শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত শিশুদের নির্যাতনকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে লাকসামে মানববন্ধন স্বাধীনতার ৫৫ বছরেও ফায়ার সার্ভিস পায়নি নকলাবাসী,আগুনে পুড়ছে কোটি টাকার স্বপ্ন ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বাখরনগরে দোয়া ও মিলাদ মাহফিল লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি পোরশায় মাননীয় সাংসদকে ঘাটনগর পাহিড়া পুকুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সংবর্ধনা বান্দরবানের থানচিতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার বাঙ্গরা উপজেলা বেসরকারি এতিমখানা কল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটি গঠন ও ধর্মমন্ত্রীর জন্য দোয়া অনুষ্ঠিত
সোমবার ২৭ জুলাই ২০২৬
সোমবার ২৭ জুলাই ২০২৬

উপাচার্যবিহীন ১৮ পাবলিক বিশ্ববিদ্যালয়

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ১৪ আগস্ট ২০২৪ | হালনাগাদ:বুধবার ১৪ আগস্ট ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

আওয়ামী লীগের সরকার পতনের পর ১৮ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করেছেন। অনেক বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পাশাপাশি উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার ও প্রক্টররাও পদ ছাড়েন। শীর্ষ পদগুলোতে সহসা নিয়োগ না দিলে স্থবির হতে পারে বিশ্ববিদ্যালগুলোর প্রশাসনিক কার্যক্রম। তবে মঙ্গলবার (১৩ আগস্ট) পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তর এ বিষয়ে কোনো নির্দেশনা পায়নি বলে জানা গেছে। অন্যদিকে যোগ্য ও নিরপেক্ষ শিক্ষকদের এসব পদে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।


নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব  বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়ে আমরা কোনো নির্দেশনা পাইনি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য না থাকলে প্রশাসনিক জটিলতা তৈরি তো হবেই।’


গত ৫ আগস্ট সরকার পতনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেন। এদিন রাতেই মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন পদত্যাগ করেন। পরবর্তী সময় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা বিভিন্ন সময়ে পদত্যাগ করেন।



বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তালিকা অনুযায়ী, বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫৫টি। এর মধ্যে স্বায়ত্তশাসিত চার বিশ্ববিদ্যালয়ে (ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) উপাচার্য নিয়োগের সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। যেখানে বিশ্ববিদ্যালয়ের সিনেট প্রতিনিধিরা নির্বাচনের মাধ্যমে তিন সদস্যের নাম চূড়ান্ত করেন। সেই তালিকা থেকে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি একজনকে উপাচার্য হিসেবে নিয়োগ দেন। তবে বিশেষ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় আদেশ (১১-এর ২ ধারা) অনুযায়ী সিনেট ছাড়াও উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া যেতে পারে। অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় থেকে তিনজনের নাম প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়। সেখান থেকে অনুমোদন হওয়ার পর রাষ্ট্রপতির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়।


বিশ্ববিদ্যালয়ের একাধিক কর্মকর্তা জানান, বিশ্ববিদ্যালয়ে উপাচার্য না থাকায় সব কাজ থেমে আছে। কারণ বিশ্ববিদ্যালয়ের সিস্টেমটা এমন করে রাখা, যেখানে কাজের শুরুতেও উপাচার্যের অনুমোদন লাগে আবার শেষেও অনুমোদন লাগে। ফলে এখন কোনো ফাইলই অনুমোদন হচ্ছে না। দ্রুত নিয়োগ না হলে প্রশাসনিক কার্যক্রম সম্পূর্ণ স্থবির হয়ে পড়বে।


অপরদিকে শিক্ষার্থীদের পক্ষ থেকে নিরপেক্ষ শিক্ষকদের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার দাবি জোরালো হচ্ছে। রাজনৈতিক বিবেচনায় নিয়োগ না দিয়ে যার একাডেমিক ও প্রশাসনিক যোগত্য ও দক্ষতা বেশি তাকে নিয়োগের পক্ষে তারা। কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষকের একাডেমিক যোগ্যতা উল্লেখ করে উপাচার্য করার দাবি উঠেছে। বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকদের এ ব্যাপারে কোনো ভূমিকা নেই। বিএনপি-জামায়াতপন্থি সাদা দল থেকে এ বিষয়ে দলকে ইতোমধ্যে জানানো হয়েছে। অন্তর্বর্তী সরকারদলীয় না হওয়ায় নিরপেক্ষ শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে বলে জানা গেছে। একটি সূত্র জানিয়েছে, বর্তমান প্রশাসনে যারা অধিকতর দল নিরপেক্ষ, যাদের বিরুদ্ধে তেমন কোনো রিপোর্ট নেই তাদের নিয়োগ দেওয়া হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও এমনটি হতে পারে।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের সাবেক আহ্বায়ক ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) সভাপতি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করতে চাই। তারা যেহেতু রাষ্ট্র মেরামতের দায়িত্ব নিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতেও দীর্ঘ জঞ্জাল তৈরি হয়েছে। এখন সেটা দূর করতেই ভালো শিক্ষকদের দায়িত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি।’



আরও খবর




দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় কোর্টের আদেশ অমান্য করে ১ লাখ ২০ হাজার টাকায় রফাদফা

গাজীপুর সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে ২০তম কর্পোরেশন সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

মানববন্ধনের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’, সংবাদ সম্মেলনে আশিক মাহমুদ

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা

হাওরের বুকে ভাসমান পার্ক,প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড়

ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতা মিলন হাওলাদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

ফুলবাড়ীয়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফুলপুরে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

নন্দীগ্রামে এমইপি গ্রুপের ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধর্মমন্ত্রী কাজী শাহ মফাজ্জল হোসাইন কায়কোবাদের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত সুস্থতার আশাবাদ চিকিৎসকদের

অসুস্থ শিশু মুজাহিদকে নগদ অর্থ প্রদান করলেন আলোর পথে ফাউন্ডেশন পঞ্চগড়

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চিরিরবন্দরে সাপের কামড়ে গৃহবধুর মৃত্যু

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা


এই সম্পর্কিত আরও খবর

সমাজ ও সংস্কৃতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন আদরকে সম্মাননা

শিক্ষায় মানোন্নয়নে একাধিক উদ্যোগের ঘোষণা শিক্ষামন্ত্রীর

বিজিবির বাধায় দৌলতপুর সীমান্তে পুশ-ইন ব্যর্থ

স্পিডবোট চালক নির্যাতনের অভিযোগে নাম জড়ানো ভিত্তিহীন, নিরপেক্ষ তদন্ত চান যুবদল নেতা এম শহীদ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘর পুনর্নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী অমিত

সাইবার সুরক্ষা আইনের খসড়া চূড়ান্তকরণে মন্ত্রিসভা কমিটির সভা

৫ আগস্ট খুলে দেয়া হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

উত্তোলনের তুলনায় মাটির নিচে পানি জমছে কম, খরাপ্রবণ এলাকায় বড় শঙ্কা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

দেশটাকে আরও সবুজ করে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী