শিরোনাম
অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ; ভুক্তভোগী পরিবারের মানববন্ধন অষ্টগ্রাম থানায় কম্পিউটার থাকার পরও বাইরে থেকে অভিযোগ লিখতে হয়, অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ! মুরাদনগরে ১৩৩ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা রুয়েটের নিরাপত্তার দায়িত্বে 'আ.লীগের দোসর', ক্যাম্পাস নিরাপত্তা নিয়ে শঙ্কা বরিশাল জেলার বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানকে দুর্গাপাশা ইউনিয়ন বিএনপির সংবর্ধনা ও পরিচিতি সভা
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬
শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬

আজমিরীগঞ্জে ৫০ শয্যার আধুনিক ভবন,তবু সেবা মিলছে ৩১ শয্যার! বাক্সবন্দি যন্ত্রপাতি নষ্ট

আলোকিত সকাল প্রতিবেদক
প্রকাশিত:সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ | হালনাগাদ:সোমবার ১৪ সেপ্টেম্বর ২০২৬ | অনলাইন সংস্করণ

Image


মোঃ আশিকুর রহমান আজমিরীগঞ্জ,  প্রতিনিধি (হবিগঞ্জ) :-


হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার হাওরাঞ্চলের লাখো মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসা আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ৩১ শয্যার এই হাসপাতালকে ৫০ শয্যায় উন্নীত করে নির্মাণ করা হয়েছে চারতলা আধুনিক ভবন। রয়েছে অপারেশন থিয়েটার, এক্স-রে সহ নানা সুযোগ-সুবিধা। তবে স্থানীয়দের অভিযোগ, ভবন নির্মাণের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও চালু হয়নি এসব সেবা। বাক্সবন্দি অবস্থায় পড়ে থেকে নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি ও আসবাব। আর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, তীব্র জনবল সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা।

হাওরবেষ্টিত দুর্গম এই জনপদের লাখো মানুষের চিকিৎসার প্রধান আশ্রয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। দূর-দূরান্ত থেকে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন নানা বয়সী রোগী। কিন্তু হাসপাতালে এসে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ দীর্ঘদিনের।

৩১ শয্যা থেকে ইতোমধ্যে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। নির্মাণ করা হয়েছে চারতলা বিশিষ্ট আধুনিক ভবন। আলাদা পুরুষ ও গাইনি ওয়ার্ড এবং কেবিনের পাশাপাশি রয়েছে অপারেশন থিয়েটার, এক্স-রেসহ বিভিন্ন সুযোগ-সুবিধা। কিন্তু ভবন নির্মাণের দীর্ঘদিন পরও চালু হয়নি এসব সেবা। বাক্সবন্দি অবস্থায় নষ্ট হচ্ছে বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ ও সরঞ্জাম।

স্থানীয়দের অভিযোগ, হাসপাতালটিতে মিলছে না ন্যূনতম চিকিৎসাসেবাও। তবে হাসপাতালের কর্মকর্তাদের প্রশাসনিক কার্যক্রম চালানোর জন্য নতুন ভবনের ৩য় তলা ব্যবহার হচ্ছে ঠিকই, রোগীদের সেবা পেতে ৩য় তলায় সিঁড়ি বেয়ে যেতে হয়।

স্থানীয়রা জানান, "এই হাসপাতালে কোনো ধরনের ব্লাড পরীক্ষা নেই, কোনো ধরনের ইসিজি, কোনো ধরনের পরীক্ষা নেই। একটু সামান্য পেটে ব্যথা বেশি হলে তারা রেফার করে দেয় হবিগঞ্জ। রোগী আছে অনেক, কিন্তু ডাক্তার কম।"

অন্য এক রোগীর স্বজন বলেন, "হাসপাতালের এমন একটা অবস্থা যে হাত-মুখ ধোয়ার যে স্থান, ট্যাপগুলা একটার মধ্যেও পানি নেই।"

৫০ শয্যায় উন্নীত হলেও কার্যক্রম চলছে ৩১ শয্যার জনবল ও সুযোগ-সুবিধা দিয়ে। নতুন ভবন নির্মাণ করা হলেও, বাড়ানো হয়নি প্রয়োজনীয় জনবল। সবচেয়ে বড় সংকট চিকিৎসক ও নার্সের। ১৯ জন অনুমোদিত চিকিৎসক পদের মধ্যে আছেন মাত্র ৮ জন, ২৫ জন সিনিয়র স্টাফ নার্সের বিপরীতে আছেন ৯ জন। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের আরও ১৬টি পদ শূন্য রয়েছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন বলেন, "প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি চেয়ে এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করা হয়েছে বলে, ৫০ শয্যার আলোকে জনবল পদায়ন ও অন্যান্য লজিস্টিক এনসিওর করণ—এগুলা প্রশাসনিক অনুমোদনের পরেই পর্যায়ক্রমে হবে। এখন পর্যন্ত আজমিরীগঞ্জ উপজেলায় ৩১ শয্যার সেবা চালু আছে। এবং ভবিষ্যতে যদি এই কার্যক্রমগুলো সম্পন্ন হয়, তাহলে ৫০ শয্যার সেবা আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দেওয়া সম্ভব হবে।"

হাওর-বেষ্টিত দুর্গম এই জনপদের লাখো মানুষের চিকিৎসার জন্য প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি ব্যবহার করে শিগগিরই স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।


আরও খবর




অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

ঘাটাইলে মেশিন দিয়ে হাতের আদরে ভাজা মুড়ি

আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন

ফুল ও মিষ্টি হাতে শিক্ষার্থীর বাসায় গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

দৌলতপুর খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ, মৃত চেয়ারম্যানের নামে চাল গ্রহণের তথ্য

লালপুরে আখক্ষেত থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

মাওলানা আবদুল মালেক ও চরমোনাই পীরসহ শীর্ষ আলেমদের কটূক্তি, মুরাদনগরের ব্লগার তুষার গ্রেপ্তার

ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক

শরণখোলায় ৩১৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার।

জনপ্রিয়তার শীর্ষে ১০ নং গড়জরিপা ইউনিয়নের চেয়ারম্যান এম এ জলিল

সশস্ত্রবাহিনী বোর্ডের সচিবের সাথে সাক্ষাৎ: সৈনিকদের রেশন ও ‘ওয়ান র‍্যাংক ওয়ান পে’সহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা

গাজীপুরে ইন্টারনেট ব্যবসায়ীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন

গাজীপুরের কাশিমপুরে পিকআপসহ আটক ৩ জন কোথায় গেলেন?

স্বপ্নের কায়েতপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয় গোলজার হোসেনের

রূপগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে অপহরণ,মারধর ও জোরপূর্বক স্ট্যাম্পে সই নেয়ার অভিযোগ

গাজীপুর জেলায় অনুষ্ঠানে অসকস নেতৃবৃন্দের মিলনমেলা

উলিপুরে জমি দখল করে প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

রূপগঞ্জে ভূয়া দলিল ও জালিয়াতি করে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি প্রদান

অষ্টগ্রাম উপজেলা ভূমি অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ,জেলা প্রশাসকের কাছে তদন্তের আবেদন

তিন দশকের পথচলার অবসান: খবরের কাগজ হাতে আর দেখা যাবে না নিতাইকে

নাঙ্গলকোটে জমি সংক্রান্ত বিরোধে হামলা-ভাঙচুর,আহত ২

আমতলীতে ১৪৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাউফলে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির ভিডিও ছড়ানোর অভিযোগ, সাইবার ট্রাইবুনালে মামলা

রাজশাহীতে পেশাদার সাংবাদিকদের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন


এই সম্পর্কিত আরও খবর

অষ্টগ্রামে জামে মসজিদের তহবিলের হিসাব নিয়ে উত্তেজনা,সভাপতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বোয়ালখালীতে রিভার ভিউ পার্কের সৌন্দর্য বর্ধন, নৌঘাট উদ্বোধন ও প্রতিবন্ধী পরিবারকে নতুন ঘর দিল পৌরসভা

২০ বছর ধরে বন্ধ জুনিয়াদহ সরকারি পশু হাসপাতাল

প্রধানমন্ত্রীর উদ্বোধনে দেশজুড়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুরু, ভেড়ামারায় অংশ নিলেন এমপি ফরিদা ইয়াসমিন

নতুন কুঁড়ি স্পোর্টস: নারায়ণগঞ্জ সদর থেকে জেলা পর্যায়ে ৪ দাবাড়ু নির্বাচিত

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ আটক ১,মিনি ট্রাক জব্দ

শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে মুরাদনগরে শুরু হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

দৌলতপুর খাদ্যগুদামে অনিয়মের অভিযোগ, মৃত চেয়ারম্যানের নামে চাল গ্রহণের তথ্য

ধুনটে ৩ কোটি ৪২ লাখ টাকার ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ,সরেজমিনে পরিদর্শনে পৌর প্রশাসক

মুরাদনগরে মাদকবিরোধী অভিযান, ১৩৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২