শিরোনাম
গঙ্গাচড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মৃত্যু টেন্ডার হলেও শুরু হয়নি কাজ, বেহাল সড়কে জনদুর্ভোগ চরমে রক্তদান দিবসে নাঙ্গলকোট ছাত্রনেতা জাহিদুল মাওলা ছায়েমের ৪র্থ বারের রক্তদান মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে লাকসামে সাংবাদিক সম্মেলন সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য নিয়ে বাড়ছে প্রশ্ন ধুনটে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প,তিন শতাধিক রোগীকে চিকিৎসাসেবা মহাসড়কের পাশে বর্জ্যের ভাগাড় করা যাবে না- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চেয়ারম্যান হিসেবে জাকির হোসেন বাবুকে দেখতে চায় জামপুর ইউনিয়ন বাসী চন্দনাইশে ৬টি বসতঘর পুড়ে ছাই পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে নয়াবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
সোমবার ১৫ জুন ২০২৬
সোমবার ১৫ জুন ২০২৬
ভয়েস অব আমেরিকার জরিপ

৪৪.৭ শতাংশ মানুষ মনে করেন বাজার নিয়ন্ত্রণে খারাপ করছে অন্তর্বর্তী সরকার

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ০১ ডিসেম্বর ২০২৪ | হালনাগাদ:রবিবার ০১ ডিসেম্বর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের তুলনায় খারাপ করছে বা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে বলে মনে করছেন অধিকাংশ মানুষ। জরিপে অংশ নেওয়া ৪৪ দশমিক ৭ শতাংশ উত্তরদাতা বলেছেন, চাল, মাছ, সবজি, ডিম, মাংস, তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার আগের চেয়ে খারাপ করছে।


এক-চতুর্থাংশের কম, অর্থাৎ ২৩ দশমিক ৮ শতাংশ উত্তরদাতা মনে করেন, বর্তমান সরকার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পূর্ববর্তী সরকারের তুলনায় ভালো করছে। অন্যদিকে, প্রায় ৩০ দশমিক ৮ শতাংশ উত্তরদাতা মনে করেন, পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।


ভয়েস অব আমেরিকা (ভিওএ) বাংলার এক সাম্প্রতিক জরিপে এমন চিত্র উঠে এসেছে।


এই জরিপে আট বিভাগের ১ হাজার উত্তরদাতাকে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনের তুলনা করতে বলা হয়।


জরিপে দেখা গেছে, নারী ও পুরুষ উত্তরদাতাদের মতামতে পার্থক্য রয়েছে। পুরুষদের মধ্যে ৩১ দশমিক ৩ শতাংশ মনে করেন, বর্তমান সরকার ভালো কাজ করছে। তবে নারীদের মধ্যে এই সংখ্যা মাত্র ১৬ দশমিক ৩ শতাংশ। নারী উত্তরদাতাদের ৪১ দশমিক ২ শতাংশ মনে করেন, পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পুরুষদের ক্ষেত্রে এই হার ২০ দশমিক ৩ শতাংশ।


জরিপটি বাংলাদেশের জনমিতিক বৈচিত্র্য বজায় রেখে পরিচালিত হয়। এতে সমানসংখ্যক নারী ও পুরুষ অংশ নেন। উত্তরদাতাদের ৯২ দশমিক ৭ শতাংশ ছিলেন মুসলিম। তাঁদের অর্ধেকের বেশি ছিলেন ৩৪ বছরের নিচে। এ ছাড়া প্রায় এক-চতুর্থাংশ উত্তরদাতা শহরাঞ্চলের বাসিন্দা।


মিরপুরের বাসিন্দা হীরেন পণ্ডিত, যিনি ঢাকায় একটি বেসরকারি সংস্থায় প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে কাজ করেন, তিনি জানান, তাঁর চার সদস্যের পরিবারের জীবনযাত্রা খুব চাপের মধ্যে পড়েছে। তিনি বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে আমরা দম বন্ধ করার মতো অবস্থায় আছি। বাসাভাড়া ও জিনিসপত্রের দাম বেড়ে গেছে। আগে ১৪০ টাকার জিনিস এখন ১৭০ টাকায় কিনতে হচ্ছে।’



আগের চেয়ে ‘বেশি নিরাপত্তা’ পাচ্ছেন বাংলাদেশে সংখ্যালঘুরা: ভিওএ বাংলা জরিপআগের চেয়ে ‘বেশি নিরাপত্তা’ পাচ্ছেন বাংলাদেশে সংখ্যালঘুরা: ভিওএ বাংলা জরিপ


বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গত জুনে দেশের মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৭২ শতাংশ। এটি অক্টোবরে বেড়ে ১০ দশমিক ৮৭ শতাংশে পৌঁছায়।


বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম জানান, রাজনৈতিক অস্থিরতা এবং প্রাকৃতিক দুর্যোগ মূল্যস্ফীতির এই ঊর্ধ্বগতির প্রধান কারণ। তিনি বলেন, ‘জুলাই-আগস্ট মাসে আন্দোলন এবং সরকারপতনের কারণে সরবরাহ চেইন ব্যাহত হয়েছে। পাশাপাশি পরপর দুটি বন্যা খাদ্য উৎপাদনে বড় প্রভাব ফেলেছে।’


অন্তর্বর্তী সরকার চাল, আলু, চিনি, তেল ও পেঁয়াজের ওপর আমদানি শুল্ক কমানোসহ বিভিন্ন পদক্ষেপ নিলেও বিশেষ কোনো পরিবর্তন আসেনি। গোলাম মোয়াজ্জেম আরও বলেন, ‘মূল্যস্ফীতি এবং সরবরাহ চেইন ব্যবস্থাপনায় গতিশীল উদ্যোগের অভাব রয়েছে।’


হীরেন পণ্ডিত জানান, তাঁর আয়ের ৮৫ থেকে ৯০ শতাংশ এখন বাসাভাড়া ও খাবারের পেছনে চলে যাচ্ছে, আগে যা ৬০ থেকে ৬৫ শতাংশের মধ্যে ছিল। তিনি বলেন, ‘আমাদের কোনো সঞ্চয় হচ্ছে না, এমনকি প্রয়োজনীয় অনেক কিছু বাদ দিয়ে চলতে হচ্ছে।’


অর্থনীতিবিদ গোলাম মোয়াজ্জেম বলেন, বাংলাদেশে কৃষিবাজারে সংস্কার আনার মাধ্যমে দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব। বাজার মনিটরিং এবং ডিজিটাল লেনদেন নিশ্চিত করলে পরিস্থিতির উন্নতি হতে পারে। তবে এর জন্য সময় প্রয়োজন।


আরও খবর




গঙ্গাচড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মৃত্যু

চুরি ও ডাকাতির অভিযোগে বারবার আলোচনায় চন্দন দাশ

নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাতক্ষীরার সাবেক এমপি সেঁজুতিকে

মনপুরায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযানে আটক দুই

২০২৬-২৭ অর্থবছরে ডুয়েটের জন্য ৯৭ কোটি টাকার বাজেট অনুমোদন

টেন্ডার হলেও শুরু হয়নি কাজ, বেহাল সড়কে জনদুর্ভোগ চরমে

রক্তদান দিবসে নাঙ্গলকোট ছাত্রনেতা জাহিদুল মাওলা ছায়েমের ৪র্থ বারের রক্তদান

মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে লাকসামে সাংবাদিক সম্মেলন

সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ বাণিজ্য নিয়ে বাড়ছে প্রশ্ন

ধুনটে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প,তিন শতাধিক রোগীকে চিকিৎসাসেবা

মহাসড়কের পাশে বর্জ্যের ভাগাড় করা যাবে না- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বাগাতিপাড়ায় ধর্ষণ মামলার মূল অভিযুক্ত গ্রেপ্তার, আরেক আসামি পলাতক

অবকাঠামোগত সংকটেও শিক্ষার আলো ছড়াচ্ছে ভাত গ্রাম উচ্চ বিদ্যালয় ও কলেজ

চেয়ারম্যান হিসেবে জাকির হোসেন বাবুকে দেখতে চায় জামপুর ইউনিয়ন বাসী

চন্দনাইশে ৬টি বসতঘর পুড়ে ছাই

ধুনটে ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের পাশে বিএনপি নেতা আসিফ সিরাজ রব্বানী

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

সরকারি ভাতার টাকা মসজিদ ফান্ডে জমা না দেওয়ায় ইমামকে চাকরিচ্যুতের অভিযোগ

কাশিমপুরে ফুটপাত দখল করে চাঁদাবাজি, থামছে না নেতার ভাইয়ের দৌরাত্ম্য

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্ট মানিকগঞ্জ, দৌলতপুরের চরকাটারীতে

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কফিল উদ্দিন আর নেই

রূপগঞ্জের দুই গ্রুপের সংঘর্ষে আহত রনির মৃত্যু,থানায় মামলা দায়ের

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

সনদ নেই, নিবন্ধন নেই; তবুও কাশিমপুরে ‘ডাক্তার’ পরিচয়ে চলছে চিকিৎসা

টাঙ্গাইল সদরে ২৫ পরিবারকে ব্র্যাকের ২৫০ মুরগির বাচ্চা বিতরণ


এই সম্পর্কিত আরও খবর

ঈদ যাত্রায় সড়ক-রেল-নৌপথে নিহত ৪৩৮ জন

মুক্তিযুদ্ধের সময় থাকলে আমি মানুষের পক্ষে থাকতাম, জুলাইতেও মানুষের পক্ষেই ছিলাম: ফারুকী

ব্যাংকখাতে সুশাসন নিশ্চিতে সংস্কার কমিশন গঠন করবে সরকার: তথ্যমন্ত্রী

রাশিয়া গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী

সরকারের ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবি

‘ডেঙ্গুর চিকিৎসা পদ্ধতি শুনে আমি ভয় পেয়ে গেছি’

সনদসর্বস্ব শিক্ষার বদলে কর্মমুখী কারিকুলাম জরুরি: প্রধানমন্ত্রী

ডেঙ্গুর প্রভাব বাড়ার আগেই প্রতিহত করতে চান ডিএসসিসি প্রশাসক

দীর্ঘ ছুটি শেষে কাল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

পুশইন মেনে নেবে না বাংলাদেশ, বন্ধে কূটনৈতিক সংলাপের তাগিদ বিশ্লেষকদের