শিরোনাম
নাঙ্গলকোট থানায় অভিযোগে চারদিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার যতইদিন যাচ্ছে বারদী ইউনিয়নের মানুষের মন জয় করে জনপ্রিয়তার অবস্থান তৈরি করছেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলী লালমোহনে জালিয়াতির মাধ্যমে কর্মচারী এমপিওভুক্তির অপচেষ্টা,অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ চন্দনাইশে আমানতছফা বদরুননেছা মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা রূপগঞ্জে ইউএনও থেকে চাঁদা দাবী,অপপ্রচারের শিকার ইউএনও,প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন ৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত চরফ্যাশনের সাইফুল ইসলাম সুমন মিথ্যা তথ্য ছড়িয়ে সম্মানহানির অপচেষ্টা,‎চরফ্যাশনে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত সাতক্ষীরা পাসপোর্ট অফিসে চলছে রমরমা ঘুষ বাণিজ্য শেরপুরে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মঙ্গলবার ৩০ জুন ২০২৬
মঙ্গলবার ৩০ জুন ২০২৬

যতইদিন যাচ্ছে বারদী ইউনিয়নের মানুষের মন জয় করে জনপ্রিয়তার অবস্থান তৈরি করছেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলী

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ৩০ জুন ২০২৬ | হালনাগাদ:মঙ্গলবার ৩০ জুন ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


​বিশেষ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল আলী। দিন যত যাচ্ছে, বারদী ইউনিয়নের সাধারণ মানুষের মন জয় করে তিনি তাঁর জনপ্রিয়তার অবস্থান ততটাই সুদৃঢ় করছেন। মাঠপর্যায়ে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং সাধারণ মানুষের সাথে গভীর সম্পর্কের কারণে স্থানীয় ভোটার ও দলীয় নেতাকর্মীদের একাংশের নিকট তিনি একজন শক্তিশালী 'হেভিওয়েট' প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেছেন। আব্দুল আলী ​এক ত্যাগী ও ঐতিহ্যবাহী বিএনপি পরিবার, ​বারদী ইউনিয়নে বিএনপির রাজনীতির কথা বললেই উঠে আসে আব্দুল আলী ও তাঁর পরিবারের নাম। তিনি একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারে বেড়ে উঠেছেন, ​পিতা মরহুম আব্দুর রহমান মুন্সী: তিনি বারদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, থানা বিএনপির সহ-সভাপতি এবং বারদী মাকসার মসজিদের সভাপতি ছিলেন। বিএনপি করার কারণে তাঁর বিরুদ্ধে ২৪টি রাজনৈতিক মামলা হয়েছিল এবং তিনি ২ বার জেল খেটেছেন। ​বড় ভাই আব্দুল হালিম মেম্বার, বারদী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।


​ছোট ভাই করিম রহমান, বর্তমানে সোনারগাঁও থানা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে নিয়োজিত আছেন। ​১৬ বছরের দীর্ঘ সংগ্রাম ও নির্যাতন আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ ১৬ বছর নিজ বাড়িতে শান্তিতে থাকতে পারেননি আব্দুল আলী। রাজপথের এক লড়াকু সৈনিক হিসেবে প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি সম্মুখভাগে থেকে নেতৃত্ব দিয়েছেন। রাজনীতি করতে গিয়ে তিনি চরম রাজনৈতিক প্রতিহিংসা, হামলা ও মামলার শিকার হয়েছেন,  আওয়ামী লীগের শাসনামলে তাঁর বিরুদ্ধে ১৮টি মিথ্যা মামলা দায়ের করা হয় এবং রাজনৈতিক কারণে তিনি দুইবার কারাবরণ করেন। ​ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের হাতে তিনি ৩ বার গুরুতর শারীরিক নির্যাতনের শিকার হন। সর্বশেষ তাঁর বাড়িঘরেও ভাঙচুর চালানো হয়।


 রাজনৈতিক প্রতিহিংসার কারণে আওয়ামী লীগের লোকজন তাঁর ব্যবসা প্রতিষ্ঠান দুইবার লুটপাট ও ভাঙচুর করে। ​বর্তমানে আব্দুল আলী সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং বারদী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হিসেবে রাজপথে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছেন।


