শিরোনাম
আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত নবাব ফয়জুন্নেছা কলেজ ও ওয়াকফ সম্পদ সংরক্ষণের দাবীতে মানববন্ধন অষ্টগ্রামে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল ডাক্তার শূন্য দেখার কেউ নেই অভিযোগ এলাকাবাসী গঙ্গাচড়ায় তিস্তায় আকস্মিক ভাঙন,পরিদর্শনে উপজেলা বিএনপির নেতারা
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬
সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬

৩ বছর পর বৈদেশিক লেনদেনে উদ্বৃত্ত

আলোকিত বাণিজ্য ডেস্ক
প্রকাশিত:সোমবার ০৪ আগস্ট ২০২৫ | হালনাগাদ:সোমবার ০৪ আগস্ট ২০২৫ | অনলাইন সংস্করণ

Image

টানা তিন বছর ঘাটতির পর গত ২০২৪-২৫ অর্থবছরে দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বৃত্ত দেখা দিয়েছে।


প্রচুর পরিমাণে রেমিট্যান্স আসা, বৈদেশিক সহায়তা, ডলারের নমনীয় বিনিময় হার ও কঠোর রাজস্ব ব্যবস্থার কারণে বাণিজ্যে উদ্বৃত্ত হয়েছে।


বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে—২০২৪-২৫ অর্থবছর শেষে সার্বিক উদ্বৃত্ত হয়েছে তিন দশমিক তিন বিলিয়ন ডলার। আগের অর্থবছরে ঘাটতি ছিল চার দশমিক তিন বিলিয়ন ডলার।


২০২২-২৩ অর্থবছরে ঘাটতি ছিল আট দশমিক ২২ বিলিয়ন ডলার। ২০২১-২২ অর্থবছরে ছিল পাঁচ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। এর আগে ২০২০-২১ অর্থবছরে বৈদেশিক বাণিজ্যে নয় দশমিক ২৭ বিলিয়ন ডলার উদ্বৃত্ত ছিল।


চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মুদ্রানীতিতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে—রিজার্ভ বৃদ্ধি ও ডলারের স্থিতিশীল বিনিময় হারের ফলে বৈদেশিক বাণিজ্যে উদ্বৃত্ত হয়েছে।


এতে আরও বলা হয়েছে যে, এই উদ্বৃত্তের মূল চালক ছিল চলতি হিসাবে ভারসাম্য। বড় ঘাটতির পর উদ্বৃত্ত ফিরে আসে। আর্থিক হিসাবেও উদ্বৃত্ত দেখা দেয়। যদিও তা আগের বছরগুলোর তুলনায় কম।


চলতি হিসাবের তথ্য বলছে—২০২৪-২৫ অর্থবছরে চলতি হিসাবে এক বিলিয়ন ডলার উদ্বৃত্ত রেকর্ড করা হয়েছে। আগের অর্থবছরে ঘাটতি ছিল ছয় দশমিক ছয় বিলিয়ন ডলার। এদিকে, আর্থিক হিসাবটি তিন দশমিক দুই বিলিয়ন ডলার উদ্বৃত্ত নিয়ে অর্থবছর শেষ করেছে।


প্রচুর পরিমাণে রেমিট্যান্স আসা ও রপ্তানি আয় বেড়ে যাওয়ায় বৈদেশিক বাণিজ্যে উদ্বৃত্ত হয়েছে। অন্যদিকে, কম পরিমাণে আমদানিও এতে ভূমিকা রেখেছে। চলতি হিসাব বেড়ে হয়েছে ৯৮১ মিলিয়ন ডলার।


গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো মুস্তাফিজুর রহমান  বলেন, 'রেমিট্যান্স বেশি আসায় চলতি হিসাব ইতিবাচক হয়েছে। এটা একটা দিক। দ্বিতীয় দিকটি হলো আর্থিক হিসাব। আগে এই হিসাবে বড় ঘাটতি ছিল।'


তিনি আরও বলেন, 'আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের ঋণ ও সহায়তার ফলে আর্থিক হিসাব বাড়তি সুবিধা পেয়েছে।'


তার মতে, আর্থিক ও চলতি হিসাব দুটোই উদ্বৃত্ত থাকায় সার্বিক বৈদেশিক বাণিজ্য ইতিবাচক হয়েছে। নিঃসন্দেহে এটি ইতিবাচক অগ্রগতি।


মুস্তাফিজুর রহমান মনে করেন—সামগ্রিকভাবে, এটি অর্থনীতির জন্য ভালো সংবাদ। অন্তত বৈদেশিক বাণিজ্যের দিক থেকে। দেশে ডলারের বিনিময় হার স্থিতিশীল হচ্ছে। এই বাণিজ্য উদ্বৃত্তের কারণে রিজার্ভ বাড়ছে ও আগের আমদানি বিধিনিষেধ এখন শিথিল করা হচ্ছে।


কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, গত ২০২৪-২৫ অর্থবছরে রপ্তানি আট দশমিক ছয় শতাংশ বেড়ে ৪৮ দশমিক তিন বিলিয়ন ডলার হয়েছে। এক বছর আগে তা ছিল সাড়ে ৪৪ বিলিয়ন ডলার।


ডলারের প্রাপ্ততা কমে যাওয়ায় ২০২৩-২৪ অর্থবছরে আমদানি ১১ দশমিক এক শতাংশ কমেছিল। ২০২৪-২৫ অর্থবছরে আমদানি আবার বাড়তে শুরু করে।


ভোগ্যপণ্য ও পোশাক খাতের কাঁচামাল আমদানি বেড়ে যাওয়ায় মোট আমদানি দুই দশমিক চার শতাংশ বেড়েছে। তবে মূলধনী যন্ত্রপাতি আমদানি কম থাকায় দেশে বিনিয়োগ কমেছে।


মুস্তাফিজুর রহমান মনে করেন, বেসরকারি খাত এখনো মূলধনী যন্ত্রপাতি আমদানি শুরু করেনি। এখন আর বিধিনিষেধ নেই বলেও জানিয়েছেন তিনি।


'সামষ্টিক অর্থনীতি যদি স্থিতিশীল থাকে, তাহলে বেসরকারি খাতের মূলধনী যন্ত্রপাতি আমদানি বাড়তে পারে। তখন সার্বিক আমদানি বেড়ে যেতে পারে,' বলে মন্তব্য করেছেন সিপিডি ফেলো।


তার মতে, এখন রিজার্ভ ভালো আছে। আমদানি বাড়লে অর্থনীতি তা সামাল দিতে পারবে। 'তবে সতর্ক থাকতে হবে। কারণ, ভবিষ্যতে আমদানি বাড়তে পারে।'



আরও খবর




নেপালে এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের আলহাজ সোহাগ

বান্দরবানে তরুণীকে গণধর্ষণের অভিযোগে ৪ উপজাতি যুবক আটক

নিখোঁজের তিন দিন পর বাড়ির পাশের খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক জব পোর্টাল—রিকুইটো

সেনবাগে উৎসবমুখর পরিবেশে ‘মেধা উৎসব ২০২৬’ অনুষ্ঠিত

বাকেরগঞ্জে সুমন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

চন্দনাইশ হাছানদন্ডীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

পালানো সরকারের ফিরে আসার নজির নেই ; শেরপুরে মন্ত্রী মিল্লাত

১৪ মাস পর উদ্ধার নিখোঁজ শিশু, যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ

রাণীনগরে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

বোয়ালখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গাবালীতে ৪৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

হালুয়াঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল, নারীদের সেলাই মেশিন ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

বায়তুল নূর জামে মসজিদের উন্নয়নে ৫০ হাজার টাকা সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী নাজিম লাভলু

কুমিল্লায় জাগুর ঝুলিতে আজিমুশশান নূরানী মাহফিল অনুষ্ঠিত

মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

গাইবান্ধায় ১০০ পিস ইয়াবাসহ ইউনিয়ন ছাত্রদল সভাপতি ও তার ভাই আটক

জেলা পরিষদের প্রশাসক নিয়োগে পঞ্চগড়ে আনন্দ, চলছে মিষ্টি বিতরণ

প্রতিরক্ষা উপদেষ্টার সাথে ‘অসকস’ সভাপতির সৌজন্য সাক্ষাৎ ও চারটি দাবি উপস্থাপন

জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে আলোচনায় রয়েছে সালেহ মোঃ আদনান

সোনারগাঁয়ে ৩১ নং লাধুরচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন আশরাফুল হাসান পলাশ

রংপুরের তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন নওগাঁ ম্যাটসের শিক্ষার্থীরা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তেলিজানা আলিম মাদ্রাসায় আলোচনা,রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

শেৱপুরে বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত আ.লীগ কর্মী সেলিম গ্রেপ্তার

মুরাদনগরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

ময়মনসিংহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে টেন্ডার বাণিজ্য নিয়ে তুলকালাম কান্ড, অভিযোগ-বদলি নিয়ে চলছে তদবির

সর্বগামী তেতুলিয়া নদীর গ্রাস থেকে মুক্তি চায় গ্রামবাসী

রংপুরের তারাগঞ্জে দিনব্যাপী নানা কর্মসূচিতে এমপি সাকিলা ফারজানা


এই সম্পর্কিত আরও খবর

ফ্লাওয়ার মিল মালিকদের সংগঠন পেল বাণিজ্য সংগঠনের লাইসেন্স

জাতিসংঘে অনুমোদিত হবে এলডিসির সময় বৃদ্ধি : বাণিজ্যমন্ত্রী

‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের এমডি মোহাম্মদ সোহাগ

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রযুক্তি ও বিনিয়োগ সহযোগিতা বাড়াতে হবে: আলহাজ মো. সোহাগ

রাষ্ট্রীয় সম্পদে নতুন প্রাণ, বন্ধ পাটকলে ১,০৫০ কোটি টাকার বিনিয়োগ

শিগগিরই মার্জিন ইস্যু রুলসসহ ৩ বিধিমালায় পরিবর্তন : বিএসইসি চেয়ারম্যান

প্রযুক্তিগত আধুনিকায়নে আরও শক্তিশালী হবে বিএসটিআই: শিল্পমন্ত্রী

সামনের কঠিন পথ সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন : বিএসইসি চেয়ারম্যান

জিডিপি-কর্মসংস্থানে বড় অবদান, তবুও নীতি সহায়তার অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল শিল্প