শিরোনাম
দক্ষিণ সাঙ্গর এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় ১০ম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত হৃদয়-হাসানের ব্যক্তিগত বীরত্বে উজ্জ্বল বাংলাদেশ, দলীয় লড়াইয়ে পিছিয়ে সিরিজ হার মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন চন্দনাইশে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬

উৎপাদন ব্যয় কমাতে গোদাগাড়ীতে বেড প্লান্টারে গম চাষের উদ্বোধন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:শুক্রবার ২৮ নভেম্বর ২০২৫ | হালনাগাদ:শুক্রবার ২৮ নভেম্বর ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

নাহিদ ইসলাম, রাজশাহী ব্যুরো: কৃষিকে লাভজনক, টেকসই ও আধুনিকায়নের লক্ষ্যে গোদাগাড়ী উপজেলায় দিনব্যাপী গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়ন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) BCRL প্রকল্পের আওতায় বেড প্লান্টারের মাধ্যমে গম বীজ বপন, বেড প্লান্টার বিতরণ এবং কৃষকদের সাথে সরাসরি মতবিনিময় সভার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  মহাপরিচালক এস এম সোহরাব উদ্দিন।

এ সময় মহাপরিচালক এস এম সোহরাব উদ্দিন তাঁর বক্তব্যে বলেন,“দেশের কৃষি এখন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আধুনিক কৃষিযন্ত্র ও উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আমরা উৎপাদন ব্যয় কমিয়ে, ফলন বাড়িয়ে কৃষকদের আয় নিশ্চিত করতে চাই। বেড প্লান্টার প্রযুক্তি গম চাষে পানির সাশ্রয়, সার ব্যবহারের দক্ষতা এবং ফলন বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর।”

তিনি আরও বলেন, “রাজশাহী অঞ্চল শস্য উৎপাদনের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। এখানে আধুনিক যন্ত্র ও প্রশিক্ষিত কৃষক তৈরি করতে পারলে খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি কৃষি হবে অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি।”

এদিন ‘আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প’–এর আওতায় কৃষক প্রশিক্ষণ ও প্রণোদনা কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে গ্রীষ্মকালীন পেঁয়াজের মাঠ পরিদর্শন করা হয়। মাঠ পর্যায়ে কৃষকদের সাথে কথা বলে আধুনিক জাত নির্বাচন, সঠিক সার ব্যবস্থাপনা, রোগ ও পোকামাকড় দমন এবং উৎপাদন খরচ কমানোর বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

মাঠপর্যায়ে পরিদর্শন শেষে কৃষকদের উদ্দেশ্যে মহাপরিচালক বলেন,“গ্রীষ্মকালীন পেঁয়াজ এখন একটি লাভজনক ফসলে পরিণত হচ্ছে। সঠিক প্রযুক্তি ও সরকারি সহায়তা পেলে কৃষকরা সারা বছর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে পারবেন।”

অনুষ্ঠানে উপস্থিত রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক তাঁর বক্তব্যে বলেন,“কৃষকদের হাতে আধুনিক যন্ত্র তুলে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। মাঠপর্যায়ে প্রযুক্তির বাস্তব প্রয়োগ নিশ্চিত করতে রাজশাহী বিভাগে চলমান সব প্রকল্প সমন্বিতভাবে কাজ করছে।”

এছাড়াও বক্তব্য দেন রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলার উপপরিচালকগণ, BCRL প্রকল্পের কম্পোনেন্ট ডিরেক্টর, মসলার উন্নত জাত সম্প্রসারণ প্রকল্পের PD, RDADP প্রকল্পের DPD, এবং তেল ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার। তাঁরা বলেন, আধুনিক কৃষিযন্ত্র, উন্নত জাত ও কৃষক প্রশিক্ষণের সমন্বয়ের মাধ্যমেই কৃষিকে টেকসই ও লাভজনক করা সম্ভব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ADD (PP), রাজশাহী, বিভিন্ন প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদ, গোদাগাড়ী, এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গোদাগাড়ীর সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

মতবিনিময় সভায় অংশগ্রহণকারী কৃষকরা বলেন,“বেড প্লান্টারের মতো আধুনিক যন্ত্র ব্যবহার করলে শ্রম ও খরচ দুটোই কমে। সরকারের এ সহযোগিতা অব্যাহত থাকলে কৃষিকাজে আমরা আরও আগ্রহী হবো।”

সবশেষে বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, এ ধরনের মাঠপর্যায়ের কার্যক্রম ও সরাসরি কৃষকদের সাথে সংলাপ রাজশাহী অঞ্চলের কৃষি উন্নয়নকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, পাশাপাশি স্মার্ট ও যান্ত্রিক কৃষির বাস্তব রূপায়ণ ত্বরান্বিত করবে।




আরও খবর




দক্ষিণ সাঙ্গর এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় ১০ম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঘাটাইলে অবৈধ সিসা কারখানা গুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শাজাহানপুরে সরকারি অফিসের ছাদে সোলার সিস্টেম ও নেট মিটারিং বিষয়ে আলোচনা সভা

সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

ফুলপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর

বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা

নাঙ্গলকোটে তিলিপ দরবার শরীফে ৮৮তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল অনুষ্ঠিত

হৃদয়-হাসানের ব্যক্তিগত বীরত্বে উজ্জ্বল বাংলাদেশ, দলীয় লড়াইয়ে পিছিয়ে সিরিজ হার

মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে উদ্যোগে মাসিক সাহিত্য আড্ডার উদ্বোধন

চন্দনাইশে শ্যামা পূজায় মাতৃবরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রা

চন্দনাইশ বৈলতলীতে এক মহিলার সংবাদ সম্মেলন

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

পত্রিকায় ও ফেসবুকে প্রকাশিত মিথ্যা সংবাদের প্রতিবাদে আল্লারদর্গা মহাশ্মশান কমিটি সংবাদ সম্মেলন

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

বিয়ের আশ্বাসে সম্পর্ক, ধর্ষণের অভিযোগ কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে

রাজশাহীতে ​নারীদের অধিকার রক্ষায় তওহীদভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠার তাগিদ

ঈশ্বরগঞ্জে বাবা-মাকে নির্যাতন,ছেলের ৬ মাসের কারাদণ্ড


এই সম্পর্কিত আরও খবর

দক্ষিণ সাঙ্গর এলাকার কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় ১০ম বার্ষিক ইছালে ছাওয়াব ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঘাটাইলে অবৈধ সিসা কারখানা গুড়িয়ে দিলো ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শাজাহানপুরে সরকারি অফিসের ছাদে সোলার সিস্টেম ও নেট মিটারিং বিষয়ে আলোচনা সভা

সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

চাটখিলে সাংবাদিক রিয়াদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা কমিটির সভায় দুঃখ প্রকাশ

ফুলপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা,সদস্য সচিব বাচ্চু মাতাব্বর

বানিয়াচংয়ে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

আমতলীর পায়রা নদীর ফেরিতে দুর্বৃত্ত্বরা পেট্টোল দিয়ে নাশকতার চেষ্টা