শিরোনাম
বিশ্বকাপ উন্মাদনায় মেটে উঠেছে মুরাদনগরের তরুণরা নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব চন্দনাইশে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কালীগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা প্রধানমন্ত্রীর বৃক্ষরোপনের আহবানে শিক্ষার্থীদের মাঝে এসএসএস এর ১ হাজার চারা বিতরণ জাকির হোসেন বাবু জামপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়াতে জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক
বুধবার ২৪ জুন ২০২৬
বুধবার ২৪ জুন ২০২৬

যানজট-দুর্ঘটনা কমাতে হেলিপ্যাড–আমিনমোড় বাইপাস সড়ক নির্মানের জোর দাবি উলিপুরে মানববন্ধন

প্রকাশিত:মঙ্গলবার ২৩ জুন ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ২৩ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image

মোহাইমিনুল ইসলাম উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:



কুড়িগ্রামের উলিপুর পৌর শহরের দীর্ঘদিনের যানজট, সড়ক দুর্ঘটনা ও জনদুর্ভোগ নিরসনে হেলিপ্যাড থেকে আমিনমোড় পর্যন্ত প্রস্তাবিত বাইপাস সড়ক দ্রুত নির্মাণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।


মঙ্গলবার (২৩ জুন) উলিপুর শহরের মসজিদুল হুদার সামনে আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, উলিপুর বর্তমানে উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে উঠছে। চিলমারী নৌবন্দর, রমনা রেলস্টেশন, তিস্তা সেতু এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সেতুকে ঘিরে প্রতিদিন বিপুল সংখ্যক পণ্যবাহী ট্রাক, ট্রলি ও ভারী যানবাহন পৌর শহরের ভেতর দিয়ে চলাচল করছে। ফলে শহরের প্রধান সড়কগুলোতে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট ও জনভোগান্তি।


মানববন্ধনে সঞ্চালনা করেন উলিপুর মোটর শ্রমিক সভাপতি হামিদুর রহমান লিটন। সমাবেশে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যান হায়দার আলী, সাবেক পৌর মেয়র তারিক আবুল-আলা চৌধুরী, উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট কামাল করিব লিটন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উলিপুর উপজেলা আহ্বায়ক সাখাওয়াত হোসাইনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।


বক্তারা বলেন, উলিপুর পৌর শহরের সড়কগুলো তুলনামূলক সরু ও অপরিকল্পিত হওয়ায় বর্তমান যানচাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। এতে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে এবং ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। যানজটের কারণে রোগীবাহী অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের যানবাহনও সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারছে না, যা জননিরাপত্তার জন্য উদ্বেগজনক।


তারা আরও বলেন, হেলিপ্যাড থেকে আমিনমোড় পর্যন্ত প্রস্তাবিত বাইপাস সড়ক নির্মাণ করা হলে ভারী যানবাহন শহরের বাইরে দিয়ে চলাচল করতে পারবে। এতে যানজট কমবে, দুর্ঘটনা হ্রাস পাবে, ব্যবসা-বাণিজ্যে গতি আসবে এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত হবে। পাশাপাশি উলিপুরের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।


সমাবেশে বক্তারা দাবি করেন, ২০২৩ সালে প্রায় ৬৮ কোটি ২৫ লাখ ৪৯ হাজার টাকা ব্যয়ে আড়াই বছর মেয়াদি চিলমারী সংযোগ সড়ক প্রকল্প গ্রহণ করা হলেও জমি অধিগ্রহণ জটিলতা ও স্থানীয় আপত্তির কারণে কাজের অগ্রগতি হয়নি। এমনকি বরাদ্দকৃত প্রায় ১০ কোটি টাকা ফেরত যাওয়ার ঘটনাকে তারা জেলার উন্নয়নের জন্য হতাশাজনক ও দুঃখজনক বলে উল্লেখ করেন।


প্রায় ৩ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ সংযোগ সড়কটির কাজ গত বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও মেয়াদ বাড়িয়ে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। তবে এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি না থাকায় উদ্বেগ প্রকাশ করেন স্থানীয়রা।


সমাবেশ থেকে বাইপাস সড়ক প্রকল্পকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়। প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ, নকশা প্রণয়ন ও বিশেষ বাজেট বরাদ্দ নিশ্চিত করে দ্রুত নির্মাণকাজ শুরু করতে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সড়ক ও জনপথ বিভাগ, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের প্রতি দাবি জানান বক্তারা।


স্থানীয়দের আশা, জনস্বার্থে গুরুত্বপূর্ণ এই বাইপাস সড়ক দ্রুত বাস্তবায়িত হলে উলিপুর পৌর শহরের দীর্ঘদিনের যানজট ও জনদুর্ভোগের অবসান ঘটবে।


আরও খবর




বিশ্বকাপ উন্মাদনায় মেটে উঠেছে মুরাদনগরের তরুণরা

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব

চন্দনাইশে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কালীগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপনের আহবানে শিক্ষার্থীদের মাঝে এসএসএস এর ১ হাজার চারা বিতরণ

জাকির হোসেন বাবু জামপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়াতে জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে

ফতুল্লায় দূষণের দায়ে আকবর ডাইংকে ৫০ হাজার টাকা জরিমানা

কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ

রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার,

বোদায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬ নং মাড়েয়া বামনাহাট ইউনিয়নের শাখার পক্ষ থেকে সেলা মেশিন বিতরণ

নড়াইলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

আলোকিত সকালের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিয়োগ বিজ্ঞপ্তি

ঈশ্বরগঞ্জে ভুতুড়ে বিদ্যুৎ বিলের ছড়াছড়ি,অতিষ্ঠ ৭২ হাজার গ্রাহক

খোকসায় এক রাতেই দুই স্থানে গরু চুরি,আতঙ্কে কৃষকরা

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

সদর থানা পুলিশের বড় সাফল্য: বিদেশি পিস্তল, গুলিসহ গ্রেফতার ১, গাড়ি জব্দ


এই সম্পর্কিত আরও খবর

বিশ্বকাপ উন্মাদনায় মেটে উঠেছে মুরাদনগরের তরুণরা

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব

চন্দনাইশে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে কালীগঞ্জে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপনের আহবানে শিক্ষার্থীদের মাঝে এসএসএস এর ১ হাজার চারা বিতরণ

জাকির হোসেন বাবু জামপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী হওয়াতে জনসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে

ফতুল্লায় দূষণের দায়ে আকবর ডাইংকে ৫০ হাজার টাকা জরিমানা

কুমিল্লায় এসআইয়ের বিরুদ্ধে ঘুষ না পেয়ে মামলার মিথ্যা রিপোর্ট দেওয়ার অভিযোগ

রায়গঞ্জে জেন্ডার সমতা ও অধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার,