শিরোনাম
পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়! সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত নোয়াখালীতে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫ পোরশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
রবিবার ৩১ মে ২০২৬
রবিবার ৩১ মে ২০২৬

৬০ হাজার জাল সনদধারীকে চাকরিচ্যুত করাসহ পাঁচ দাবি নিয়োগ বঞ্চিতদের

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:রবিবার ২০ অক্টোবর ২০২৪ | হালনাগাদ:রবিবার ২০ অক্টোবর ২০২৪ | অনলাইন সংস্করণ

Image

৬০ হাজার জাল সনদধারীকে চাকরিচ্যুত করাসহ পাঁচ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন এনটিআরসিএ নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষকরা।



রোববার (২০ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন এনটিআরসিএ নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরাম।


অবস্থান কর্মসূচির নেতৃবৃন্দ জানান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টার সঙ্গে গত ২৯ সেপ্টেম্বর সাক্ষাৎকালে উপদেষ্টা মৌখিক আশ্বাস দেন এবং মন্ত্রণালয় থেকে জানতে পারি আমাদের আবেদনটি নিয়োগ জটিলতা নিরসনে জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আমরা এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট তথ্য জানতে পারি নাই। এজন্য আজ আমরা  আইন উপদেষ্টার সাক্ষাতে জন্য আইন মন্ত্রণালয়ে অভিমুখে লংমার্চ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি।


তারা আরও জানান, আমরা ভেবেছিলাম এই অন্তর্বর্তী সরকার আমাদের সঙ্গে হওয়া সব বৈষম্য দূর করে আমাদের নিয়োগ কার্যকর করবেন। অথচ আজ পর্যন্ত আমাদের নিয়োগের কোনো আশ্বাস না পেয়ে আমরা বাকরুদ্ধ। গত সরকার আমাদের নিয়োগ বঞ্চিত করেছে। প্রায় তিন বছর ধরে নিয়োগের জন্য আবেদন করেছি, আন্দোলন চলছে, কূটনীতিক তৎপরতা চালাচ্ছি তবু সমাধান আজ পর্যন্ত পাইনি। ২০১৬ থেকে আইনের মাধ্যমে নিয়োগের লড়াই চলছে। আইন আমাদের পক্ষে আসে, নিয়োগ হয় না। আবার রিভিউ হয়। জোর করে আমাদের ওপর আইন প্রয়োগ করা হয়। যে পরিপত্রের আওতায় পড়ি না সেই আইনের দোহাই দিয়ে নিয়োগ বঞ্চিত করে রাখার অপকৌশল অবলম্বন করে চলেছে এনটিআরসিএ ও শিক্ষা মন্ত্রণালয়। এখন আমরা জানতে চাই, এই অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা আমাদের নিয়োগের ব্যাপারে কী ভাবছেন? এনটিআরসিএ নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে নিয়োগ বঞ্চিত হওয়ায় আমরা হতাশ, অসহায়, অর্থহীন হয়ে পড়েছি। এনটিআরসিএ বিভিন্ন সময়ে নেওয়া সিদ্ধান্ত, আইন পরিবর্তন, সংযোজন ও বিয়োজনের ফলে নিয়োগ বঞ্চিত হয়েছি। নিয়োগ দেওয়া জন্য আইন পরিবর্তন করা হয়নি। গভর্নিং বডির অনৈতিক লেনদেন জন্য আমরা নিয়োগ বঞ্চিত হয়েছি। ২২ হাজার ইনডেক্স ধারী দের পুনরায় সিলেক্ট করে। আর ৬ হাজার জাল সনদধারীদেরকে এখনো চাকরিতে বহাল রেখেছে। তাদের এমপিও করা হয়েছে। আজকের আমাদের নিয়োগ না দেওয়ার একটি বিশেষ কারণ হলো, আমাদের রোল, রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে জাল সনদ দেওয়া হয়েছে। আমাদের নিয়োগ কার্যকর হলে তাদের এমপিও বাতিল হবে। জাল সনদ ধরা পড়বে। সেই কারণে কিছু দুর্নীতিবাজ কর্মকর্তারা এখনো আমাদের নিয়োগ প্রক্রিয়াকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন— এনটিআরসিএ নিবন্ধিত নিয়োগ বঞ্চিত শিক্ষক ফোরামের সভাপতি নীলিমা চক্রবর্তী, সিনিয়র সহ-সভাপতি নাসরীন সুলতানা, সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌসী, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক দুলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক গণ-ছামিউল আলম, সুমন দাস, মারুফ মহসিন, নূরুদ্দীন, প্রসেনজিৎ বারোই, আজিম উদ্দিন প্রমুখ। 


পাঁচ দাবিগুলো হলো-

১। ১-১২ তম সব নিয়োগ বঞ্চিত সনদধারীরা যে বয়সে নিবন্ধন সনদ অর্জন করেছে সেই বয়স অনুযায়ী শর্তহীনভাবে সরাসরি নিয়োগ দিতে হবে।

২। অনতিবিলম্বে বিশেষ গণ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

৩। ১-১২তমদের জন্য মেরিট অনুযায়ী পৃথক ডাটাবেজ তৈরি ও সংরক্ষণ করতে হবে। 

৪। আমাদের নিয়োগ না হওয়া পর্যন্ত অন্যদের পরীক্ষা নেওয়া ও পরবর্তী ব্যাচের নিয়োগ বন্ধ রাখতে হবে।

৫। ৬০ হাজার জাল সনদধারীকে চিহ্নিত করে চাকরিচ্যুত করা ও তাদের আইনের আওতায় আনতে হবে।


আরও খবর




পোরশায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর (বীর উত্তম) ৪৫তম শাহাদাৎ বার্ষিকী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে মুরাদনগরে বিএনপি'র দোয়া মাহফিল

গাজীপুরের কাশিমপুরে ঈদ আনন্দ উদযাপন করতে গিয়ে নদীতে পরে নিখোঁজ একজন

ধর্মপাশায় জিয়াউর রহমানের ৪৫ তম শাহাতাত বার্ষিকী উদযাপন

নোয়াখালীর সেনবাগে দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ২৫

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে গাজীপুরে মিলাদ ও গণভোজ

সেনবাগে তার চুরিকে কেন্দ্র করে সংঘর্ষ,পুলিশসহ আহত ২৫

পত্নীতলায় শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন

পর্যটনের নতুন আকর্ষণ জলসুখা সেতু,ঈদের ছুটিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়!

সোনাইমুড়ীতে আবাবিল যুবসংঘ সংগঠনের উদ্যোগে ১৪০ পরিবারের মাঝে গোশত বিতরণ

অন্ধকার পেরিয়ে আলোর পথে মনপুরা-এগিয়ে যাচ্ছে সাবমেরিন ক্যাবল প্রকল্প কাজ!জনমনে স্বস্তি

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ চন্দন দাশ এর মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ ও শ্রদ্ধা নিবেদন

মাদকমুক্ত সমাজ গঠনে রাণীনগরে 'রাইডো'র মিনি ম্যারাথন অনুষ্ঠিত

শোলাপুকুরিয়া ইসলামী সমাজসেবা যুব উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সেনবাগে সৈয়দ হারুন ফাউন্ডেশন কর্তৃক দুই নতুন লাখপতি ও ৯ জন স্বপ্নের বাজার বিজয়ী নির্বাচিত

আসাদ মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি পদে মনোনয়ন

অতীতের অন্ধকার পেরিয়ে আলোয় ফিরতে চান উত্তরধানঘড়ার প্রাক্তন সেনাসদস্য মিজানুর

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মিরপুর রিপোর্টার্স ক্লাবে ঢাকা বিভাগীয় তথ্য অফিসের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

গবেষণা ও প্রশাসনিক অভিজ্ঞতায় সমৃদ্ধ অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের নতুন ভিসি

ডুয়েট ছাত্রদল নেতার সিজিপিএ ৪.০০ অর্জন, ক্যাম্পাসজুড়ে প্রশংসা

গাইবান্ধায় মাদকবিরোধী বিশেষ অভিযান: ৫ মাদকসেবী গ্রেফতার

ফুলপুরে ট্রান্সফরমার চোর গ্রেফতার

দেবীগঞ্জের সন্তান রাসেল ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন।

শরণখোলায় প্রাইভেট একাডেমির শিক্ষকের বিরুদ্ধে রাস্তায় বসে ছাত্রকে মারধরের অভিযোগ

গঙ্গাচড়ায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ

ধর্ষণ মামলায় চাঁদপুর সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স গ্রেপ্তার

দক্ষিণ আইচায় ইয়াবাসহ জনতার হাতে আটক কথিত মাদক সম্রাট বাবুল

ডুয়েট উপাচার্যের সঙ্গে এনপিসিবিএল প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

সাতক্ষীরায় কোটি টাকার কোর্ট ফি জালিয়াতির মূলহোতা পিওন সিরাজুল গ্রেপ্তার

ফুলপুরে যুবলীগ নেতা প্রিন্স গ্রেফতার


এই সম্পর্কিত আরও খবর

চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদুল আজহা উদযাপন

রাজধানীর কালশী বস্তিতে আগুন, ১৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রচন্ড ঝড়ে চাঁদপুর ঘাটে যাত্রীবাহী লঞ্চ কাত হয়ে ১০ যাত্রী আহত

সারভাইভার’স ভয়েস সামিট অনুষ্ঠিত

মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল,জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর

ঈদের তৃতীয় দিন দেউলিয়াবাড়ীতে "এইম এন্ড ড্রিম ফাউন্ডেশন" এর বৃক্ষরোপণ কর্মসূচি

আগামী বাজেটে ফ্যামিলি ও কৃষক কার্ড বৃদ্ধি করা হবে--- চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি জনগণকে যে ওয়াদা দেয়, তা বাস্তবায়নের চেষ্টা করে....প্রধানমন্ত্রী

দীর্ঘ ২২ বছর পর চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০ জেলায় শুরু হচ্ছে “জাতীয় নিমগাছ রোপণ কর্মসূচি-২০২৬