শিরোনাম
নাঙ্গলকোটে কাগজপত্র যাচাই অভিযানে তিন হাসপাতালকে ৭ দিনের আল্টিমেটাম নির্বাহী ম্যাজিস্ট্রেটের কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন আবারো সভাপতি এনামুল হক ফারুক আশকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত মাগুরায় পাটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার,স্বামী আহত সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মেয়েকে ধর্ষণের অভিযোগে সেনবাগে বাবা গ্রেপ্তার লালমোহন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আজিম,সম্পাদক ফয়সাল পোরশায় ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার পেল কোয়ারেন্টানে মারা যাওয়া ছাগল শ্রীপুরে ৫০ টাকার প্রলোভনে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ সেনবাগে নতুন গ্যাস কূপের খনন শুরু,মিলতে পারে দৈনিক ৫-৭ মিলিয়ন ঘনফুট গ্যাস
শুক্রবার ৩১ জুলাই ২০২৬
শুক্রবার ৩১ জুলাই ২০২৬

১০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে অর্থনৈতিক শুমারি

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:বুধবার ২৭ নভেম্বর ২০২৪ | হালনাগাদ:বুধবার ২৭ নভেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

আগামী ১০ ডিসেম্বর অর্থনৈতিক শুমারির মূল তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। এই কার্যক্রম চলবে ১৫ দিন। এবারের শুমারিতে ৯৫ হাজার তথ্য সংগ্রহকারী তথ্য সংগ্রহে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছে সংস্থাটি। দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে প্রতি ১০ বছর পরপর এমন শুমারি করে বিবিএস। ইতোমধ্যেই প্রচারসহ অন্যান্য প্রস্তুতিও শেষ করেছে সংস্থাটি।

 

বুধবার (২৭ নভেম্বর) আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনের অডিটোরিয়ামে ‘অর্থনৈতিক শুমারির ২০২৪’ প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।


অনুষ্ঠানে জানানো হয়, ২৭-২৯ নভেম্বর পর্যন্ত তিন দিনের এ প্রশিক্ষণে পরিসংখ্যান ব্যুরোর বিভাগীয় ও জেলা শুমারি সমন্বয়কারী এবং মনিটরিং কর্মকর্তারা অংশগ্রহণ নিচ্ছেন। এসময় প্রকল্পের উপ-পরিচালক মিজানুর রহমান প্রচার ও প্রস্তুতির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।


তিনি জানান, এবারের অর্থনৈতিক শুমারিতে ৬৫টি প্রশ্ন উঠে আসবে। এবারই প্রথম ট্যাবের মাধ্যমে ‘ক্যাপি’ পদ্ধতিতে এই শুমারির তথ্য সংগ্রহ করা হবে। ইতোমধ্যেই লিস্টিংয়ের মাধ্যমে ১ কোটি ২২ লাখ ইউনিট চিহ্নিত করা হয়েছে। সেখান থেকে এবং এর বাইরে থেকেও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হবে। এবার শুমারিতে প্রথমবারের মতো দেশে কয়েকজন বিদেশি কর্মী নিয়োজিত রয়েছেন, তারা কোন ধরনের প্রতিষ্ঠানে কোন ধরনের পদে কত জন কর্মরত আছেন এবং এদের নারী-পুরুষ কত জন সেসব তথ্য তুলে ধরা হবে।


পরিসংখ্যার ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মাহবুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব মো. হামিদুল হক। উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক এস এম শাকিল আখতার।


পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মাহবুব হোসেন বলেন, অর্থনৈতিক শুমারি সফলভাবে বাস্তবায়নের জন্য বিবিএসর সব স্তরের কর্মকর্তা-কর্মচারী, বিশ্ববিদ্যালয় শিক্ষক, পরিসংখ্যান ব্যুরোর প্রতিনিধি, বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সদস্য এবং স্টেকহোল্ডারদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরমধ্যে শুমারির গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে ও তথ্য সংগ্রহে সহযোগিতার জন্য প্রশিক্ষণ ও প্রচার কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। যা শুমারির সফল বাস্তবায়নে সহায়ক হবে।


প্রকল্প পরিচালক এস এম শাকিল আখতার বলেন, এই প্রশিক্ষণের দিকনির্দেশনা শুমারির সঙ্গে সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে তাদের দায়িত্ব পালনে আরও সক্রিয় করবে।


তিনি জানান, চূড়ান্ত প্রস্তুতি হিসেবে বিভাগীয় ও জেলা শুমারি সমন্বয়কারীদের প্রশিক্ষণ, উপজেলা ও থানা পর্যায়ে জোনাল অফিসারদের প্রশিক্ষণ এবং তালিকাকারীদের প্রশিক্ষণ ও সার্বক্ষণিক মনিটরিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া আধুনিক পদ্ধতিতে ট্যাবের মাধ্যমে তথ্য সংগ্রহের জন্য প্রচার ও অন্যান্য কার্যক্রমও শেষ করা হয়েছে।


সভাপতির বক্তব্যে মোহাম্মদ মিজানুর রহমান বলেন, অর্থনৈতিক শুমারি ২০২৪ এর মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো ও প্রবণতা সম্পর্কে সঠিক ও আপডেটেড তথ্য পাওয়া সম্ভব হবে, যা দেশের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। 


তিনি বলেন, বিবিএসের কর্মকর্তারা প্রতিটি ধাপে যথাযথ প্রস্তুতি নিয়েছেন। এবারের অর্থনৈতিক শুমারি তথ্য সংগ্রহ পদ্ধতিকে আরও উন্নত করার জন্য প্রচার-প্রচারণা এবং প্রশিক্ষণ কার্যক্রম চালানো হচ্ছে।


আরও খবর




নন্দীগ্রামে জেলা প্রশাসক তৌফিকুর রহমান

নাঙ্গলকোটে কাগজপত্র যাচাই অভিযানে তিন হাসপাতালকে ৭ দিনের আল্টিমেটাম নির্বাহী ম্যাজিস্ট্রেটের

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন আবারো সভাপতি এনামুল হক ফারুক

হালুয়াঘাটে খালের পানিতে ডুবে চাচা-ভাতিজির মৃত্যু

বাঙ্গরা বাজারে পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী পলাতক

আশকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত

মাগুরায় পাটবোঝাই ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার,স্বামী আহত

সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে ৩ শতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

কটিয়াদীতে আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও অপরাধ দমনে জিরো টলারেন্স, প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে নিরাপত্তা প্রস্তুতি

মেয়েকে ধর্ষণের অভিযোগে সেনবাগে বাবা গ্রেপ্তার

লালমোহন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি আজিম,সম্পাদক ফয়সাল

পোরশায় ৩২ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার পেল কোয়ারেন্টানে মারা যাওয়া ছাগল

সুনামগঞ্জের খবর: সুনামের ১৫ বছর

কুমিল্লা প্রেসক্লাব নির্বাচনের ইসিসহ সকলের প্রতি শোকজ- রুল জারির নির্দেশ হাইকোর্টের

সাতক্ষীরায় বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল

চাঁদপুরে সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার তুঙ্গে রায়হান আহমেদ বাদশা

নরসিংদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে জখমের অভিযোগ

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মেয়ে আয়েশা

চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

বৃত্তির ফল নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগে আলোচনায় আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল

ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেয়া সহ অসংখ্য অভিযোগ কবিরের বিরুদ্ধে

নওগাঁ ম্যাটস শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন ও অবস্থান কর্মসূচি

মাটির মা ফাউন্ডেশনের ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক কাজী আলম ভূঁঞা

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুল পরিদর্শন করে সন্তুষ্ট ইফার ফিল্ড অফিসার

দয়ারামপুর (তালতলা, বিলপাড়া ও কাজিরদিয়ার) আদর্শ গ্রাম বিনির্মাণে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী (আহবায়ক) কমিটি গঠন

বাজেট সংকটে কাওরাইদ রেলওয়ে স্টেশনের সংস্কার কাজ বন্ধ: মরণফাঁদে পরিণত প্ল্যাটফর্ম, চরম ভোগান্তিতে যাত্রীরা

নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতির নেতৃত্বে সোহাগ-ইকবাল

ডুয়েটের নতুন উপ-উপাচার্য ইইই বিভাগের অধ্যাপক ড. রুমা


এই সম্পর্কিত আরও খবর

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প

সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে কাজ করছে সরকার: অর্থ উপদেষ্টা

অর্থনীতির কিছু সূচকে স্বস্তির আভাস মিললেও তা স্থায়ী নয় : সিপিডি

পোশাক রপ্তানিতে নতুন ধাক্কার শঙ্কা