শিরোনাম
লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ইউএনও'র বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা নাঙ্গলকোট থানায় অভিযোগে চারদিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার যতইদিন যাচ্ছে বারদী ইউনিয়নের মানুষের মন জয় করে জনপ্রিয়তার অবস্থান তৈরি করছেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলী লালমোহনে জালিয়াতির মাধ্যমে কর্মচারী এমপিওভুক্তির অপচেষ্টা,অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ
বুধবার ০১ জুলাই ২০২৬
বুধবার ০১ জুলাই ২০২৬

ভোলা-৩ আসনের সাবেক সাংসদ শাওন ভারতে বসে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপির সংবাদ সম্মেলন

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:বুধবার ২২ জানুয়ারী ২০২৫ | হালনাগাদ:বুধবার ২২ জানুয়ারী ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

জাহিদ দুলাল, ভোলা প্রতিনিধি:  

ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন ভারতের কলকাতায় পালিয়ে থেকে মিথ্যা অপপ্রচার ও হীন ষড়যন্ত্রে লিপ্ত হওয়ায় ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় লালমোহন উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কালমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোতাহার হোসেন হাওলাদার।

তিনি বলেন, গত ১৬ জানুয়ারী দিবাগত রাতে পূর্ব চরলক্ষ্মী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাবুব আলম সড়ক দূর্ঘটনায় মারাত্মক আহত হয়। রাতেই তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। বর্তমানে তিনি ঢাকার পপুলার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এই ঘটনায় হীন রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ছাত্র জনতার গণঅভ্যূত্থানে পালিয়ে যাওয়া পতিত স্বৈরাচার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নানা অপকর্মে ঘৃণিত ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ভারতের কলকাতায় পালিয়ে থেকে হীন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে এ দুর্ঘটনাকে ভিন্ন খাতে নেয়ার জন্য বিএনপি'র কর্মীরা মাহাবুরের উপর হামলা করে আহত করেছে বলে প্রচার করার অপচেষ্টা করে যাচ্ছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সাংসদ শাওনের অডিও ক্লিপটি ফেসবুক ও ইউটিউবে ব্যাপক ভাইরাল হয়। পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও জনরোষে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক সাংসদ শাওনের ভাইরাল হওয়া অডিও ক্লিপের বক্তব্যকে লালমোহন-তজুমদ্দিনের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। ইতিমধ্যে দুর্ঘটনায় আহত স্কুল শিক্ষক মাহাবুব আলমের পরিবারের পক্ষ থেকে তার শ্যালক মোঃ সুমন ভাইরাল হওয়া অডিও ক্লিপের বক্তব্যে কেউ যাতে বিভ্রান্ত না হয় সে জন্য তার ব্যক্তিগত ফেসবুক পেজে সাবেক সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন ও পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাইরাল হওয়া বক্তব্যকে নিরেট মিথ্যাচার বলে পোষ্ট দিয়েছেন। ফেসবুক পোষ্টে তিনি দাবী করেছেন আহত শিক্ষক মাহাবুব আলম চিকিৎসার সমস্ত খরচ পারিবারিকভাবে বহন করা হচ্ছে। সাবেক সাংসদ শাওন কর্তৃক শিক্ষক মাহাবুবের চিকিৎসা করানোর দাবী সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। 

সাবেক সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন ও পতিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্য প্রনোদিত ভাইরাল হওয়া অডিও ক্লিপের বক্তব্যটি আমরা কালমা ইউনিয়ন বিএনপি ঘৃণাভরে প্রত্যাখান করছি এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. ফরিদ উদ্দিন, মো. সোহেল আজিজ শাহীন, মো. শফিউল্যাহ হাওলাদার, পৌরসভা বিএনপির সভাপতি সাদেক ঝান্টুসহ বিএনপির বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।


আরও খবর




লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চাকুরীবিধিমালা উপেক্ষা করে মানববন্ধনে অংশ নিলেন সরকারি কর্মকর্তা কর্মচারিরা ...আইনি ব্যাবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের

রাণীনগরে দুই মাদক কারবারি আটক

গোপালপুর পৌরসভার ৩১ কোটি ৪২ লাখ টাকার বাজেট ঘোষণা

বোয়ালখালী পৌরসভায় ২০২৬-২৭ অর্থ বছরের ৪১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

বহুমাত্রিক দক্ষতায় বিশ্ববাজারে সমাদৃত সিরাজগঞ্জের রাসেল

নারায়ণগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও অর্থ জরিমানা

মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ইউএনও'র

বাউফলে অপসাংবাদিকতা রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা

টাঙ্গুয়ার হাওর রক্ষায় সিদ্ধান্ত অনেক, বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ

রুবেল সভাপতি, নজরুল সম্পাদক : নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের কমিটি, অভিষেক ও শপথ

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো

কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর

২৪ নং ওয়ার্ডে লাইসেন্সবিহীন বেকারি ও আইসক্রিম কারখানা: হুমকিতে জনস্বাস্থ্য


এই সম্পর্কিত আরও খবর

লালমোহনে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চাকুরীবিধিমালা উপেক্ষা করে মানববন্ধনে অংশ নিলেন সরকারি কর্মকর্তা কর্মচারিরা ...আইনি ব্যাবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের

রাণীনগরে দুই মাদক কারবারি আটক

গোপালপুর পৌরসভার ৩১ কোটি ৪২ লাখ টাকার বাজেট ঘোষণা

বোয়ালখালী পৌরসভায় ২০২৬-২৭ অর্থ বছরের ৪১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা

আমতলীতে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

ধুনটে প্রাণী সম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা

নারায়ণগঞ্জ জেলা কারাগারে কয়েদির মৃত্যু

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড ও অর্থ জরিমানা