত করায় আলোচনা সভা

প্রকাশিত:শনিবার ১৪ মার্চ ২০২৬ | হালনাগাদ:শনিবার ১৪ মার্চ ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলাকে ‘এ’ গ্রেড তথা প্রথম শ্রেণিতে উন্নীত করায় আনন্দ প্রকাশ করে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকালে শহরের পলাশপোলস্থ সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সভাপতি এস এম মহিদার রহমানের সভাপতিত্বে এবং এড আব্দুল্লাহ আল হাবিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক এড মোহাম্মদ আব্দুল মজিদ।বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের অন্যতম নেতা অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, এপিপি এড এ বি এম সেলিম, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পিপি শেখ আলমগীর আশরাফ, সাতক্ষীরা জর্জ কোটের অতিঃ পিপি এড. আকবর আলী, বিশিষ্ট সমাজসেবক এড মনিরুদ্দীন, জাতীয় সাংবাদিক সোসাইটির সভাপতি তৌফিকুজ্জামান লিটু প্রমুখ।সভায় বক্তারা বলেন, সাতক্ষীরাকে ‘এ’ গ্রেড তথা প্রথম শ্রেণিতে উন্নীত করার সিদ্ধান্ত জেলার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছে। এটি শুধু একটি প্রশাসনিক স্বীকৃতি নয়, বরং সাতক্ষীরার উন্নয়ন, সম্ভাবনা ও অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ সিদ্ধান্তের ফলে জেলার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক খাতে আরও বেশি গুরুত্ব দেওয়া হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।বক্তারা আরও বলেন, সাতক্ষীরা একটি সম্ভাবনাময় জেলা। কৃষি, মৎস্য, লবণ শিল্প, পর্যটন এবং সীমান্ত বাণিজ্যের ক্ষেত্রে এ জেলার ব্যাপক সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সুন্দরবনের নিকটবর্তী হওয়ায় পর্যটন খাতে সাতক্ষীরার উন্নয়নের বড় সুযোগ রয়েছে। সরকার যদি পরিকল্পিতভাবে উদ্যোগ গ্রহণ করে, তবে এই জেলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।তারা উল্লেখ করেন, জেলার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল উন্নয়নের ধারায় সাতক্ষীরাকে আরও অগ্রাধিকার দেওয়া। ‘এ’ গ্রেডে উন্নীত হওয়ার মাধ্যমে সেই দাবির বাস্তব প্রতিফলন ঘটেছে। এতে করে সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্র আরও প্রসারিত হবে এবং জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।বক্তারা সরকারের এ যুগান্তকারী সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানান। একই সঙ্গে তারা সাতক্ষীরায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, আধুনিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা, উন্নত যোগাযোগ অবকাঠামো এবং শিল্পকারখানা স্থাপনের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।অনুষ্ঠানে দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার নির্বাহী সম্পাদক সাংবাদিক শেখ হাসান গফুর, দৈনিক আলোকিত সকাল ও পূর্ব দিগন্তের জেলা প্রতিনিধি গাজী হাবিব, কালের চিত্রের নাজমুল আলম মুন্না, সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সাধাঃ সম্পাদক মীর আবু বকর, জিয়া পরিষদের সাতক্ষীরা শাখার আহবায়ক অধ্যাপক নূর মোহাম্মাদ পাড়, শিক্ষক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাংবাদিক কল্যাণ সংস্থার সভাপতি আবু সাঈদ, সাংবাদিক শেখ আব্দুল আলিম, ছড়াকার নাজমুল হাসান, কুলিয়া আঞ্চলিক প্রেসক্লাবের সভাপতি অহিদুজ্জামান, ভোমরা স্থলবন্দর প্রেসক্লাবের সভাপতি তৌহিদুল হক তৌহিদ, সাংবাদিক আমিরুল ইসলাম, প্রভাষক নাজমুল হক, শেখ কামরুল ইসলাম, মাগফুর রহমান জান্টু, মোঃ মুনসুর রহমান, মোস্তাফিজুর রহমান, হাফেজ আবুল হোসেন, আলমুতাছিম বিল্লাহ সবুজ, দেলোয়ার হোসেন, মোহাম্মাদ হাফিজ, রাকিব হোসেন, জাকির হোসেন জনি, সাংবাদিক লাল্টু, মিহিরুজ্জামান বাবু, আব্দুর রশিদ, আতিয়ার রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আলোচনা সভার আয়োজন করে সাতক্ষীরা জেলা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন আন্দোলন পরিষদ, সুন্দরবন বিশ্ববিদ্যালয় সাতক্ষীরা জেলা বাস্তবায়ন কমিটি এবং সময়ের দাবী, সাতক্ষীরা সিটি কর্পোরেশন।আয়োজকরা জানান, সাতক্ষীরার উন্নয়ন ও সম্ভাবনাকে সামনে রেখে ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক উদ্যোগ অব্যাহত থাকবে। সভায় জেলার সচেতন নাগরিক, শিক্ষাবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আরও খবর




