শিরোনাম
নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড় অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি ঘাটাইলে জমি নিয়ে বিরোধের জেরে ৭০০ ফলজ গাছ কেটে ফেলার অভিযোগ অষ্টগ্রামে পুলিশের বিশেষ অভিযান: ৮ কেজি গাঁজাসহ নারী-পুরুষ আটক
সোমবার ০২ নভেম্বর ২০২৬
সোমবার ০২ নভেম্বর ২০২৬

যানজটে নাকাল রাজধানীবাসী

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ০৫ মে ২০২৪ | হালনাগাদ:রবিবার ০৫ মে ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

সপ্তাহের প্রথম কর্মদিবসে সড়কে নেমে যেন ভুল করেছেন ঢাকার মানুষ! কারণ রোববার (৫ মে) সাতসকালেই প্রয়োজনে বাইরে বের হওয়া নগরবাসীকে পড়তে হয়েছে যানজটের কবলে। বিশেষ করে রাজধানীর বৃহত্তর ফার্মগেট -মিরপুর-কচুক্ষেত-ক্যান্টনমেন্ট এলাকা-কালশী, বনানীর দিকে যারা সকালে বের হয়েছেন কারও কারও এক জায়গায় ঘণ্টা কেটে গেছে। তবুও নড়েনি যানবাহনের চাকা।


অন্যদিকে রোজা-ঈদ-নববর্ষ ও তাপপ্রবাহের কারণে লম্বা সময় ছুটি শেষে প্রথমদিনের মতো পুরোদমে সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান শুরু হয়েছে আজ। যে কারণে অন্যদিনের সড়কে বেড়েছে মানুষের চলাচল। যানবাহনও বেড়েছে। পুরান ঢাকা-বেইলি রোডসহ যেসব এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেসব জায়গায়ও সকাল থেকে যানজট দেখা দিয়েছে।


এমন পরিস্থিতিতে কেউ ট্রাফিক ব্যবস্থা, কেউ আবার কর্মদিবসে ভিআইপি মুভমেন্ট নিয়ে ক্ষোভ ঝাড়ছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। বিশেষ করে সড়কের হালচাল নিয়ে তথ্য আদান-প্রদানে গড়ে ওঠা ফেসবুকভিত্তিক গ্রুপগুলোতে অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন।


জানা গেছে, রোববার প্রধানমন্ত্রীর রাজধানীর মাটিকাটায় সেনাবাহিনীর সেনাপ্রাঙ্গন মাল্টিস্টোরিড বিল্ডিংয়ের উদ্বোধন করেন। যার ফলে নিরাপত্তাজনিত কারণে অন্য সময়ের মতো এখানেও আগেভাগে সড়কে যানবাহন কিছুটা নিয়ন্ত্রণ করা হয়েছে। কোথাও কোথাও যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। যে কারণে বৃহত্তর মিরপুরের কিছু এলাকা, কচুক্ষেত, ইসিবি চত্বর, কালশী এলাকায় সকাল থেকে তীব্র যানজট।


ট্রাফিক এলার্ট গ্রুপে একজন কালশী এলাকার ছবি পোস্ট করে লিখেছেন, ভিআইপি মুভমেন্ট কেন গভীর রাত বা ভোর সকালে করে না? অফিস এন্ট্রি টাইমেই কেন এইসব?


একজন যানজটের চিত্র তুলে ধরে লিখেছেন, উত্তরা-মিরপুর এলাকা এড়িয়ে চলুন। পুরো রাস্তা জ্যাম।।অসহ্য গরম। আরেকজন ঘণ্টাখানেক ধরে এক জায়গায় দাঁড়িয়ে থাকার কষ্ট তুলে লিখেছেন, ঢাকার রাস্তা এখন আমাদের জন্য অভিশাপ!



এদিকে সকাল থেকে পুরান ঢাকা থেকে পল্টন পর্যন্ত সড়কের চিত্র অন্যদিনের চেয়ে ব্যতিক্রম দেখা গেছে। সকালের দিকে মাঝেমধ্যে গাড়ির চাপ কম দেখা গেলেও রোববার বেশ যানজট লক্ষ্য করা গেছে।


পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকায় শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা মহানগর কলেজ, কবি নজরুল কলেজের পাশাপাশি সেন্টগ্রেগরি, সেন্টফ্রান্সিস জেভিয়ার্স স্কুলসহ একাধিক প্রতিষ্ঠানে আসা শিক্ষার্থী-অভিভাকদের ভিড় দেখা গেছে। অন্যদিনের চেয়ে যানবাহনও বেশি দেখা গেছে। ফলে অন্যদিনের চেয়ে বেশি যানজট দেখা গেছে এই এলাকায়।


ফলে ট্রাফিক বিভাগের লোকজন যারা সড়কে দায়িত্ব পালন করছেন তারাও যেন অসহায় হয়ে পড়েছেন। বিশেষ করে ব্যাটারিচালিত অটোরিকশা যেমন-খুশি তেমন করে চালাচ্ছেন চালকরা। এতেই বেশি যানজট তৈরি হচ্ছে বলে মনে করেন পথচারীরা।