​স্থানীয়দের মতে, এতো অত্যাচার, জেল-জুলুম এবং অর্থনৈতিক ক্ষতির পরও আব্দুল আলী বারদীর সাধারণ মানুষ ও দলের আদর্শ থেকে বিচ্যুত হননি। এই ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্বকেই আগামী নির্বাচনে বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চান স্থানীয় তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা। নির্বাচনী প্রস্তুতি ও গণসংযোগের বিষয়ে জানতে চাইলে আব্দুল আলী  জানান, রাজনীতি  করি মানুষের কল্যাণের জন্য, বারদী ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য। তিনি অবহেলিত মানুষের পাশে থেকে এলাকার সামগ্রিক উন্নয়ন করতে চান। স্থানীয় ভোটারদের মতে, আব্দুল আলী  দীর্ঘদিন ধরে অত্র এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে রয়েছেন। করোনাকালীন সংকট থেকে শুরু করে যেকোনো প্রাকৃতিক দুর্যোগে তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন পরম বন্ধুর মতো। ইউনিয়নের বেশ কয়েকজন প্রবীণ ব্যক্তিত্ব ও তরুণ ভোটারের সাথে কথা বলে জানা যায়, বারদী ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আব্দুল আলীর কোনো বিকল্প নেই।​ইতিমধ্যেই তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, উঠান বৈঠক এবং সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় শুরু করেছেন।  এই যুবদল নেতার নির্বাচনী মাঠে নামার ঘোষণায় বারদী  ইউনিয়নের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে।


আরও খবর




নাঙ্গলকোট থানায় অভিযোগে চারদিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

যতইদিন যাচ্ছে বারদী ইউনিয়নের মানুষের মন জয় করে জনপ্রিয়তার অবস্থান তৈরি করছেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলী

লালমোহনে জালিয়াতির মাধ্যমে কর্মচারী এমপিওভুক্তির অপচেষ্টা,অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ

চন্দনাইশে আমানতছফা বদরুননেছা মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

রূপগঞ্জে ইউএনও থেকে চাঁদা দাবী,অপপ্রচারের শিকার ইউএনও,প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

সিদ্ধিরগঞ্জে পিস্তল–ম্যাগাজিনসহ গ্রেপ্তার ১

জন্ম নিবন্ধন প্রতিটি শিশুর মৌলিক অধিকার

হালুয়াঘাট পৌরসভার ২৪ কোটি ২৬ লাখ টাকার বাজেট ঘোষণা

৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত চরফ্যাশনের সাইফুল ইসলাম সুমন

মিথ্যা তথ্য ছড়িয়ে সম্মানহানির অপচেষ্টা,‎চরফ্যাশনে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরা পাসপোর্ট অফিসে চলছে রমরমা ঘুষ বাণিজ্য

নওগাঁর মান্দায় বালির পরিবর্তে ভরাট মাটি ও নিম্ন মানের খোয়া দিয়ে রাস্তা নির্মাণের নানা অভিযোগ

শেরপুরে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চিরিরবন্দরে তালপুকুর উচ্চ বিদ্যালয়ে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি পালিত

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

জেলা বিএনপির নেতা ও জজ কোর্টের মুহুরী পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ ওয়ার্ড বিএনপি সভাপতির বিরুদ্ধে

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

পোলশার বারিন্দা গ্রামে সরকারি রাস্তা ও খাস জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

শ্রীপুরে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ,থানা হেফাজতে দোকানদার

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ

ফুলপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রস্তুতি ম্যাচে জিতল ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলই

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ডুয়েট ব্রাজিল ফ্যান ক্লাবের ১৫৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা

আদালতে সাক্ষ্য ঠেকাতে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে গাইবান্ধা সদর থানায় জিডি

গফরগাঁও পাইথল ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীদের অতর্কিত হামলা: যুবক রক্তাক্ত, মগজ ক্ষতিগ্রস্ত হয়ে আশঙ্কাজনক

'অপয়া' সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠল ব্রাজিলের জার্সির রঙ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রত্যাশী আজমল হোসেন হিরো


এই সম্পর্কিত আরও খবর

নাঙ্গলকোট থানায় অভিযোগে চারদিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

লালমোহনে জালিয়াতির মাধ্যমে কর্মচারী এমপিওভুক্তির অপচেষ্টা,অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ

চন্দনাইশে আমানতছফা বদরুননেছা মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

রূপগঞ্জে ইউএনও থেকে চাঁদা দাবী,অপপ্রচারের শিকার ইউএনও,প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

সিদ্ধিরগঞ্জে পিস্তল–ম্যাগাজিনসহ গ্রেপ্তার ১

জন্ম নিবন্ধন প্রতিটি শিশুর মৌলিক অধিকার

হালুয়াঘাট পৌরসভার ২৪ কোটি ২৬ লাখ টাকার বাজেট ঘোষণা

৪৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত চরফ্যাশনের সাইফুল ইসলাম সুমন

মিথ্যা তথ্য ছড়িয়ে সম্মানহানির অপচেষ্টা,‎চরফ্যাশনে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত