শিরোনাম
অহিংস ছাত্র রাজনীতি চর্চায় সুন্নী মতাদর্শ ভিত্তিক সংগঠনের বিকল্প নেই জনসমর্থন না থাকায় আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: হাবিব পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের সাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ মাগুরার শ্রীপুরে এক রাতে চার দোকানে চুরি,নাইটগার্ডের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ,আহত ১ আমতলী থানার ওসি ইয়াকুব হোসেন বরগুনা জেলার শ্রেষ্ঠ ওসি শেরপুরে নবগঠিত জেলা যুবদলের আনন্দ মিছিল ও সমাবেশ অষ্টম শ্রেণি পাসের সনদে স্ট্যাম্প ভেন্ডার! সাতক্ষীরায় প্রশ্নের মুখে লাইসেন্স প্রক্রিয়া আমতলীতে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ ‌মো রিপন মুনসী
সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ২১ সেপ্টেম্বর ২০২৬

যমুনার বুকে ‘সবুজ’ অর্থনীতির দুয়ার খুলছে

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:মঙ্গলবার ১২ মার্চ ২০২৪ | হালনাগাদ:মঙ্গলবার ১২ মার্চ ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

যমুনা নদীর কোলঘেঁষে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তে এক হাজার ৮১ একর জায়গায় গড়ে উঠছে দেশের প্রথম সবুজ অর্থনৈতিক অঞ্চল। পরিবেশ ক্ষতিগ্রস্ত না করে সড়ক, নৌ, আকাশ এবং রেলপথে যোগাযোগের সুব্যবস্থাসম্পন্ন এই ইকোনমিক জোন উত্তরাঞ্চলের জনগণের জন্য কর্মসংস্থানের এক নতুন দ্বার উন্মোচন করেছে।


জানা গেছে, জাপান ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের (জেডিআই) প্রকৌশল ও কারিগরি সহায়তায় গড়ে উঠছে দেশের সবচেয়ে বড় বেসরকারি এই ইজেড। ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে বুড়িমারী, হিলি এবং বাংলাবান্ধার (তেঁতুলিয়া) মাধ্যমে যোগাযোগের কারণে আমদানি-রফতানি এবং পণ্য পরিবহনের সুযোগ প্রসারিত হবে।


সম্প্রতি সিরাজগঞ্জ ইকোনমিক জোন (ইজেড) ঘুরে দেখা যায়, ভূমি উন্নয়নের কাজ চলছে বেশ জোরেশোরেই। ইতিমধ্যে ১৮টি প্রতিষ্ঠান ১১০ একর জমি বুঝে নিয়েছে। কয়েকটি কারখানা ভবনের অবকাঠামো নির্মাণের কাজ শুরু করেছে। ইকোনমিক জোনটির গোটা কাঠামো সবুজ প্রযুক্তির কমপ্লায়েন্স শর্ত পরিপালনের উপযোগী করে তৈরি করা হয়েছে।


সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে শিল্পের মৌলিক কাঁচামাল উৎপাদনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এর সুবিধা হচ্ছে, কাঁচামাল আমদানি প্রক্রিয়ায় মূল্যবান সময় নষ্ট হবে না। সাশ্রয় হবে বড় অঙ্কের আমদানি ব্যয়।


সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের পরিচালক শেখ মনোয়ার হোসেন বলেন, চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্কযুদ্ধের জেরে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্র ইউরোপের বৈরী মনোভাব রয়েছে। এ কারণে ইউরোপ-আমেরিকার শিল্পোদ্যোক্তারা ‘চায়না প্লাস’ নীতি অনুসরণ করছেন। সে ক্ষেত্রে বাংলাদেশই তাদের সামনে সবচেয়ে ভালো বিকল্প। তবে বাস্তবতা হচ্ছে, দেশে উপযোগী অবকাঠামো নেই। বিদেশি উদ্যোক্তাদের পরিবেশ সহায়ক এবং কমপ্লায়েন্স উপযোগী কাঠামোর ব্যবস্থা রেখে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলকে গড়ে তোলার চেষ্টা করছেন তারা। তার সুফলও পাচ্ছেন। অনেক বিদেশি উদ্যোক্তা একক কিংবা সিন্ডিকেট ব্যবস্থাপনায় শিল্পকারখানা গড়ে তোলার জন্য যোগাযোগ করছেন। বড় বড় দেশি প্রতিষ্ঠান তো আছেই। 


তিনি জানান, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ শিল্প উৎপাদনের সব ধরনের সেবা শতভাগ নিশ্চিত করেছেন তারা। এ ব্যাপারে প্রধানমন্ত্রী তার কার্যালয় ও বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি (বেজা) থেকে সব ধরনের সহযোগিতা পেয়েছেন তারা। 


শেখ মনোয়ার হোসেন বলেন, এ অর্থনৈতিক অঞ্চলে স্থাপিত সব প্রতিষ্ঠান শতভাগ সারফেস ওয়াটার বা ভূমির উপরিভাগের পানি ব্যবহার করবে। যমুনা নদী থেকে পাইপের মাধ্যমে পানি তুলে কারখানায় নেওয়া হবে। কারখানায় ব্যবহৃত ওই পানি এবং সিইটিপির মাধ্যমে পুনরায় ব্যবহারোপযোগী করে তোলা হবে। বৃষ্টির পানি ধারণ করে রেখে তা সারা বছর ব্যবহারের জন্য রেইন ওয়াটার হার্ভেস্টিং সিস্টেম স্থাপন করা হবে। বায়ু ও শব্দদূষণ থেকে রক্ষার জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে।


তিনি জানান, এই অর্থনৈতিক অঞ্চলে মোট ৪০০টি প্লট হবে। প্লটগুলোতে শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠলে পর্যায়ক্রমে পাঁচ লাখ মানুষের কর্মসংস্থান হবে। সেইসঙ্গে এ অঞ্চলে কারখানা স্থাপন, পণ্য পরিবহন, শিল্প-সংশ্লিষ্ট কর্মীদের শিক্ষা, চিকিৎসা, বাসস্থানসহ সব স্তরেই সবুজ পরিবেশ বজায় রাখা হবে।

পুরো প্রকল্পটি সবুজ রাখতে মোট জমির ৬০ শতাংশ কারখানার জন্য বরাদ্দ দেওয়া হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, বাকি জমিতে খেলার মাঠ, জলাধার, বন, বিনোদন কেন্দ্র, হাসপাতাল, কারিগরি ইনস্টিটিউট, কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি), রেইন ওয়াটার হার্ভেস্ট্রিং সিস্টেম, সোলার প্যানেল পার্কসহ নানা অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।


বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বলেন, যমুনার পাড়ে প্লাটিনাম গ্লিন কনসেপ্টে অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠবে। এতে গ্রামীণ জীবনের স্বকীয়তা বজায় রেখে উন্নয়নের দোরগোড়ায় পৌঁছে যাবে শিল্পকর্ম।


জমি বরাদ্দ পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- সিরাজগঞ্জ ইজেড অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড (৫ একর), কন্টিনেন্টাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড (৮ একর), ডায়নামিক ড্রেজিং (২ একর), নিট এশিয়া লিমিটেড (৮ একর), এমকে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (৪ একর), রাতুল ফেব্রিক লিমিটেড (৫ একর), অ্যাকটিভ কম্পোজিট মিলস লিমিটেড (২ একর), রাইজিং হোল্ডিংস লিমিটেড (১০ একর), রাইজিং স্পিনিং মিলস লিমিটেড (৫ একর), যশোর ফিড লিমিটেড (১৬ একর), মেরিনা প্রপার্টিজ (বিডি) লিমিটেড (২১ একর), টেক্সট টাউন লিমিটেড (৫ একর), স্কয়ার এক্সেসরিজ লিমিটেড (১২ একর) ও স্কয়ার ইলেকট্রনিকস লিমিটেড (৭ একর) সহ মোট ১৮টি প্রতিষ্ঠান।


আরও খবর




অহিংস ছাত্র রাজনীতি চর্চায় সুন্নী মতাদর্শ ভিত্তিক সংগঠনের বিকল্প নেই

জনসমর্থন না থাকায় আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: হাবিব

পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের সাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

মাগুরার শ্রীপুরে এক রাতে চার দোকানে চুরি,নাইটগার্ডের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার

চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের অভিযোগে দুইজনের বিনাশ্রম কারাদন্ড

নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের তৎপরতা: সাতক্ষীরার রাজপথে ফেরার চেষ্টা, নাকি নাশকতার প্রস্তুতি?

সাতক্ষীরা- ৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ দরজা ভেঙে উদ্ধার

সাহারবিলে নতুন কুঁড়ি মেধাবৃত্তির পুরস্কার বিতরণ

একটি মোবাইল ফোন কেড়ে নিল অপ্রতীমের স্বপ্ন।

ক্যান্সার প্রতিরোধে সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জরুরি

রাণীনগরে যোগদান করতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ মোটরসাইকেল আগুনে ভস্মিভূত

রাঙ্গাবালীতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবক গ্রেফতার

হালুয়াঘাটে মিনিটখানেকের ঝড়ে লণ্ডভণ্ড দুই গ্রাম, ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক ঘরবাড়ি

শরীয়তপুর জেলা যুবদলের নতুন কমিটি বিদ্যুৎ সভাপতি,নজরুল সম্পাদক

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

মুরাদনগরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা

লামায় দরিদ্র শিশুদের শিক্ষা সামগ্রীর টাকা হরিলুট

পরৈকোড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান এম. মনছুর উদ্দিন


এই সম্পর্কিত আরও খবর

অহিংস ছাত্র রাজনীতি চর্চায় সুন্নী মতাদর্শ ভিত্তিক সংগঠনের বিকল্প নেই

জনসমর্থন না থাকায় আওয়ামী লীগের দোসররা নাশকতার পথ বেছে নিয়েছে: হাবিব

পত্নীতলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের সাইকেল ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

মাগুরার শ্রীপুরে এক রাতে চার দোকানে চুরি,নাইটগার্ডের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ

মুরাদনগরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ জন গ্রেপ্তার

চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের অভিযোগে দুইজনের বিনাশ্রম কারাদন্ড

নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের তৎপরতা: সাতক্ষীরার রাজপথে ফেরার চেষ্টা, নাকি নাশকতার প্রস্তুতি?

সাতক্ষীরা- ৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ দরজা ভেঙে উদ্ধার

সাহারবিলে নতুন কুঁড়ি মেধাবৃত্তির পুরস্কার বিতরণ

একটি মোবাইল ফোন কেড়ে নিল অপ্রতীমের স্বপ্ন।