সেন্টফ্রান্সিস স্কুল থেকে মেয়েকে ছুটি শেষে নেওয়ার সময় কথা হয় লাভলী আক্তারের সঙ্গে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘অটোরিকশার জন্য সবসময় টেনশনে থাকি। পায়ে চালিত রিকশা কমে গেছে। আগে অলিগলিতে চলত। এখন মূল রাস্তায় এসে আমাদের ঝুঁকিতে থাকতে হয়। এখন স্কুল চালু হওয়ায় রাস্তায় মানুষ বেড়েছে। যানজটও বাড়ছে।


লক্ষ্মীবাজারে ট্রাফিকের পুলিশের দায়িত্ব পালন করা মো. মাসুদ  বলেন, স্কুল-কলেজ চালু হওয়ায় কিছুটা চাপ বেড়েছে। আমরা এরমধ্যেও যানজট যতটা কমানো যায়, লোকজনকে যতটা স্বস্তি দেয়া যায় সেই চেষ্টা করে যাচ্ছি।


তাঁতীবাজার মোড়ে এসে লক্ষ্য করা গেছে তীব্র যানজট। এই এলাকায় খোঁড়াখুঁড়ি চলায় ছোট হয়ে আসছে রাস্তা। ফলে ধীরগতিতে চলতে হচ্ছে যানবাহন।


তবে বংশাল থেকে ফুলবাড়িয়া পর্যন্ত কিছুটা ফাঁকা থাকলেও গুলিস্তান এসে সড়কে যানবাহনের চাপ বেশি লক্ষ্য করা গেছে। জিরো পয়েন্ট থেকে পল্টন মোড় পর্যন্ত যানজট দেখা গেছে।


আরও খবর




নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থা নির্বাচনে ৫৩৮ ভোট পেয়ে বিজয়ী রায়হান মজুমদার

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

খারাপ ফলাফলের জন্য এমপিও বন্ধের সুপারিশ করব: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কায়কোবাদ

শিশুকে ধর্ষণের অভিযোগ, মোঃ ফরিদ মিয়ার দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে অষ্টগ্রামে মানববন্ধন

কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে প্রাইভেট ক্লিনিক মালিকদের মতবিনিময় সভা

মুরাদনগরে বিশেষ শিশুদের ‘প্রতিভা’ স্কুলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত,অনুদান ঘোষণা ধর্মমন্ত্রীর

সমবায় থেকে সমৃদ্ধির পথে, তাহিরপুরে আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ উদ্যোগ

ঘুষ-বাণিজ্য থেকে কালিগঞ্জের নায়েব আশরাফুজ্জামানের সম্পদের পাহাড়

টাঙ্গাইলে ব্র্যাকের আর্থিক সহায়তায় ঘুরে দাঁড়াচ্ছেন বিদেশফেরত নারীরা

অতীতে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা হয়েছে,এখন জুলাই চেতনা নিয়ে ব্যবসা করতে চাইছে একটি দল: মুরাদনগরে ধর্মমন্ত্রী কায়কোবাদ

কিশোরগঞ্জে মৃত্তিকা প্রতিবন্ধী শিশু পাঠশালা ও পুনর্বাসন কেন্দ্রের সভাপতি নির্বাচিত সাংবাদিক নাসরুল আনোয়ার

নন্দীগ্রামে ফুটবল নিয়ে মাঠে নামল যুবদল, মাদকবিরোধী টুর্নামেন্ট

লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি

গ্রাম আদালতের বিচারিক কার্যক্রমে ফুলছড়িতে সেরা গজারিয়া ইউনিয়ন

চমক দেখালো শেরপুরের পিবিআই!

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

শ্যামনগর-কালিগঞ্জে ডিলারদের জিম্মি করে মাসে দেড় লাখ টাকা আদায়ের অভিযোগ

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

পুষ্টি নিরাপত্তায় খাদ্য ফোর্টিফিকেশন জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, প্রধান আসামী আমিনী গ্রেপ্তার

শিশুদের মালিকানাবোধেই লুকিয়ে আছে জলবায়ু সংকটের সমাধান

সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার: খাদ্যমন্ত্রী আফরোজা খানম

কপ৩১-এর প্রস্তুতি: জলবায়ু ন্যায্যতার দাবিতে সংসদে তরুণদের সম্মেলন

অস্ত্রের স্থগিতাদেশ প্রত্যাহার, বৈধ আগ্নেয়াস্ত্র ফেরত পাচ্ছেন ব্যবসায়ী আলহাজ সোহাগ

তেলের দাম বাড়িয়ে জনগণকে কষ্টে ফেলা যাবে না: পীর সাহেব চরমোনাই

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ

গুজব ও উস্কানি রুখে প্রমাণনির্ভর রাজনীতি চর্চার আহ্বানে ঢাকায় প্রচারণা