'ছাত্রলীগ' ট্যাগ দিয়ে সাংবাদিক রাজু ও তার পরিবারকে চকরিয়ার ওসি'র হেনস্থা, ক্র‍্যাকের নিন্দা

দালালমুক্ত ও হয়রানিমুক্ত সেবায় বদলে গেছে ভাতগ্রাম ভূমি অফিসের চিত্র

সততা ও মানবিকতায় খুলনায় আস্থার প্রতীক ডিআইজি রেজাউল হক

পরকীয়া সন্দেহের জেরে ছেলের সামনেই ' মা'কে ছুরিকাঘাত,আটক ৩

নোয়াখালীর সোনাইমুড়ীতে ইউএনও এসিল্যান্ড ও বিএনপি নেতার বর্তমান অভিমতে খুশি এলাকাবাসী

গাইবান্ধায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

ফুলপুর হাসপাতালে অনিয়ম, ২ সেকমোকে নোটিশ

চাটখিলে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

পোরশায় উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভা

মুরাদনগরে গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা

২০০ বছরের বিচ্ছিন্নতার অবসান,বিলের বুকে নতুন রাস্তা

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় ভূয়সী প্রশংসা সৌদি হজ মন্ত্রীর

গঙ্গাচড়া উপজেলা এনসিপিতে নতুন আহ্বায়ক কমিটি গঠন

ডুয়েট শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজসাধ্য করতে জয়দেবপুর জংশনে সকল আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির জন্য ভিসির উদ্যোগ

রাঙ্গাবালীতে সকল প্রস্ততি শেষে গভীর সাগরে ইলিশ শিকারের উদ্দেশে যাবে জেলেরা

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের


এই সম্পর্কিত আরও খবর

'ছাত্রলীগ' ট্যাগ দিয়ে সাংবাদিক রাজু ও তার পরিবারকে চকরিয়ার ওসি'র হেনস্থা, ক্র‍্যাকের নিন্দা

দালালমুক্ত ও হয়রানিমুক্ত সেবায় বদলে গেছে ভাতগ্রাম ভূমি অফিসের চিত্র

সততা ও মানবিকতায় খুলনায় আস্থার প্রতীক ডিআইজি রেজাউল হক

পরকীয়া সন্দেহের জেরে ছেলের সামনেই ' মা'কে ছুরিকাঘাত,আটক ৩

নোয়াখালীর সোনাইমুড়ীতে ইউএনও এসিল্যান্ড ও বিএনপি নেতার বর্তমান অভিমতে খুশি এলাকাবাসী

গাইবান্ধায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি

ফুলপুর হাসপাতালে অনিয়ম, ২ সেকমোকে নোটিশ

চাটখিলে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

পোরশায় উপজেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভা

মুরাদনগরে গ্রাম আদালত নিয়ে সচেতনতা বাড়াতে সমন্বিত কর্মশালা